ঘূর্ণিঝড় 'তুঘলক' ভয়ঙ্কর শক্তি নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। সমুদ্রবন্দরগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। রেডিও-টেলিভিশনে ও স্থানীয়ভাবে মাইকিং করে জনগণকে বার বার সতর্ক করে দেওয়া হচ্ছে এবং কাছের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়েও জনগণকে একত্রিত করে অনুরোধ জানানো হচ্ছে। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দুর্যোগ পরবর্তী সময় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্যও ব্যাপক কর্মসূচির পরিকল্পনা করছে।

Updated: 11 months ago
উত্তরঃ

জাতিসংঘের সহায়তা ও পরামর্শে এদেশের প্রথম সরকারি পর্যায়ে সমাজকল্যাণ পদক্ষেপ গ্রহণ করা হয়।

উত্তরঃ

মানবাধিকার শব্দটি বিশ্লেষণ করলে দুটি গুরুত্বপূর্ণ শব্দ পাওয়া যায়। মানুষ ও অধিকার এ দুটি মিলে হয় মানুষের অধিকার বা মানবাধিকার।

মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তার জন্য অত্যাবশ্যকীয় সুযোগ-সুবিধাগুলোই হলো মানবাধিকার। অর্থাৎ মানবাধিকার হচ্ছে এক গুচ্ছ নৈতিক অধিকার, সব মানুষ যার মাধ্যমে মানুষ হিসেবে সমান বিবেচিত হয়। এ ধরনের অধিকার বিশ্বজনীন নৈতিক নীতিমালা দ্বারা যুক্তিসঙ্গত ও সমর্থনযোগ্য হয়।

উত্তরঃ

উদ্দীপকে শহর সমাজসেবার স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের ইঙ্গিত পাওয়া যায়।

স্বাস্থ্য বিষয়ে শহরবাসীদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের জন্য শহর সমাজসেবা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। এ সকল কর্মসূচির মধ্যে রয়েছে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা, রোগ-প্রতিরোধমূলক টিকা ও ইনজেকশন প্রদান, মাতৃকল্যাণ ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা কার্যক্রম পরিচালনা ইত্যাদি।

উদ্দীপকে রুহির সন্তানদের টিকাদান কেন্দ্রে যাওয়া, বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ, শিশু স্বাস্থ্য রক্ষা ও পুষ্টি বিষয়ক জ্ঞান, পরিবার-পরিকল্পনা বিষয়ক জ্ঞান এ ধরনের কেন্দ্র থেকে পেয়ে থাকে।

উত্তরঃ

'উক্ত কার্যক্রমটিই অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমই শহর সমাজসেবার সার্বিক চিত্র নয়'।

নগর এলাকায় বসবাসরত নিম্ন আয়ের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শহর সমাজসেবা কর্মসূচির আওতায় নানা ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়। এর মাধ্যমে দুস্থ ও দরিদ্র লোকদের বিভিন্ন বিষয়ে বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।

শহর সমাজসেবা কর্মসূচির আওতায় নিরক্ষরতা দূরীকরণ তথা শিক্ষামূলক কার্যক্রমও পরিচালিত হয়। ঋণদান কার্যক্রমের মাধ্যমে তাদের আয়ের পথ সৃষ্টি করা হয়। এছাড়া স্বাস্থ্য বিষয়ে শহরবাসীদের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের জন্য এর আওতায় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। তাছাড়া শহর সমাজসেবায় অন্তর্গত অন্যান্য কার্যক্রমের মধ্যে আছে বিনোদনমূলক ও জনসংখ্যা বিষয়ক কার্যক্রম। উদ্দীপকে আলোচিত টিকাদান, বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ, শিশু স্বাস্থ্য ও পুষ্টি এসব কাজ শহরে সমাজসেবার শুধুমাত্র স্বাস্থ্যবিষয়ক কার্যক্রমকে নির্দেশ করে।

পরিশেষে বলা যায়, শহর সমাজসেবার নানামুখী বৈচিত্র্যময় কার্যক্রমই হলো এর মূল চিত্র। এর মধ্যে শহরে বসবাসরত দরিদ্র মানুষেরা উপকৃত হয়ে থাকে।

131

Related Question

View All
উত্তরঃ

মাঠকর্মী যে সকল নিয়ম-নীতির মাধ্যমে তার কার্য সম্পাদন করে তাকে মাঠকর্ম নীতি বলা হয়।

293
উত্তরঃ

ক্লিনিক্যাল সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের তত্ত্ব ও পদ্ধতির পেশাগত অনুশীলন। এ শাখায় মনো-সামাজিক সামঞ্জস্যহীনতা, অক্ষমতা বা আংশিক অক্ষমতা অথবা আবেগীয় ও মানসিক সামঞ্জস্যহীনতার প্রতিকার ও প্রতিরোধে কাজ করে।

সাধারণত শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা, যেমন- প্রিয়জনের মৃত্যু, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্যকলহ, বিবাহ বিচ্ছেদ, চাকরি হারানো ইত্যাদির ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবর্তন আসে। এক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্ম সাহায্যার্থীকে সাইকোথেরাপি এবং পরামর্শ সেবার মাধ্যমে সমস্যা সমাধানে সাহায্য করে থাকে।

463
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত তালবাড়িয়া গ্রামের মানুষ মৌলিক মানবিক চাহিদা থেকে বঞ্চিত।

একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সভ্য সমাজে বেঁচে থাকার জন্য যে সব চাহিদা পূরণ করতে হয় সেগুলোই মৌলিক মানবিক চাহিদা। এ চাহিদাগুলো পূরণ না করলে পৃথিবীর বুকে বেঁচে থাকা সম্ভব নয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা। প্রতিটি মানুষের এ চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। যদি কেউ এগুলোর বেশিরভাগ পূরণ করতে না পারে তাহলে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

উদ্দীপকে তালবাড়িয়া গ্রামের মানুষ তিনবেলা ঠিকমতো খেতে পারে না। তাদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পায় না। এমনকি অসুস্থ হলেও তারা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হয়। অথচ খাদ্য, শিক্ষা, চিকিৎসা মানুষের মৌলিক মানবিক অধিকার। আর তালবাড়িয়া গ্রামের মানুষ এ সকল মৌলিক মানবিক অধিকার ভোগ করতে পারছে না। তাই বলা যায়, তালবাড়িয়া গ্রামের মানুষরা মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত।

190
উত্তরঃ

উদ্দীপকে সরকারের গ্রামীণ সমাজসেবা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে।

গ্রামীণ সমাজসেবা কর্মসূচি মূলত গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব সম্পদ ও সরকারের সহায়তার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে। এছাড়া বিভিন্ন সংগঠন সৃষ্টির মাধ্যমে জনগণকে সংগঠিত করে তোলে। গ্রামের দরিদ্র ও ভূমিহীন কৃষক, বেকার, দরিদ্র মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের উপার্জনক্ষম করে তোলা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

গ্রামীণ অর্থনীতির কাঠামো সুদৃঢ় করার জন্য কুটির শিল্পের প্রসারে সহায়তা করা এবং গ্রামের সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ এবং এ বিষয়ে উদ্বুদ্ধ করাও গ্রামীণ সমাজসেবা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এর বাইরে নিরক্ষরতা ও অজ্ঞতা দূরীকরণে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করা, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ ও সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি পরিচলিত হয়। গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যেও এ কর্মসূচি কাজ করে থাকে। গ্রামের জনগণের মধ্যে পুষ্টিজ্ঞান, খাবার স্যালাইন তৈরি, বিশুদ্ধ পানির ব্যবহার, শিশু যত্ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দান, শিশু, যুবক, মহিলা, প্রতিবন্ধী প্রভৃতির জন্য বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করে। শারীরিক প্রতিবন্ধী এবং অক্ষমদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে। একইসাথে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করে।

সামগ্রিকভাবে বলা যায়, গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি কাজ করে থাকে।

178
উত্তরঃ

প্রতিটি কাজের সফলতা-বিফলতা বিশ্লেষণ করাই হলো মূল্যায়ন।

315
উত্তরঃ

পরিবার গঠনে বিবাহের গুরুত্ব অপরিসীম।

বিবাহ হচ্ছে এমন একটি কার্যপ্রণালি যার মাধ্যমে পরিবার গড়ে ওঠে। মূলত বিবাহ হচ্ছে পরিবার গঠনের উপায়। কেননা একজন নারী এবং একজন পুরুষের মাঝে পারিবারিক জীবনের সূচনা ঘটিয়ে দেয় বিবাহ। বিবাহ ছাড়া পরিবার গঠন অসম্ভব।

494
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews