ঘটনা-১: ১০ অক্টোবর ২০১৮ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মাইকেল। এটি ফ্লোরিডায় অকল্পনীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানান সেখানকার গর্ভনর রিক স্কট।
ঘটনা-২: গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যাওয়ার পর নির্যাতনের শিকার হয়েছেন পাঁচ নারী। গত শুক্রবার রাতে (১৯/১০/২০১৮) তারা দেশে ফিরেছেন।

Updated: 9 months ago
উত্তরঃ

বর্তমানে পৃথিবীব্যাপী ভারসাম্যহীন উন্নয়ন হচ্ছে।

উত্তরঃ

টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সম্পদের অসম বণ্টন।

পুরো পৃথিবীতে দারিদ্রদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও সম্পদের বৈষম্য বেড়েই চলেছে। সমাজের একশ্রেণির মানুষ অন্যায়ভাবে সম্পদ কুক্ষিগত করছে। এতে অন্যরা দারিদ্র্যের কবলে পড়ছে এবং সমাজে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বৈষম্য। ধনী-গরিবের ক্রমবর্ধমান ব্যবধান দারিদ্র্যকে আরও প্রকট করে তুলছে। এ অবস্থা টেকসই উন্নয়নের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে।

উত্তরঃ

লাউদ্দীপকে উল্লিখিত ঘটনাগুলো প্রশমনের জন্য জাতিসংঘের 'টেকসই উন্নয়ন অভীষ্ট' (এসডিজি) কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন।

বিশ্বব্যাপী সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি ঘোষণা করেছে। জাতিসংঘ ঘোষিত এসডিজির অন্যতম লক্ষ্য হলো জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বিশ্বকে মুক্ত করা। জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন দুর্যোগের কবলে পড়ে আমাদের পৃথিবী বিপর্যস্ত হতে বসেছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য এসডিজিতে এ কার্যক্রম গৃহীত হয়েছে।

এসডিজির আরও দুটি অভীষ্ট হলো জেন্ডার সমতা অর্জন ও অসমতা হ্রাস। এ দুটি বিষয় নারী অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী নির্যাতন রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এছাড়া শোভন কর্মসুযোগ প্রদানের মাধ্যমে নারীদের অবস্থান সুদৃঢ় করতে এসডিজি কার্যক্রম যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে।
উদ্দীপকের ঘটনা-১ এ একটি দুর্যোগের কথা উল্লেখ করা হয়েছে যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ফল। আর ঘটনা-২ এ কাজের ক্ষেত্রে নারীদের নিরাপত্তাহীনতা এবং নারী নির্যাতনের চিত্র দেখানো হয়েছে। এ বিষয়গুলো এসডিজি কার্যক্রম সফল করার মাধ্যমে দূর করা সম্ভব। এ কারণে বলা যায়, এসডিজি কার্যক্রম সফল করার মাধ্যমেই উদ্দীপকের ঘটনা রোধ করা সম্ভব।

উত্তরঃ

উক্ত কার্যক্রম অর্থাৎ 'টেকসই উন্নয়ন অভীষ্ট' অর্জিত হলে শুধু উদ্দীপকের ঘটনা প্রশমনই নয়, বরং আরও অনেক সুফল লাভ করা যাবে।

এসডিজি বাস্তবায়িত হলে শুধু জলবায়ুর নেতিবাচক প্রভাব এবং নারী নির্যাতন হ্রাস পাবে তাই নয় এর পাশাপাশি আরো অনেক সুযোগ লাভ করা যাবে। সারা পৃথিবীর অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে 'টেকসই উন্নয়ন অভীষ্ট' পরিচালিত হচ্ছে। এটি বাস্তবায়িত হলে আমরা বিভিন্ন ধরনের সুফল লাভ করতে পারব।

উদ্দীপকে শুধু দুর্যোগ ও নারী নির্যাতনের বিষয় উল্লেখ করা হয়েছে। এসডিজি বাস্তবায়িত হলে এগুলো দূর করা যাবে। এর পাশাপাশি আশা করা যায় দারিদ্র্যের হার হ্রাস পাবে, ধনী-দরিদ্রের বৈষম্য কমবে, আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানচর্চার দ্বার উন্মোচিত হবে। অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য অধিকার সংরক্ষিত হবে। যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের ফলে আমরা নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে শিখব। খেলাধুলা, বিজ্ঞান ও প্রযুক্তিতেও আমরা এগিয়ে যাব।

সার্বিকভাবে বলা যায়, টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়িত হলে উদ্দীপকের ঘটনা দূর করাসহ উন্মুক্ত বিশ্বে বাস করার সকল সুযোগ সুবিধা আমাদের দোরগোড়ায় পৌছে যাবে। আমরা সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করত পারব।

123

আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসং প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে 'টেকসই উন্নয়ন অতীষ্ট (এসডিজি) অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী শ্রেণিতে আমরা এসডিজি সম্পর্কে ধারণা পেয়েছি। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমান ভালে কাজ করে যাচ্ছে। কিন্তু এ কাজ খুব সহজ নয়। এ কাজে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। এ অধ্যায়ে এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এসডিজি অর্জনের ফলাফল, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের করণীয় সম্পর্কে জানব।

  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারব;
  •  টেকসই উন্নয়ন অতীষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব ।

Related Question

View All
উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই হলো জলবায়ু কার্যক্রম।

Mehrab Hasan
Mehrab Hasan
2 years ago
5.9k
উত্তরঃ

জলবায়ু কার্যক্রম হলো 'টেকসই উন্নয়ন অভীষ্ট' এর ১৩তম লক্ষ্যমাত্রা।

305
উত্তরঃ

সবার অংশীদারিত্ব ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না বলে টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন।

অংশীদারিত্ব হলো কোনো উন্নয়ন কার্যক্রমে যার যা দায়িত্ব ও কর্তব্য তা পালন করা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, ব্যক্তি, গোষ্ঠী, সমাজের সর্বস্তরের অংশগ্রহণসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অংশীদারিত্ব প্রয়োজন। কাউকে বাদ দিয়ে বা পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় ও বৈশ্বিকভাবে টেকসই হবে না।
এজন্য টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন

198
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews