গৃহসামগ্রী বলতে কী বোঝ? (সংক্ষিপ্ত প্রশ্ন)

Updated: 3 months ago
উত্তরঃ

পারিবারিক জীবনে বিভিন্ন রকম কাজ করার জন্য যেসব সরঞ্জাম, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য ব্যবহার করা হয়, সেগুলোই গৃহসামগ্রী হিসেবে পরিচিত। এই সামগ্রীগুলো. আমাদের অনেক কাজকে সহজ ও আরামদায়ক করে দেয়। উপযুক্তভাবে গৃহসামগ্রী নির্বাচন করে তা সঠিক ব্যবহার করতে পারলে আমরাসময়, শক্তি বাঁচিয়ে অনেক কাজ করতে পারি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
122

Related Question

View All
উত্তরঃ

গৃহসামগ্রী ক্রয়ের আগে পরিকল্পনা করে না কিনলে বেশির ভাগ চাহিদা অপূর্ণ থেকে যায়।

কোন সামগ্রী কখন, কোন কাজের জন্য ও কোথা থেকে কেনা হবে, কেনার সামর্থ্য আছে কি না ইত্যাদি বিষয় বিবেচনায় এনে পরিকল্পনা করে কিনলে লাভবান হওয়া যায়।

142
উত্তরঃ

জুস ক্রয়ে মুবীনা তার জানার অধিকার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারটি প্রয়োগ করেননি।

যেসব দ্রব্য ভোক্তা ক্রয় করে সেগুলোর সঠিক মূল্য কত, গুণগত মান কেমন, কী উপাদান দ্বারা তৈরি, ব্যবহারের নিয়ম, মেয়াদকাল ইত্যাদি সম্পর্কে তার জানার অধিকার থাকবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রব্যের মোড়কের লেবেলে সব তথ্য থাকলে ভোক্তারা পণ্য যাচাই করে কিনতে পারে। মুবীনা মেয়াদকাল না দেখে জুসের প্যাকেট ক্রয় করেছেন। দ্রব্য ক্রয় করতে যে জানার অধিকার আছে তা তিনি প্রয়োগ করেননি। মুবীনা যদি জুসের মোড়কের লেবেল পড়ে দেখতেন তাহলে মেয়াদ উত্তীর্ণ জুস কিনতেন না। আবার কোনো দ্রব্য ও সেবা ব্যবহারে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে বা দ্রব্যের মান সঠিক না হলে বিক্রেতা তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
এই অধিকারটিও মুবিনা প্রয়োগ করেননি।

173
উত্তরঃ

ভোক্তা হিসেবে মুবীনা তার স্বার্থ রক্ষা করতে পারেননি। তাই বলা যায়, ভোক্তা হিসেবে তিনি নিজ অধিকার সম্পর্কে সচেতন নয়।

মুবীনা ক্যাশমেমো ছাড়া একটি ইস্ত্রি কেনেন এবং লেবেল না দেখে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন। পরবর্তীতে দেখা যায় জুসের মেয়াদ পার হয়ে গেছে আর ইস্ত্রিটিও চালু হচ্ছে না।

মুবীনা ইস্ত্রিটি দোকানে নিয়ে গেলেন। কিন্তু দোকানদার ইস্ত্রিটি অন্য দোকান থেকে কেনা হয়েছে বলে সন্দেহ পোষণ করেন। মুবীনার মতো ক্রেতাদের অসচেতনতার সুযোগে বিক্রেতারা নানাভাবে তাদের প্রতারিত করে। এ ধরনের ক্রেতারা দ্রব্যের ভালো-মন্দ সম্পর্কে যেমন জানতে চান না তেমনি ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে কীভাবে ক্ষতিপূরণ দাবি করা যায় সে সম্পর্কেও অসচেতন। কোনো দ্রব্য কেনার আগে যাচাই করতে হবে, মেয়াদকাল দেখতে হবে, ক্যাশমেমো সংগ্রহ করতে হবে। দ্রব্য ব্যবহারে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দাবি করতে হবে। তাহলেই ভোক্তা ও ক্রেতারা তাদের স্বার্থ রক্ষা করতে পারবে।

পরিশেষে বলা যায় যে, মুবীনার মতো ভোক্তাদের অবশ্যই নিজ অধিকার সম্পর্কে সচেতন হয়ে পণ্য ক্রয় করা উচিত।

113
উত্তরঃ

ক্ষতিপূরণ পাওয়ার অধিকার বলতে বোঝায় কোনো দ্রব্য বা সেবা ব্যবহারে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে বা দ্রব্যের মান সঠিক না হলে বিক্রেতা তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এজন্য ভোক্তাকে সচেতনভাবে ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।

132
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews