গাছের ছায়ায় বনের লতায়
মোর শিশুকাল লুকায়েছে হায়!
আজি সে-সব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তায়,
যাবি তুই ভাই, যাবি মোর সাথে আমাদের ছোট গায়।
তোরে নিয়ে যাব আমাদের গাঁয়ে ঘন-পল্লব তলে
লুকায়ে থাকিস, খুঁজে যেন কেহ পায় না কোনই বলে।

Updated: 11 months ago
উত্তরঃ

কবি তাঁর বন্ধুকে গাছের শাখা দুলিয়ে সারা রাত বাতাস করবেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

প্রকৃতির নানা অনুষঙ্গের রূপ-সৌন্দর্য উপভোগ করে অতিথির প্রাণ জুড়াবে।

কবি নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ করেছেন অতিথিকে। অতিথি যে গৃহে আসবেন সেই গৃহের গাছ, ফুল, পাখিও যেন অতিথিকে আপ্যায়নের জন্য উন্মুখ হয়ে আছে। গাছের শাখা দুলিয়ে কবি সারা রাত তাকে বাতাস করবেন। মৌরি ফুলের সুবাস, কাজল দিঘির জলে ভাসতে থাকা হাঁস, রাতের আকাশে চাঁদের হাসি, তারার মেলা অতিথির প্রাণ জুড়াবে। শুধু খাবার নয়, অতিথি কবির গৃহে এলে কবি তাকে দেবেন প্রকৃতির নিবিড় সান্নিধ্য, যাতে অতিথির প্রাণ জুড়িয়ে যাবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের সাথে 'আমার বাড়ি' কবিতার কবির বন্ধুকে নিজ বাড়িতে নিমন্ত্রণ জানানোর বিষয়টির মিল রয়েছে।

'আমার বাড়ি' কবিতায় কবি তাঁর বাড়িতে বেড়াতে আসার জন্য এক বন্ধুর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। গ্রামীণ পরিবেশে কবি তাঁর বন্ধুকে আন্তরিকতার সাথে আপ্যায়ন করতে চান। এছাড়াও তিনি গাঁয়ের মায়াভরা প্রকৃতির অপরূপ শোভা উপভোগের আনন্দ দিতে চান তাকে।

উদ্দীপকের কবিতাংশের কবি আগ্রহভরে তাঁর বন্ধুর কাছে একটি প্রশ্ন রেখেছেন। তিনি জানতে চান, বন্ধু তাঁর গাঁয়ে বেড়াতে যাবেন কি না। একইভাবে, 'আমার বাড়ি' কবিতার কবিও তাঁর বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে বেড়াতে আসার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ উভয় কবিই তাঁদের অতিথিকে গ্রামের নৈসর্গিক পরিবেশে আমন্ত্রণ জানিয়েছেন। এদিক বিবেচনায় আলোচ্য কবিতায় কবির বন্ধুকে নিমন্ত্রণ জানানোর বিষয়টির সাথে উদ্দীপকের মিল রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

গ্রামীণ পরিবেশে অতিথি আপ্যায়নের আন্তরিক প্রচেষ্টার দিক থেকে উদ্দীপক ও 'আমার বাড়ি' কবিতার ভাবগত ঐক্য রয়েছে।

'আমার বাড়ি' কবিতায় কবি তাঁর প্রিয় বন্ধুকে গ্রামের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধু এলে তার জন্য তিনি নানান ধরনের খাবারের ব্যবস্থা করবেন। এছাড়াও বন্ধুর কাছে তিনি তাঁর বাড়ির চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন। এর মাধ্যমে বন্ধুকে তিনি তাঁর বাড়িতে বেড়াতে আসার ব্যাপারে আগ্রহী করে তুলতে চেয়েছেন।

উদ্দীপকের কবিতাংশের কবি তাঁর বন্ধুকে নিজ গাঁয়ে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধুকে বেড়াতে আসার ব্যাপারে উৎসাহী করতে তিনি তাঁর গ্রামের মায়াভরা প্রকৃতির প্রসঙ্গ তুলে ধরেছেন। সেই সাথে তিনি গ্রামের সাথে তাঁর আত্মিক বন্ধনের দিকটিও তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি তাঁর বন্ধুকে গাঁয়ে ভ্রমণের প্রতি আকৃষ্ট করতে চেয়েছেন।

'আমার বাড়ি' কবিতা ও উদ্দীপকের কবিতাংশে প্রিয়জনকে নিজ বাসস্থানে আমন্ত্রণ জানানোর আকুলতা প্রকাশ পেয়েছে। উভয় ক্ষেত্রেই অতিথির প্রতি কবিদ্বয়ের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এক্ষেত্রে কবিদ্বয়ের বিশ্বাস, ছায়া সুনিবিড় গ্রামীণ পরিবেশ এবং আন্তরিকতা তাদের অতিথিকে মুগ্ধ করবেই। এর মধ্য দিয়ে আলোচ্য কবিতা এবং উদ্দীপকের কবিতাংশে অতিথি আপ্যায়নের ঐতিহ্য এবং গ্রামবাংলার অনিন্দ্য সুন্দর প্রকৃতির রূপ বৈচিত্র্যই ফুটে উঠেছে। এদিক থেকে উদ্দীপকের কবিতাংশ ও 'আমার বাড়ি' কবিতার ভাবগত মিল পাওয়া যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
115

আমার বাড়ি

জসীমউদ্দীন

আমার বাড়ি যাইও ভোমর,

বসতে দেব পিঁড়ে,

জলপান যে করতে দেব

শালি ধানের চিঁড়ে।

শালি ধানের চিঁড়ে দেব,

বিন্নি ধানের খই,

বাড়ির গাছের কবরী কলা,

গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে

শুয়ো আঁচল পাতি,

গাছের শাখা দুলিয়ে বাতাস

করব সারা রাতি।

চাঁদমুখে তোর চাঁদের চুমো

মাখিয়ে দেব সুখে,

তারা ফুলের মালা গাঁথি,

জড়িয়ে দেব বুকে।

গাই দোহনের শব্দ শুনি

জেগো সকাল বেলা,

সারাটা দিন তোমায় লয়ে

করব আমি খেলা।

আমার বাড়ি ডালিম গাছে

ডালিম ফুলের হাসি,

কাজলা দিঘির কাজল জলে

হাঁসগুলি যায় ভাসি।

আমার বাড়ি যাইও ভোমর,

এই বরাবর পথ,

মৌরি ফুলের গন্ধ শুঁকে

থামিও তব রথ।

Related Question

View All
উত্তরঃ

'আমার বাড়ি' কবিতার কবি তাঁর বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও আন্তরিক আপ্যায়ন গ্রহণের জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন।

কবির বাড়ির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে বেড়াতে এলে তা দেখে কবির বন্ধুর প্রাণ জুড়াবে। এর পাশাপাশি কবি তাঁর বন্ধুকে নানাভাবে আপ্যায়ন করবেন। এই নিবিড় আতিথেয়তা গ্রহণের জন্যই কবি তাঁর বন্ধুকে বাড়িতে আসতে আমন্ত্রণ জানিয়েছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
516
উত্তরঃ

উদ্দীপকের প্রথম চরণের সাথে 'আমার বাড়ি' কবিতায় উল্লিখিত নিজ বাড়িতে নিমন্ত্রণ জানানোর বিষয়টির মিল রয়েছে।

পল্লিকবি জসীমউদ্দীন রচিত 'আমার বাড়ি' কবিতার প্রথম অংশে কবি তাঁর নিজের বাড়িতে বেড়াতে আসার জন্য কোনো এক বন্ধুর প্রতি উদার আহ্বান জানিয়েছেন। কবি বন্ধুকে আন্তরিকতার সাথে আপ্যায়ন করতে চান। সেই সাথে তাঁর গাঁয়ের মায়াভরা প্রকৃতির শোভা উপভোগের মধ্য দিয়ে আনন্দ দিতে চান।

উদ্দীপকের কবিতাংশের প্রথম চরণে কবি আগ্রহভরে তাঁর বন্ধুকে একটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চান বন্ধু তাঁর গাঁয়ে বেড়াতে যাবেন কি না। 'আমার বাড়ি' কবিতার কবিও তাঁর বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে আসার কথা বলেছেন। অর্থাৎ কবিতায় কবি তাঁর বন্ধুকে নিমন্ত্রণ জানানো অংশের সাথে উদ্দীপকের মিল রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
232
উত্তরঃ

অতিথিকে ভালোবাসার মাধ্যমে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের বহিঃপ্রকাশের দিক থেকে উদ্দীপক ও 'আমার বাড়ি' কবিতার ভাবার্থ এক।

'আমার বাড়ি' কবিতায় কবি তাঁর বাড়ি আসার জন্য প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধু এলে তার জন্য তিনি নানা ধরনের আপ্যায়নের ব্যবস্থা করবেন। বন্ধুর কাছে তিনি তাঁর বাড়ির চারপাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন। এর মাধ্যমে বন্ধুকে তিনি তাঁর বাড়িতে বেড়াতে আসার ব্যাপারে আরও বেশি আগ্রহী করে তুলতে চেয়েছেন।

উদ্দীপকের কবিতাংশের কবি তাঁর বন্ধুকে নিজ গাঁয়ে আমন্ত্রণ জানিয়েছেন। বন্ধুকে বেড়াতে আসার ব্যাপারে উৎসাহী করতে গ্রামের মায়াভরা প্রকৃতির কথা তুলে ধরেছেন। সেই সাথে গ্রামের মানুষের সহজসরল জীবনযাপন ও ভালোবাসার আধিক্যের কথাও বলেছেন। এর মাধ্যমে বন্ধুকে তার গাঁয়ে ভ্রমণের প্রতি আকৃষ্ট করতে চেয়েছেন।

আপনজনকে নিজ বাসস্থানে আমন্ত্রণ জানানোর আকুলতা প্রকাশ পেয়েছে 'আমার বাড়ি' কবিতা ও উদ্দীপকের কবিতাংশে। উভয়ক্ষেত্রেই বন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বন্ধু যেন অতিথি হয়ে আসে সেটি নিশ্চিত করতে দুজনই সচেষ্ট। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ। এ দিকটির বিবেচনায় আলোচ্য কবিতা ও উদ্দীপকের কবিতাংশের ভাবার্থ এক ও অভিন্ন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
209
উত্তরঃ

কবি আন্তরিকতার সাথে অতিথিকে আপ্যায়ন করতে চান।

কবি তাঁর প্রিয়জন বা বন্ধুকে গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। তিনি হেমন্তকালে উৎপন্ন শালি ধানের চিড়া দিয়ে অতিথিকে আপ্যায়ন করতে চান। বিন্নি ধানের খই খাওয়াতে চান। স্বাদের জন্য বিখ্যাত কবরী কলা, গামছা-বাঁধা দই দিয়ে অতিথির মুখরঞ্জন করতে চান। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্যও কবির আন্তরিক প্রয়াস আমরা অবলোকন করি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
234
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews