গার্হস্থ্য বিজ্ঞানের ড্রাফটিং ক্লাসে শিক্ষক বলেন আজকাল রেডিমেড পোশাক সমতল নমুনার ড্রাফটিং পদ্ধতিতেই তৈরি করা হয়। এর মাধ্যমে এক সাথে অনেক কাপড় কাটা যায়। এছাড়াও তিনি বাদামি রঙের কাগজে যে ড্রাফটিং করা হয় সে সম্পর্কেও আলোচনা করেন।

Updated: 6 months ago
উত্তরঃ

বাহু বা হাতের কব্জির ঘেরকে মুহুরী বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

ফুল, লতা, পাতা ইত্যাদির ভেতরের অংশ ভরাট করতে স্যাটিন ফোঁড় প্রয়োজন। সাধারণত নকশা ভরাট করার কাজে এ সেলাই ব্যবহার করা হয়। এ সেলাই সোজা ও উল্টো দিকে একই রকম হয়। অনেক সময় প্রথমে নকশার বাইরের স্থানটিতে রান ফোঁড় দিয়ে মাঝের অংশে ঘনঘন লম্বা ফোঁড় দিয়ে সেলাই করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

একই সাথে অনেক কাপড় কাটার যে ড্রাফটিং তা হলো সমতল নমুনার ড্রাফটিং।
এ ধরনের নকশা ডিজাইনকে সমতল নমুনার ডিজাইন বলে। একটি সমতল কাগজের ওপর মূল নকশা বা ডিজাইন এঁকে সে ছাঁট বা ডিজাইন অনুযায়ী কাপড় কেটে পরিকল্পিত পোশাকের নকশা করা হয়। শিক্ষক ক্লাসে সমতল নমুনার ড্রাফটিং সম্পর্কে বললেন। প্রাচীনকালে পরিধানকারীর দেহকে বিবেচনা করে সরাসরি কাপড় কেটে পোশাকের নকশা প্রস্তুত করা হতো, একে ড্রেপিং বা মডেলিং বলে। বর্তমানে সমতল নমুনার পোশাকের বিভিন্ন অংশ, বিশেষ করে শরীর ও হাতার ডিজাইন প্রথমে সমতল কাগজের ওপর অঙ্কন করা হয়। আজকাল ব্যাপকহারে যে রেডিমেড পোশাক তৈরি হয়, তা এই পদ্ধতিতে করা হয়। বস্ত্রশিল্পে এই পদ্ধতিতে একই মাপের অনেক পোশাক এক সঙ্গে কাটা সম্ভব হয়। যেমন- হাতা, ব্লাউজের সামনের অংশ ও পেছনের অংশ।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

শিক্ষক পরবর্তীতে ড্রাফটিং এর যে পদ্ধতি আলোচনা করলেন সেটি হলো প্যাটার্ন ড্রাফটিং।
পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রং অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে মূল ড্রাফটিং বা মূল নকশা বলা হয়।
মূল নকশার সাথে পছন্দমতো ডিজাইন বা প্যাটার্ন প্রয়োজনানুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। মূল নকশাকে ভিত্তি করে পোশাকের পরিকল্পনা অনুযায়ী সমতল কাগজে প্যাটার্ন ছাঁটা হয়। এক্ষেত্রে মূল প্যাটার্নকে পরিকল্পিত পোশাকের বিভিন্ন অংশ অনুযায়ী ইচ্ছামতো রদবদল করা হয়। যেমন- ব্লাউজের গলার ক্ষেত্রে U, V, U (ইউ, ভি, গোল, চৌকা) ইত্যাদি আকারে কাটা হয়।প্যাটার্ন ড্রাফটিং তৈরি করার সময় সেলাইয়ের জন্য বাড়তি রেখে কাটতে হয়। মূল কাগজের ছাঁটের সাথে বগল এবং গলায় ১৪বা ৭ সে.মি. সামনে অথবা পিছনে বোতামের জায়গা ১´´ বা ২.৫ সে.মি. এবং অন্যান্য দিকে১২বা ১.২ সে.মি. ব্লাউজের কোমর বা হাতের মুড়িতে ১"বা ২.৫ সে.মি. বেশি ধরে কাগজ কাটতে হয়। সেলাইয়ের জন্য বেশি ধরে যে কাগজ ছাঁটা হয় সে কাগজ অস্থায়ীভাবে জোড়া দিয়ে গায়ে পরে দেখতে হবে অন্য কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কি না। পিনের সাহায্যে ১১২বা ১.২ সে. মি. কাঁধ ও দুপাশে আটকিয়ে হালকাভাবে কাগজের প্যাটার্ন পরে দেখতে হয়। মাপ সঠিক হলে প্যাটার্নের কাগজ অনুয়ায়ী কাপড় ছাঁটতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
67

Related Question

View All
উত্তরঃ

জামদানি কার্পাস তুলা দিয়ে তৈরি এক ধরনের পরিধেয় বস্ত্র।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
62
উত্তরঃ

উপজাতীয় জনগণের পোশাক মূলত তারা নিজ হাতে তৈরি করে ৫. বিধায় তাদের পোশাক তাদের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে।উপজাতিদের পোশাকের বৈচিত্র্যই এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীকে আলাদা করে তোলে। প্রত্যেক গোষ্ঠীই তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রেখে ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
62
উত্তরঃ

পোশাক তৈরির পূর্বে পরিধানকারীর দেহের মাপ নেওয়া প্রয়োজন। মাপ না নিয়ে পোশাক তৈরি করলে তা অনেক সময় পরিধানকারীর জন্য উপযুক্ত হয় না। পরিধানকারীকে দেখতেও ভালো লাগে না।
আনিকা তার ছোট বোনের সোলোয়ার কামিজ তৈরির জন্য কাপড় কিনে। সালোয়ার কামিজ তৈরির জন্য তাকে দেহের নিম্নলিখিত অংশের মাপ নিতে হবে।

১. ঝুল- জামীর লম্বা মাপ।
২ছাতি বা বুক- বুকের ঘেরের মাপ।
৩. কোমর- কোমরের সম্পূর্ণ ঘের।
৪. কাঁধ বা পুট- মেরুদণ্ডের সবচেয়ে উঁচু হাড় থেকে কাঁধের ওপরের উঁচু হাড় পর্যন্ত।
৫ফুল হাতা-পুটের মাপের সাথে হাতের কব্জি পর্যন্ত মাপ।
৬. গলা- গলার ঘেরের মাপ।

৭. হিপ- হিপের উঁচু মাংসল অংশের মাপ।
৮. সেন্ত- কাঁধের ওপরের মেরুদণ্ডের হাড় থেকে কোমর পর্যন্ত মাপ।
৯. মুহুরী বা বাহু-বাহু বা হাতের কব্জির ঘেরকে মুহুরী বা বায়ু বলে।
১০. সেকম- দুই পায়ের সংযোগস্থলের কেন্দ্র থেকে পায়ের গোড়ালির নিচ পর্যন্ত মাপ।
১১. হাঁটু- হাঁটুর ঘেরের মাপ।
১২. উবু- উত্তর ঘেরের মাপ।
১৩. মৌরি- পায়জামার পায়ের পাতার ওপরের ঘেরের মাপ।
যেহেতু আনিকা দেলোয়ার কামিজ তৈরি করবে তাই তাকে দেহের উপরিউক্ত অংশের মাপগুলো নিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
60
উত্তরঃ

আনিকা মনে করে সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিনের যত্ন ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

 তার ধারণাটি যৌক্তিক বলে আমি মনে করি। সেলাই মেশিনের মাধ্যমেই পোশাক সেলাই করা হয়। কারো কাছে প্রশিক্ষণজনিত দক্ষতা থাকলেও মেশিনের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই এর যত্ন নেওয়া জরুরি।
সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ দুইভাবে করা হয়। প্রিভেনটিভ ও ব্রেকডাউন মেইনটেনেন্স। প্রিভেনটিভ মেইনটেনেন্স হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। কাজ করার পূর্বে মেশিনকে সচল ও ভালো অবস্থায় রাখার জন্য এ ধরনের রক্ষণাবেক্ষণ করা জরুরি। মেশিনের সকল যন্ত্রাংশ সচল রাখার জন্য এ মেইনটেনেন্স করতে হয়। কাজ করার পর কোনো কারণে মেশিনের কোনো যন্ত্রাংশ ভেঙ্গে গেলে কিংবা কোনো কারণে মেশিন নষ্ট হলে ব্রেকডাউন মেইনটেনেন্স করা হয়। এ লক্ষ্যে প্রতিদিন মেশিন পরিষ্কার করা, কাজ শেষে মেশিন মুছে রাখা, কভার দিয়ে ঢেকে রাখা, নিয়মিত তেল দেওয়া, আলো-বাতাসপূর্ণ জায়গায় মেশিন রাখা উচিত। ভালো সেলাই পেতে হলে সেলাই মেশিনের যত্ন নিতে হবে। কারণ যেকোনো যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ও যত্নের ওপরই ভালো থাকে। মেশিনের যত্ন নিলে এর স্থায়িত্ব বাড়ে ও গুণগত মানসম্পন্ন সেলাই পাওয়া যায়। উৎপাদনও বৃদ্ধি হয়। সেলাই মেশিনও এর ব্যতিক্রম নয়। তাই বলা যায়, আনিকা ধারণাটি অত্যন্ত যৌক্তিক।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
57
উত্তরঃ

কাপড়ের টানা বা লম্বা সুতা এবং পড়েন বা আড়াআড়ি সুতাই গ্রেন লাইন l

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
65
উত্তরঃ

ড্রাফটিং এর একটি পদ্ধতি হচ্ছে প্যাটার্ন ড্রাফটিং।
পোশাক তৈরি করার পূর্বে দেহের বিভিন্ন অংশের মাপ নিয়ে বাদামি রঙের অথবা যেকোনো শক্ত কাগজে যে নকশা অঙ্কন করা হয় তাকে ২২ প্যাটার্ন ড্রাফটিং বলা হয়। মূল নকশার সাথে পছন্দমতো ডিজাইন প্রয়োজনানুসারে রদবদল করে চূড়ান্ত নমুনা প্রস্তুত করাকে প্যাটার্ন ড্রাফটিং বলে। প্যাটার্ন ড্রাফটিং করার সময় সেলাই ও বোতাম ঘরের জন্য যে বাড়তি কাপড়ের প্রয়োজন হয় তা কাগজের উপর বাড়তি রেখেই কাটতে হয়। সুতরাং বলা যায়, মূল নকশার পরিবর্তিত রূপই হলো প্যাটার্ন ড্রাফটিং।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
56
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews