ঘটনা-১: লাভলী ও সৈকত দম্পত্তির এক সন্তান। তাঁদের স্বপ্ন সন্তানকে উপযুক্ত পরিবেশ দিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা। কিন্তু সঙ্গদোষে তাদের সন্তান উচ্ছৃঙ্খল হয়ে যায়।

ঘটনা-২: ছোটবেলা থেকে সীমান্ত 'বড়ুয়া দেখছে তার মা প্রায়ই শারীরিক অসুস্থ থাকেন। রোগযন্ত্রণা বেড়ে গেলে তিনি নিজ সন্তানদের সহ্য করতে পারেন না। একদিন ঐ রোগের কারণে তিনি মৃত্যুবরণ করলেন। মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে দুঃখ থেকে মুক্তির আশায় সীমান্ত প্রব্রজ্যাধর্মে দীক্ষিত হলেন।

Updated: 1 year ago
উত্তরঃ

দুঃখ মুক্তির উপায় অনুসন্ধানের জন্য সিদ্ধার্থ গৃহত্যাগ করেছেন।

উত্তরঃ

পৃথিবীতে অনেক প্রকারের দুঃখ থাকে। যেমন- জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, যা চাই তা না পাওয়ার দুঃখ এবং পঞ্চস্কন্ধময় এ দেহ ও মন দুঃখময়। এ দুঃখগুলো চরম সত্য ও সর্বজনীন। সকলকে কোনো না কোনোভাবে এ দুঃখ পেতে হয়। বুদ্ধের মতে, এসব দুঃখই দুঃখ আর্যসত্য।

উত্তরঃ

ঘটনা-১ এ দুঃখ আর্যসত্যের যা চাই তাই না পাওয়ার দুঃখের দিক বর্ণনা করা হয়েছে।
লাভলী ও-সৈকত দম্পত্তির স্বপ্ন বা চাওয়া হলো তাদের সন্তানকে মানুষের মতো মানুষ করা। এ কারণে তারা উপযুক্ত পরিবেশ সৃষ্টিরও চেষ্টা করছেন। কিন্তু তাদের সন্তান যাদের সাথে মিশছে তারা ভালো নয়, তাদের দ্বারা সে প্রভাবিত হচ্ছে। ফলে সঙ্গদোষ তাদের সন্তানটি উচ্ছৃঙ্খল হয়ে যায়। এতে শত চাওয়া এবং চেষ্টা থাকলেও তাদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না। তাই তাদের মনে না পাওয়া দুঃখ কাজ করছে।

উত্তরঃ

ঘটনা-২-এ সীমান্তের অনুসৃত পথ থেকে যে চতুরার্য সত্য বুঝতে পারবে। উদ্দীপকের সীমান্ত বড়ুয়ার মা রোগের কারণে মৃত্যুবরণ করেছেন।
এতে সীমান্ত দুঃখ আর্যসত্যের দুটো দিক ব্যাধি দুঃখ ও মৃত্যু দুঃখ বুঝতে পারছে। এ দুঃখগুলো চরম সত্য এবং সর্বজনীন। সকলকে কোনো না কোনোভাবে দুঃখ পেতে হয়। সীমান্তের বেলায় তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু সীমান্তের এ দুঃখ নিরোধের উপায়ও আছে। মৃত্যু শোক অসহ্য হওয়ায় সে এখন প্রব্রজ্যাধর্মে দীক্ষিত হয়েছেন। এ পথ অনুসরণের মাধ্যমে দুঃখ নিরোধের উপায় আর্যসত্য বুঝতে পারবে। এভাবে সে দুঃখ থেকে মুক্তি পাবে।

85

একদিন আষাঢ়ী পূর্ণিমার রাতে সিদ্ধার্থ জগতের দুঃখমুক্তির উপায় অন্বেষণে গৃহত্যাগ করেন। তারপর ছয় বছর তপস্যার ফলে লাভ করেন বুদ্ধত্ব। আবিষ্কার করেন দুঃখ আর্যসত্য, দুঃখের কারণ আর্যসত্য, দুঃখ নিরোধ আর্যসত্য এবং দুঃখ নিরোধের উপায় আর্যসত্য। একে বৌদ্ধ পরিভাষায় চতুরার্য সত্য বলা হয়। চতুরার্য সত্য বৌদ্ধধর্মের মূলতত্ত্ব। বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট প্রথম চতুরার্য সত্য দেশনা করেন। চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞান না থাকায় মানুষ বারবার জন্মগ্রহণ করে দুঃখভোগ করে। এ সত্যকে ভালোভাবে বুঝতে পারলে পরম শান্তি নির্বাণ লাভ সম্ভব। এ অধ্যায়ে আমরা বৌদ্ধধর্মের মূলভিত্তি চতুরার্য সত্য সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা-

  • চতুরার্য সত্যের ধারণা দিতে পারব;
  • দুঃখসমূহ চিহ্নিত করতে পারব;
  • দুঃখের কারণ ও প্রকারভেদ বর্ণনা করতে পারব;
  • চতুরার্য সত্যের ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

নিচে আর্য অষ্টাঙ্গিক মার্গের নাম দেওয়া হলো-

১. সম্যক দৃষ্টি;  ২. সম্যক সংকল্প; ৩. সম্যক বাচ্য; ৪. সম্যক কর্ম; ৫. সম্যক জীবিকা; ৬. সম্যক ব্যায়াম; ৭. সম্যক স্মৃতি; ৮. সম্যক সমাধি।

139
উত্তরঃ

বৃদ্ধ দুঃখকে আট ভাগে বিভক্ত করেন। সেগুলো হলো-
১. জন্ম দুঃখ; ২. জরা দুঃখ; ৩. ব্যাধি দুঃখ; ৪. মৃত্যু দুঃখ; ৫. অপ্রিয় সংযোগ দুঃখ; ৬. প্রিয় বিচ্ছেদ দুঃখ; ৭. ইস্পিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ; ৮. পঞ্চস্কন্ধময় এ দেহ ও মন দুঃখময়।

135
উত্তরঃ

একদিন আষাঢ়ী পূর্ণিমার রাতে সিদ্ধার্থ জগতের দুঃখমুক্তির উপায় অন্বেষণে গৃহত্যাগ করেন। আবিষ্কার করেন দুঃখ আর্যসত্য, দুঃখের কারণ আর্যসত্য, দুঃখ নিরোধ আর্যসত্য এবং দুঃখ নিরোধের উপায় আর্ষসত্য। এই চারটি বুদ্ধের পরিভাষায় চতুরার্য সত্য বলা হয়ে থাকে।

204
উত্তরঃ

চতুরার্য, সত্য হচ্ছে বৌদ্ধধর্মের মূলতত্ত্ব। বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে প্রথম চতুরার্য সত্য দেশনা করেন। চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞান না থাকায় মানুষ বারবার জন্মগ্রহণ করে দুঃখ ভোগ করে। এই সত্যকে ভালোভাবে উপলব্ধি করতে পারলে পরম শান্তি ও নির্বাণ লাভ সম্ভব।

129
উত্তরঃ

সিদ্ধার্থ গৃহত্যাগ করে সন্নাসী হয়ে তপস্যার মাধ্যমে দুঃখমুক্তির উপায় হিসেবে চতুরার্য সত্য আবিষ্কার করেন। এগুলো হলো-১. দুঃখ আর্যসত্য; ২. দুঃখের কারণ আর্যসত্য; ৩. দুঃখ নিরোধ আর্যসত্য; ৪. দুঃখ নিরোধের উপায় আর্যসত্য।

237
উত্তরঃ

জগৎ দুঃখময়। সুখ এখানে ক্ষণস্থায়ী। সুখের আকাঙ্ক্ষা আমাদের তাড়িয়ে বেড়ায়। এই ছুটে চলার মাঝে দুঃখই পাই বেশি। সংসার চক্রে পরিভ্রমণ করে মানুষ দুঃখ ভোগ করে। কিন্তু জ্ঞানের অভাবে আমরা দুঃখকে চিনতে পারি না। তবুও দুঃখই চরম সত্য। একেই বুদ্ধ দুঃখ আর্যসত্য বলেছেন।

149
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews