গোলাপ ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, দেশের সরকারকে আর্থিক বিষয়ে পরামর্শ প্রদানসহ মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। ব্যাংকটির কয়েকটি শাখাও রয়েছে। অপরদিকে, 'জবা' ব্যাংক তাদের বিভিন্ন শাখার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের জনগণের সঞ্চয় সংগ্রহের মাধ্যমে দেশের মূলধন গঠনে সহায়তা করে থাকে। ব্যাংকটি দেশের শুধুমাত্র শিল্প খাতে ঋণ সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও ব্যাংকটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। 

Updated: 1 year ago
উত্তরঃ

গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্যরা যাতে পেতে না পারে সেজন্য ব্যক্তিক বা প্রযুক্তিগত সকল ধরনের কার্যব্যবস্থা গ্রহণের নীতিকেই ব্যাংকের গোপনীয়তার নীতি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ঋণের অর্থ গ্রাহকের হিসাবে স্থানান্তরের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে।

ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসেবে না দিয়ে ঋণগ্রহীতাকে তার নিজের নামে একটি আমানত হিসাব খুলতে বলে। পরবর্তীতে এই হিসাবেই ঋণের অর্থ স্থানান্তর করে। চেকের মাধ্যমে এই হিসাব থেকে ঋণগ্রহীতা অর্থ উত্তোলন করতে পারে। এভাবেই প্রদত্ত ঋণ থেকে আমানতের সৃষ্টি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের 'জবা' ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হলো জনগণের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করা। সংগৃহীত আমানত ব্যবসা বাণিজ্যের ও ব্যক্তিক প্রয়োজনে ঋণ হিসেবে বিনিয়োগ করে মুনাফা অর্জন করা এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য।

উদ্দীপকে 'জবা' ব্যাংক তাদের বিভিন্ন শাখার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের জনগণের সঞ্চয় সংগ্রহের মাধ্যমে দেশের মূলধন গঠনে সহায়তা করে থাকে। ব্যাংকটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকের 'জবা' ব্যাংকের কার্যবলি আর বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি একই। তাই বলা যায়, 'জবা' ব্যাংকটি কার্যাবলির ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুইটির মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে 'গোলাপ' ব্যাংক অধিকতর মুখ্য ভূমিকা পালন করে।

কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত ও নিয়ন্ত্রিত ব্যাংকিং প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংক সমূহের কাজ নিয়ন্ত্রণ করে।
এছাড়াও এ ব্যাংক দেশের আর্থিক নীতি বাস্তবায়নে দায়িত্ব পালন করে।

উদ্দীপকে 'গোলাপ' ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, দেশের সরকারকে আর্থিক বিষয়ে পরামর্শ প্রদানসহ মুদ্রাবাজারের নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। ব্যাংকটির কয়েকটি শাখাও আছে। অপরদিকে, 'জবা' ব্যাংক তাদের বিভিন্ন শাখার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের জনগণের সঞ্চয় সংগ্রহের মাধ্যমে দেশের মূলধন গঠনে সহায়তা করে থাকে। অর্থাৎ, উদ্দীপকের 'গোলাপ' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক এবং 'জবা' ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। 'গোলাপ' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক হওয়ায় এটি দেশের প্রধান ব্যাংক। একমাত্র কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে নোট, মুদ্রা প্রচলন করে। এছাড়া ব্যাংকটি দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। এই ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করে। ফলে সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য রক্ষা হয়। অর্থাৎ, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে ও উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে 'গোলাপ' ব্যাংক অধিকতর মুখ্য ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
118

Related Question

View All
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন কাঠামো নির্ধারণের একটি আন্তর্জাতিক মানদণ্ড হলো ব্যাসেল-২।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
309
উত্তরঃ

গ্রাহকের কোনো হিসাব ক্রোক বা বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর গারনিশি অর্ডার জারি করা হয়। পাওনাদারের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি এরূপ আদেশ জারি করে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর কাছে দায়গ্রস্থ তবেই এরূপ নির্দেশ দিয়ে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
242
উত্তরঃ

উদ্দীপকের বর্ণিত 'ক' ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা। এ ব্যাংককে কেন্দ্র করে দেশের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠে। এ ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ঋণ সরবরাহ নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি স্বাধীন দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে।

উদ্দীপকের 'ক' ব্যাংকটির মূল উদ্দেশ্য জনকল্যাণ নিশ্চিত করা। দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তা নিয়ন্ত্রণে 'ক' ব্যাংক হস্তক্ষেপ করে। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা সরবরাহ ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এ কাজে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য তালিকাভুক্ত ব্যাংকের সহায়তায় ঋণনীতি বাস্তবায়ন করে। সর্বোপরি দেশের দ্রব্য সামগ্রীর দাম কাম্য স্তরে রাখে। আর এসব কাজের মূল উদ্দেশ্যই জনকল্যাণ। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
208
উত্তরঃ

উদ্দীপকে 'ক' নামক কেন্দ্রীয় ব্যাংক ও 'খ' নামক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এ উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান করে থাকে। এ ব্যাংকই জনগণকে সকল প্রকার ব্যাংকিং সেবা প্রদান করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, আর্থিক নীতি প্রণয়ন ইত্যাদি কাজ করে থাকে। উদ্দীপকে 'ক' ব্যাংকের প্রধান উদ্দেশ্য জনকল্যাণ। অন্যদিকে 'খ' ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। 'খ' ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে। দেশে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে উভয় ব্যাংক সহায়তা করে।

উদ্দীপকের 'ক' ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক এবং 'খ' ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। 'ক' ব্যাংক জনকল্যাণে কাজ করলেও 'খ' ব্যাংক মুনাফা অর্জনে কাজ করে। 'ক' ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন নীতি প্রণয়ন করে। অন্যদিকে 'খ' ব্যাংক উক্ত নীতি বাস্তবায়নে 'ক' ব্যাংকে সহায়তা করে। 'ক' ব্যাংক সরকার ও অন্যান্য ব্যাংককে প্রয়োজনে ঋণ সরবরাহ করে। আর 'খ' ব্যাংক মূলত সাধারণ জনগণকে ঋণ সরবরাহ করে অর্থনীতির চাকা সচল রাখে। দেশের যাবতীয় আর্থিক নীতিমালা প্রণয়ন করে 'ক' ব্যাংক। আর তা বাস্তবায়ন করা হয় 'খ' ব্যাংকের সহায়তায়। তাই বলা যায়, উদ্দীপকের বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
195
উত্তরঃ

ব্যাংক কর্তৃক সম্পাদিত সব কাজকে ব্যাংকিং বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
272
উত্তরঃ

পরের অর্থ নিয়ে ব্যবসায় করে বলে ব্যাংককে ঋণের ব্যবসায়ী বলা হয়।

ব্যাংক প্রথমে কম সুদে আমানত সংগ্রহ করে এবং বেশি সুদে ঋণ হিসেবে গ্রাহকদের দেয়। ফলে একই সাথে ব্যাংক দেনাদার ও পাওনাদারের ভূমিকা পালন করে। তাই বলা যায়, ব্যাংক আমানত সংগ্রহ করে তা ঋণ হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়ার মাধ্যমে নিজেকে ঋণের ব্যবসায়ী হিসেবে পরিচিত করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
379
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews