গৃহ ব্যবস্থাপনা হলো পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক। পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা।
Related Question
View Allগৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা করা।
খাদিজা খাতুন তার ছোট মেয়ের জন্মদিন পালনে গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অনুসরণ করেছেন। কিন্তু তিনি কাজ ও কর্মীর মধ্যে সমন্বয় সাধনে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ তিনি তার পরিকল্পনাকে সঠিকভাবে সংগঠিত করতে ব্যর্থ হয়েছেন। গৃহের প্রতিটি কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য গৃহ ব্যবস্থাপনার প্রত্যেকটি ধাপ পর্যায়ক্রমে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কোনো একটি ধাপ সঠিক নিয়মে অনুসরণ না করলে কাজে সফলতা অর্জন অসম্ভব হয়ে পড়ে।
খাদিজা খাতুন বাজারের দায়িত্ব দিয়েছেন তার স্কুলপড়ুয়া ছেলেকে। এ বয়সী ছেলের বাজারদর ও প্রয়োজনীয় জিনিস সম্পর্কে ধারণা না থাকাই স্বাভাবিক। ফলে সে অনেক প্রয়োজনীয় জিনিসই বাজার থেকে আনতে ভুলে যাবে। অন্যদিকে অতিথি আপ্যায়নের দায়িত্ব দিয়েছেন ঘরকুনো স্বভাবের বড় মেয়েকে। যে মেয়ে অতিথিদের সামনে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করে না, তার কাছে ভালো আপ্যায়ন আশা করা যায় না। সুতরাং, সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কর্মী সংগঠনেই খাদিজা খাতুনের ত্রুটি পরিলক্ষিত হয়েছে।
আয়োজক হিসেবে খাদিজা খাতুন গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করেছেন। কাজে সফলতা আনয়নের জন্যে এই ধাপগুলো গুরুত্বপূর্ণ।
পরিকল্পনা: কোনো কাজে সফলতা পেতে হলে পরিবারের সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা ইত্যাদি বিবেচনা করে পরিকল্পনা করতে হবে। কিন্তু খাদিজা খাতুন এই বিষয়গুলো বিবেচনা না করে পরিকল্পনা করেছিলেন।
সংগঠন: খাদিজা খাতুন স্কুলপড়ুয়া ছেলেকে বাজারের দায়িত্ব দেন। আবার ঘরকুনো স্বভাবের মেয়েকে দেন অতিথি আপ্যায়নের দায়িত্ব। ফলে তিনি কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করতে পারেন নি।
নিয়ন্ত্রণ: খাদিজা খাতুন জন্মদিনের অনুষ্ঠানটিতে সার্বক্ষণিক তদারকির কাজ করে নিয়ন্ত্রণের কাজটি সঠিকভাবে পালন করেন।
মূল্যায়ন: সবশেষে খাদিজা খাতুন কাজের মূল্যায়ন করেন। তিনি যদি সঠিক পরিকল্পনা করতেন তবে অনুষ্ঠানটি আরও সফল হতো। তাই তিনি আরো কৌশলী হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যেকোনো লক্ষ্য অর্জনের জন্য উপরের বর্ণিত ধাপগুলোর পর্যায়ক্রমিক অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপগুলোর যেকোনো একটির অনুপস্থিতি সমগ্র কাজকে ব্যর্থ করে দিতে পারে। এসকল কারণে আয়োজক হিসেবে খাদিজা বেগমের গৃহীত কাজের ধাপগুলো যৌক্তিক নয় বলে আমি মনে করি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!