ঘটনা-১: রাকিব বি.এ পাস করেও পাঁচ বছর ধরে কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি।

ঘটনা-২: মতিন নেশাজাত দ্রব্য গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে থাকে। যখন নেশার টাকা সংগ্রহ করতে পারে না, তখন চুরি, ছিনতাই, খুন করতেও দ্বিধাগ্রস্ত হয় না।

Updated: 10 months ago
উত্তরঃ

মাত্রাতিরিক্ত অনিয়ন্ত্রিত শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় কাজকর্মকে প্রভাবিত করে এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে।

উত্তরঃ

জলবায়ু পরিবর্তন বলতে ৩০ বছর বা তার বেশি সময়ে জলবায়ুর উপাদানসমূহের উল্লেখযোগ্য পরিবর্তনকে বোঝায়। 

জলবায়ু পরিবর্তন মূলত একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু শিল্পায়ন ও আধুনিক সভ্যতা এই পরিবর্তনের গতি বাড়িয়ে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে। অর্থাৎ, ব্যাপক শিল্পায়ন, নগরায়ণ প্রভৃতির প্রভাবে জলবায়ুর স্বাভাবিক আচরণের যে পরিবর্তন সংঘটিত হয় তাকে জলবায়ু পরিবর্তন বলে।

উত্তরঃ

উদ্দীপকের ঘটনা-১ বেকারত্ব নামক অন্যতম সামাজিক সমস্যাকে নির্দেশ করে।

বেকারত্ব হলো কোনো সমাজে কর্মক্ষম লোক থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব। শারীরিক ও মানসিকভাবে সুস্থ কোনো ব্যক্তি যখন পূর্ণ বা খণ্ডকালীন কাজ করতে ইচ্ছুক হয় অথচ কাজ পায় না তখন সে ব্যক্তিকে বেকার বলা হয়ে থাকে। দেশের স্বাভাবিক শ্রমশক্তির অঙ্গ হয়েও যারা কর্মহীন থাকে তারাই বেকার। বেকার সমস্যার সমাজতাত্ত্বিক তাৎপর্য সম্পর্কে লর্ড বেভারিজ বলেছেন, বেকারত্বের ফলে সমাজ ও ব্যক্তি উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। বেকারত্বের প্রত্যক্ষ ফল দারিদ্র্য এবং দারিদ্র্য থেকে আসে নৈরাশ্য ও হতাশা।

উদ্দীপকে ঘটনা-১ এ রাকিবের বি.এ পাস করেও পাঁচ বছর ধরে কোনো কাজের ব্যবস্থা করতে না পারা ওপরে আলোচিত বেকারত্ব সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, এ কথা স্পষ্টতর যে, উদ্দীপকে ঘটনা-১ বেকারত্ব সমস্যাকে নির্দেশ করে।

উত্তরঃ

উদ্দীপকের ঘটনা-২ এ সামাজিক সমস্যা হিসেবে মাদকাসক্তির প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ঘটনা-২ অর্থাৎ, মাদকাসক্তির অন্যতম কারণ হলো ঘটনা-১ তথা বেকারত্ব-এ বক্তব্যের সাথে আমি একমত।

বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যাধিক্যের কারণে এ দেশে নিরক্ষরতা, দরিদ্রতা, বেকারত্নসহ নানাবিধ সামাজিক সমস্যা বিরাজমান। জনসংখ্যা প্রতিনিয়ত যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ফলে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। শিক্ষাজীবন শেষে একজন ব্যক্তি যখন তার প্রত্যাশিত চাকরি লাভে ব্যর্থ হয়, তখন তার বেকার জীবন হতাশা ও দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। চলমান এ হতাশা ও দুর্দশার কষাঘাতে এক পর্যায়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সে ধীরে ধীরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে, যা সামাজিক ক্ষেত্রে মাদকাসক্তির মতো ভয়াবহ একটি সামাজিক সমস্যা সৃষ্টি করে।

উপরের আলোচনা শেষে স্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, মাদকাসক্তির অন্যতম কারণ হলো বেকারত্ব।

105

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ মন্তব্যটি করেছিলেন প্রখ্যাত ফরাসি নৃবিজ্ঞানী ক্লদ লেভি স্ট্রস।

পঞ্চাশের দশকে ক্লদ লেডি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন- পাঠনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন। লেভি স্ট্রস সেখানকার বিভিন্ন উপজাতির আদিম স্বতন্ত্র জীবনধারা দেখে এতই বিস্মিত হন যে, তিনি বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্ণস্বরূপ বলে মন্তব্য করেন।

793
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews