আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ পরম ক্ষমাশীল।
মানুষ যদি ভুলবশত কোনো অন্যায় ও অশ্লীল কাজ করে ফেলে কিংবা পাপ করে নিজেদের প্রতি যুলুম করে বসে, তবে যদি সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন। এ মর্মে আল্লাহ তা'আলা বলেন, 'তোমাদের প্রতিপালক দয়া করাকে তার নিজের কর্তব্য বলে লিখে নিয়েছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি কোনো মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।' (সূরা আল- আন'আম, আয়াত: ৫৪)
আমরা আল্লাহর আল-গাফুর নামের ওয়াছিলা দিয়ে তাঁর কাছে ক্ষমা চাইব। ক্ষমা প্রার্থনাকারী ও তাওবাকারীদের আল্লাহ ভালোবাসেন। আমাদের প্রিয়নবি (সা.)- যাঁর কোনো গুনাহ ছিল না, তদুপরি তিনি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতেন।
আমরাও আল্লাহ তায়ালার মতো ক্ষমাশীল হবো। কেউ আমাদের সাথে অপরাধ করলে তাকে ক্ষমা করে দেবো।
Related Question
View All'আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক'- সূরা আল-হিজর সূরার বাণী?
'মুহাইমিনু' শব্দের অর্থ হলো -রক্ষক/রক্ষণাবেক্ষণকারী/ হেফাজতকারী
সাওম ইবাদাত পালনের বিধান পূর্ববর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য ছিলো ।
সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব ।
শিরক ও কুফরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে সূরা আল-কাফিরুন সূরায় ।
'প্রতিটি প্রাণীর প্রতি দয়া প্রকাশ করা পুরস্কার পাওয়ার মতো কাজ' এ উক্তিটি উমর (রা.) -এর ।
পরোপকারকে আরবিতে ইহসান বলা হয় ।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) এর ওপর অপবাদ আরোপকারীদের প্রধান আব্দুল্লাহ ইবনে উবাই ।
রাসুলুল্লাহ (সা.) তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন ।
খাজা মুঈন উদ্দীন চিশতী (রহ.)-কে 'গরিবে নেওয়াজ' বলা হয় ।
'আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক'- সূরা আল-হিজর সূরার বাণী?
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!