গাভি হতে পরিমিত দুধ সংগ্রহের জন্য দুধ দোহন প্রক্রিয়ার গুরুত্ব অনেক। গাভির ওলানে দুধ যথেষ্ট থাকা সত্ত্বেও দুধ দোহন পদ্ধতি না জানার ফলে ঠিকমতো দুধ সংগ্রহ করা সম্ভব হয় না। দুধ দোহনের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়। নতুবা গাভির অনেক ক্ষতি হতে পারে। সাধারণত দুই পদ্ধতিতে দুধ দোহন করা হয়- (i) সনাতন পদ্ধতি এবং (ii) আধুনিক পদ্ধতি। দুধ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাস্তুরিকরণের মাধ্যমে দুধ সংরক্ষণ করা যায়। মনে রাখতে হবে দুধ দোহন ও সংরক্ষণ একটি কারিগরি প্রক্রিয়া।

Updated: 9 months ago
উত্তরঃ

দেশি চাষযোগ্য মাছের প্রজননকাল বর্ষাকাল (মে-জুলাই)।

উত্তরঃ

গাভির ওলান থেকে দুধ সংগ্রহের প্রক্রিয়াকে দুধ দোহন বলে। নির্দিষ্ট সময় ও স্থানে একই গোয়ালা দ্বারা স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ দোহন করা প্রয়োজন। স্বাস্থ্যসম্মতভাবে দুধ দোহন না করলে দুধে বহু রোগজীবাণু ছড়িয়ে পড়ে। যার ফলে ওলানে ক্ষতিকর রোগজীবাণু ঢুকে ওলান প্রদাহ সৃষ্টি করে।

উত্তরঃ

উদ্দীপকের ১ নং পদ্ধতি হলো দুধ দোহনের সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে গোয়ালা হাত দিয়ে গাভির ওলানের বাঁটের উপর চাপ প্রয়োগ করার মাধ্যমে দুধ দোহন করে।
সনাতন পদ্ধতিতে হাত দিয়ে দুধ দোহন একটি প্রাচীন ও অবৈজ্ঞানিক দোহন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে দুধ দোহনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী মেনে চলতে হয়। যেমন- প্রতিদিন নির্দিষ্ট স্থানে একই সময়ে একই দোহনকারীর দ্বারা দুধ দোহন,, দোহনকারীর হাত ভালো করে ধুয়ে নেওয়া, গাভির ওলান কুসুম গরম পানি দ্বারা ভালোমতো ধুয়ে পরিষ্কার তোয়ালে বা কাপড় দিয়ে মুছে নেওয়া, দোহনের সময় মশা বা মাছি যেন গাভিকে বিরক্ত না করে সেদিকে খেয়াল রাখা, গাভিকে কোনোভাবেই মারধর না করা ইত্যাদি। এ সকল বিষয় সঠিকভাবে পালন না করলে দুধ উৎপাদন ব্যহত হয়। এছাড়া দোহনকারী যদি স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ দোহন না করেন তাহলে গাভির ওলানে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ে ওলান প্রদাহসহ বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে।
আবার অনেক সময় নির্দিষ্ট স্থান বা সময়ে অথবা একই দোহনকারীর মাধ্যমে দুধ দোহন সম্ভব হয় না। যার ফলে দুধ উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হয়।
সনাতন পদ্ধতিতে দুধ দোহন করলে উপর্যুক্ত সমস্যাসমূহ দেখা দিতে পারে।

উত্তরঃ

উদ্দীপকে গুরুত্বপূর্ণ বিষয় বলতে দুধ সংরক্ষণকে বোঝানো হয়েছে।
সাধারণ তাপমাত্রায় জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করে তাই দুধ সঠিকভাবে সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যায়। দুধের রাসায়নিক পরিবর্তন খুব সহজে ঘটে। দীর্ঘ সময় দুধ কাঁচা অবস্থায় থাকলে দুধের গুণাগুণ ও পুষ্টিমান নষ্ট হয়ে যায় কারণ সাধারণ তাপমাত্রায় বিভিন্ন জীবাণু দুধে ল্যাকটিক এসিড উৎপন্ন করে। ফলে দুধ টক স্বাদযুক্ত ও নষ্ট হয়ে যায়। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত দুধকে পচনমুক্ত রেখে খাদ্য হিসেবে ব্যবহার উপযোগী রাখার প্রক্রিয়া হলো দুধ সংরক্ষণ। অতি উচ্চ তাপমাত্রা ও অতি নিম্ন তাপমাত্রা ব্যবহার করে দুধে রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করার উপায় হলো পাস্তুরিকরণ। দুধ সংরক্ষণের সবচেয়ে উত্তম পন্থাই হলো পাস্তুরিকরণ। পাস্তুরিকৃত দুধ নিরাপদ থাকে, কেননা এতে রোগ উৎপাদনকারী জীবাণুর সংখ্যা (সাধারণত ৯৯%) কম হয়। পাস্তুরিকরণের ফলে দুধের এনজাইম নষ্ট হয়ে যাওয়ায় দুধ দীর্ঘক্ষণ ভালো থাকে।
পাস্তুরিকরণের ফলে অধিকাংশ ক্ষতিকর জীবাণু বিনষ্ট হয়ে যায়। এই প্রক্রিয়ায় দুধের পুষ্টিমান ঠিক থাকে এবং কোনো বিস্বাদের সৃষ্টি হয় না।
তাই বলা যায়, প্রোটিনের এক আদর্শ উৎস হিসেবে এবং দুগ্ধ খামারীদের ভাগ্য উন্নয়নের জন্য দুধ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম।

286

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এদেশের কৃষক প্রাচীনকাল থেকেই পারিবারিক কৃষি খামার পরিচালনা করে আসছে। এদেশের কৃষক তার খামারে শস্য, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য উৎপাদন করে। এ অধ্যায়ে পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব আলোচনা করা হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • পারিবারিক কৃষি খামারের ধারণা ব্যাখ্যা করতে পারব;
  • পারিবারিক কৃষি খামার তৈরির কলাকৌশল ও স্বাস্থ্য ব্যবস্থা ব্যাখ্যা করতে পারব;
  •  ক্ষুদ্র আয়ের উৎস হিসাবে পারিবারিক কৃষি খামারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব; •
  • পারিবরিক দুগ্ধ খামার গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণের বর্ণনা করতে পারব;
  •  দুগ্ধ দোহন ও সংরক্ষণের সনাতন ও আধুনিক পদ্ধতি ব্যাখ্যা করতে পারব;
  • পারিবারিক খামারের তথ্য লিপিবদ্ধ করার পদ্ধতি ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব;
  • খামারের উৎপাদনের আয়-ব্যয়ের হিসাবরক্ষণ পদ্ধতি বর্ণনা করতে পারব ।

Related Question

View All
উত্তরঃ

পরিবারের সদস্যদের পুষ্টি ও আর্থিক চাহিদা মেটানোর জন্য যে খামারের মাধ্যমে শস্য, শাকসবজি, গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য উৎপাদন করা হয় তাকে পারিবারিক খামার বলে।

1.9k
উত্তরঃ

যে খামার আকারে বড় এবং তাতে উৎপাদন, লেনদেন ও আমদানি- রপ্তানি বেশি তাকে বাণিজ্যিক খামার বলে।
বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান, আর্থিক স্বচ্ছলতা, পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও বাড়তি আয়ের ব্যবস্থার জন্য বাণিজ্যিক খামার প্রয়োজন। বাণিজ্যিক খামারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট অবদান রাখা যায়। দেশের কৃষি উৎপাদনে ও জাতীয় আয় বৃদ্ধিতে বাণিজ্যিক খামার সাহায্য করে।

1.1k
উত্তরঃ

আরিফ ও হাসিফ দীর্ঘদিন নিজ আঙিনায় দেশি জাতের মুরগি পালন করে। এতে তেমন লাভবান হতে পারেননি। পরবর্তীতে তারা পোল্ট্রি খামারের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে পারিবারিক পোল্ট্রি খামার স্থাপন করে অল্প সময়ের মধ্যেই সফলতা লাভ করেন।
আরিফ ও হাসিফ পারিবারিক পোল্ট্রি খামার স্থাপনের মাধ্যমে উন্নত জাতের মুরগি পালন করেন। সফলভাবে পারিবারিক পোল্ট্রি খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ থাকা উচিত। বিশেষ করে পোল্ট্রির জাত, বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং টিকাদান কর্মসূচী সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তারা প্রশিক্ষণ নিয়ে এসব বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে খামার পরিচালনা করে এবং তা থেকে অধিক মাংস ও ডিম পায়।
মূলত পোল্ট্রি পালনের সব ধরনের জ্ঞান থাকার জন্যই আরিফ ও হাসিফ সফলতা লাভ করেন।

515
উত্তরঃ

আরিফ ও হাসিফ লক্ষ করলেন তাদের পোল্ট্রি খামারের বর্জ্যগুলো বাড়ির পরিবেশকে দূষিত করছে। এ অবস্থায় তারা খামারের বর্জ্যগুলো পচিয়ে ফসলের জমিতে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন।
জমি বা মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণের জন্য নিয়মিত জৈব সার প্রয়োগ করতে হয়। জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, মাটিস্থ উপকারী অণুজীবকে ক্রিয়াশীল রাখে, মাটির ভৌত ও রাসায়নিক গুণাবলী উন্নত করে। জৈব সার ব্যবহারে রাসায়নিক সারের পরিমাণ কম লাগে ফলে উৎপাদন খরচ কমে। উপরন্তু জৈব সার পরিবেশ বান্ধব। জৈব সার হিসেবে পোল্ট্রির বর্জ্য বেশ উৎকৃষ্ট ও উপযোগী। কাজেই তাদের খামারের বর্জ্যগুলো ফসলের জমিতে ব্যবহারের ফলে বাড়ির পরিবেশ দূষণমুক্ত ও পরিচ্ছন্ন থাকবে। উপরন্তু জমির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।
সুতরাং এই আলোচনা থেকে বলা যায়, আরিফ ও হাসিফের উদ্যোগটি খুবই যুক্তিযুক্ত।

373
উত্তরঃ

পুকুরে অতিরিক্ত কাদা হলে একটি দড়ির মধ্যে ইটের টুকরা বেঁধে তা পানিতে টেনে তলার গ্যাস দূর করার উপকরণটিকে বলে হররা।

774
উত্তরঃ

পুকুরের তলায় অতিরিক্ত কাদার উপস্থিতি এবং বেশি পরিমাণ লতাপাতা ও আবর্জনা পচনের ফলে গ্যাসের সৃষ্টি হয়। এতে করে পানি বিষাক্ত হয়ে মাছ মারা যায়।
এক্ষেত্রে হররা (একটি মোটা দড়ির সাথে ছোট ছোট দড়ি দ্বারা ইট ঝুলিয়ে বেঁধে দেওয়া) টেনে পুকুরের তলার গ্যাস দূর করার ব্যবস্থা করা হয়।

860
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews