পারিপার্শ্বিক যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাববিস্তার করে তাকে ব্যবসায় পরিবেশ বলে।
পানিতে ক্ষতিকর উপাদান মিশ্রিত হয়ে পানি ব্যবহার অনুপযোগী ও ক্ষতিকর হওয়াকে পানি দূষণ বলে।
শিল্পবর্জ্য মাটিতে শোষিত হয়ে, খনিজবর্জ্য, চামড়া ও অন্যান্য কারখানার বর্জ্য পানিতে নিক্ষেপের ফলে পানি দূষিত হয়। তাছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণেও পানি দূষণ হয়। মূলত পানিসম্পদ সংরক্ষণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানসমূহের অজ্ঞতা, অসচেতনতা এবং অসাবধানতা দায়ী। এরূপ পানি দূষণ চর্মরোগ সৃষ্টির মুখ্য কারণ। এছাড়া পানিবাহিত রোগ টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি পানি দূষণের ফলে সৃষ্টি হয়। মাছসহ জলজ প্রাণী নিধনে পানি দূষণ মুখ্য ভূমিকা রাখে।
গ্যালাক্সি লি. এর উদ্ভাবিত পদ্ধতিটির ধরন হচ্ছে মেধাসম্পদ যা পেটেন্ট এর মাধ্যমে সংরক্ষণ সম্ভব।
মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই মেধাসম্পদ। শিল্প বা ব্যবসায় উদ্যোক্তার মেধাসম্পদ বলতে ঐসব মূল্যবান সম্পদকে বোঝায় যা সে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্ভাবন করেছে। এসব সম্পদের মধ্যে পেটেন্ট অন্যতম। পেটেন্টের মাধ্যমে আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়।
উদ্দীপকে গ্যালাক্সি লি. এর কয়েকজন প্রকৌশলী বিশেষ এক ধরনের কাচ উদ্ভাবন করেছেন। এই কাচ ভবনের দরজা বা জানালায় ব্যবহার করলে তা একই সাথে সৌর বিদ্যুতের উৎস হিসেবে কাজ করবে। এই বিদ্যুৎ যেকোনো কাজে ব্যবহার করা সম্ভব। গ্যালাক্সি লি. এর উদ্ভাবিত পদ্ধতিটি এক ধরনের মেধাসম্পদ। আর এই মেধাসম্পদটি পেটেন্টের মাধ্যমে একচেটিয়া উৎপাদন ও বাজারজাতকরণের অধিকার উক্ত প্রতিষ্ঠান অর্জন করতে পারে। তাই বলা যায়, গ্যালাক্সি লি. এর উদ্ভাবিত পদ্ধতিটির ধরন হলো মেধাসম্পদ।
উদ্দীপকে বর্ণিত পেটেন্ট চুক্তিটি এই প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী নিঃসন্দেহে একক অধিকার ভোগের সুযোগ দেবে।
আবিষ্কৃত বিষয়বস্তুর ওপর আবিষ্কারের আইনগত অধিকারকে পেটেন্ট বলে। পেটেন্টের মাধ্যমে কোনো আবিষ্কারককে তার আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। তবে পেটেন্ট অবশ্যই নিবন্ধন করা থাকতে হবে।
উদ্দীপকে গ্যালাক্সি লি. এর কয়েকজন প্রকৌশলী বিশেষ এক ধরনের কাচ উদ্ভাবন করেছেন। এই কাচ ভবনের দরজা বা জানালায় ব্যবহার করলে তা একই সাথে সৌর বিদ্যুতের উৎস হিসেবে কাজ করবে। এই বিদ্যুৎ যেকোনো কাজে ব্যবহার করা সম্ভব। গ্যালাক্সি লি. এর উদ্ভাবিত পদ্ধতিটি এক ধরনের মেধাসম্পদ। এটি পেটেন্ট এর মাধ্যমে একচেটিয়া উৎপাদন ও বাজারজাতকরণের একচেটিয়া অধিকার উক্ত প্রতিষ্ঠান অর্জন করতে পারে। তাই গ্যালাক্সি লি. তাদের উদ্ভাবিত কাচ উৎপাদন ও বাজারজাতকরণের একক অধিকার পাওয়ার • জন্যে সরকারের সাথে পেটেন্ট চুক্তি সম্পাদন করে। আর পেটেন্ট - আইন অনুযায়ী গ্যালাক্সি লি. সরকারের সাথে সম্পাদিত চুক্তিটি উক্ত প্রতিষ্ঠানকে তাদের উদ্ভাবিত কাচ উৎপাদন ও বাজারজাতকরণে একক অধিকার দিবে। তবে পেটেন্ট নিবন্ধিত থাকতে হবে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত পেটেন্ট চুক্তিটি এই প্রতিষ্ঠানকে আইন অনুযায়ী নিঃসন্দেহে একক অধিকার ভোগের সুযোগ দেবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!