Related Question
View Allকাজ নিয়ে কোনো চিন্তাভাবনা ছাড়া যখন যা মনে আসে সে রকম কাজ করলে তাকে অপরিকল্পিত কাজ বলে। অর্থাৎ যেকোনো কাজ করার আগে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কে বা কারা করবে ইত্যাদি ভাবনাচিন্তা না করে মনের খেয়ালখুশি অনুযায়ী কাজ করাকে অপরিকল্পিত কাজ বলে।
আলোচ্য উদ্দীপকে লামিয়ার স্বভাবে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনার প্রতিফলন দেখা যায়। যেকোনো কাজ করতে গেলে প্রথমে কাজটা নিয়ে চিন্তাভাবনা করতে হয়। কাজটা কীভাবে করলে লক্ষ্যে পৌছানো যাবে, সে বিষয়ে সঠিক চিন্তা-ভাবনা করে নেওয়াকে পরিকল্পনা বলে। গৃহ ব্যবস্থাপনার ধারাবাহিক কর্মসমন্টির প্রথম ধাপ পরিকল্পনা করা। যেকোনো কাজের মূলভিত্তি হচ্ছে পরিকল্পনা করা.। উদ্দীপকের লামিয়া পরিকল্পনার মাধ্যমে ঠিক করে নেয়, সে কোন কাজটার পর কোন কাজটা করবে, কখন করবে, কীভাবে করবে, প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রুটিন অনুযায়ী সে তার বই, খাতা, কলম, পেন্সিল ঠিক করে ব্যাগে ভরে নেয়। ফলে তার ক্লাস করতে সুবিধা হয়। শিক্ষক ক্লাসে যে নির্দেশনা দেন তা সঠিকভাবে অনুসরণ করতে পারে।
উদ্দীপকের লতিফ চিন্তাভাবনা না করে অপরিকল্পিতভাবে কাজ করে। যখন মনে যা আসে সে রকম কাজ করে। প্রতিদিনের রুটিন অনুযায়ী সে বই, খাতা, কলম, পেন্সিল কিছুই ঠিক করে নেয় না। ক্লাসের বই খাতা না নিয়ে যাওয়ার কারণে সে শিক্ষকের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে পারে না। এর ফলে তার পড়ালেখা সঠিক সময়ে শেষ হয় না। অপরিকল্পিতভাবে লেখাপড়া করার কারণে লতিফ পরীক্ষায় খারাপ ফলাফল করে। এভাবে কাজ করার কারণে একদিকে যেমন তার সময় নষ্ট হয়, অন্যদিকে তার কাজের ধারা ঠিক থাকে না। অপরিকল্পিত কাজের কারণে কোনো কাজে সফলতা আসে না। লতিফ পরিকল্পনামাফিক কাজ না করার কারণে তার কাজ এলোমেলো হয়ে যায়। ক্লাসের পড়া ভালোভাবে বুঝতে পারে না।
সুতরাং বলা যায়, লতিফের স্বভাব তার সফলতা লাভের অন্তরায়।
আমাদের সব আশা-আকাঙ্ক্ষা গৃহে প্রণ হয়।
যেকোনো কাজ করতে হলে আগে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কে বা কারা করবে ইত্যাদি ভাবনাচিন্তা করার নামই পরিকল্পনা। এটি গৃহ ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ধাপ। পরিকল্পনা করে নিলে কোনো কাজ কখন করা হবে তা সহজে বোঝা যায়।
আলোচ্য উদ্দীপকে শিক্ষার্থীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। সবার সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় লঞ্চে করে শিক্ষা সফরে যাবে। তারা চিন্তা করে দেখল, বাসের চেয়ে লঞ্চের যাতায়াত ভাড়া কম। তাছাড়া লঞ্চে গেলে যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাবে, বাসে গেলে তা সম্ভব হবে না। লঞ্চে গেলে তাদের ভ্রমণ আনন্দদায়ক হবে। নদীর দৃশ্য, নদীতে মাছ ধরার দৃশ্য, সূর্য ৩. ডোবার দৃশ্য, নদীর পানিতে রোদের দৃশ্য তারা উপভোগ করতে পারবে। এসব কিছু বিবেচনা করে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। আর এ কারণে শিক্ষার্থীদের নেওয়া সিদ্ধান্ত ছিল সঠিক।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!