চায়না ইল্ক বলতে কী বোঝ?

Updated: 10 months ago
উত্তরঃ

চায়না ইঙ্ক বলতে বোঝায় এক ধরনের কালো কালি। অতি প্রাচীনকাল থেকে চীন দেশের শিল্পীরা ছবি আঁকায় কালো কালি প্রচুর ব্যবহার করতেন। তবে এ রকম কালোকালিকে ইন্ডিয়ান ইঙ্কও বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
97

Related Question

View All
উত্তরঃ

ছবি আঁকার সাধারণ নিয়মগুলো হলো-

১। আকৃতি ও গঠনসহ ড্রইং;
২। দূরত্ব ও অনুপাত ঠিক রেখে বিষয় সাজানো;
৩। ছবিতে আলোছায়ার সঠিক প্রয়োগ এবং
৪। রং ব্যবহারের দক্ষতা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
280
উত্তরঃ

ছবি আঁকার বিভিন্ন রকম উপকরণ রয়েছে। বিভিন্ন মাধ্যমের ছবিতে বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করা হয়।

নিচে ছবি আঁকার ৫টি প্রাথমিক উপকরণের ব্যবহারবিধি উল্লেখ করা হলো-

ক) কাগজ : ছবি আঁকার প্রধান উপকরণ কাগজ। এ কাগজ মোটা, পাতলা, খসখসে, মসৃণ ও. চকচকে জমিনের হয়ে থাকে। ছবি আঁকার, জন্য বাংলাদেশে যে কাগজটি সহজলভ্য তার নাম কার্টিজ পেপার।

খ) পেনসিল : ছবি আঁকার প্রধান একটি হাতিয়ার হলো পেনসিল। শক্ত শীষের পেনসিল সাধারণত লেখার কাজে ব্যবহার হয়। 2B, 4B, 6B এ তিন মাত্রার পেনসিল দিয়ে একটি পূর্ণাঙ্গ ছবি আঁকা সম্ভব।

গ) তুলি : তুলি' ছবি আঁকার একটি অন্যতম হাতিয়ার। তুলি সাধারণত পশুর পশম ও কৃত্রিমভাবে পশম তৈরি করে বানানো হয়। ছবি আঁকার সুবিধার জন্য তুলি সরু থেকে ধীরে ধীরে মোটার দিকে, ০ (শূন্য) নং থেকে ২০ নং পর্যন্ত হয়ে থাকে। তবে এর ব্যবহার সম্পূর্ণভাবে শিল্পীর সুবিধা, স্বাচ্ছন্দ্য ও ইচ্ছার ওপর নির্ভর করে।

ঘ) ক্যানভাস, বোর্ড, ক্লিপ ও ইজেল বোর্ড, ক্লিপ ছবি আঁকার জন্য অতি প্রয়োজনীয়। বোর্ডে কাগজ রেখে ক্লিপ দিয়ে আটকিয়ে ছবি আঁকা সুবিধাজনক। তবে ইজেল ক্যানভাসে ছবি আঁকার জন্য সবচাইতে বেশি প্রয়োজনীয়।

ঙ) রং : রং ছাড়া ছবি আঁকার কথা চিন্তা করা যায় না। ছবি আঁকার রং নানা রকম এবং বিভিন্ন অবস্থায় পাওয়া যায়। বিভিন্ন রকম রঙের মধ্যে জলরং, পোস্টার রং, প্যাস্টেল রং, তেল রং এবং পেন্সিল রং উল্লেখযোগ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
403
উত্তরঃ

প্রাথমিক রং বলতে লাল, নীল ও হলুদ এ তিনটি মৌলিক রংকে বুঝায়। এ তিনটি রং একটির সাথে অন্যটি মিশিয়ে আবার অনেক রঙের শেড তৈরি করা যায়।

যেসব ভিন্ন ভিন্ন রং একটির সাথে অন্যটি মিশিয়ে অনেক রঙের শেড তৈরি করা যায়। তাকে মাধ্যমিক রং বলে। যেমন- হলুদ ও লাল মেশালে কমলা রং, হলুদ ও নীল মেশালে সবুজ রং, লাল ও নীল মেশালে রেগুনি রং হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
424
উত্তরঃ

ছবি আঁকার প্রাথমিক উপকরণের তালিকা নিম্নরূপ:

১। কাগজ;

২। পেন্সিল;

৩। কালি-কলম;

৪। তুলি;

৫। বোর্ড;

৬। ক্লিপ;

৭। ইজেল;

৮। রং;

৯। ক্যানভাস।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
138
উত্তরঃ

ছবি আঁকার ৫টি মাধ্যম হলো:

১। তেল রং;

২। জল রং;

৩। পোস্টার রং;

৪। এ্যাক্রেলিক রং ও

৫। এনামেল রং।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
237
উত্তরঃ

ছবিকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে আলোছায়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আলোছায়ার কারণেই বিভিন্ন বস্তুর গঠনগত পার্থক্য অর্থাৎ গোল, চৌক বা অন্য যেকোনো আকৃতি আমাদের চোখে পড়ে। সময় ও আবহাওয়ার প্রভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিন্ন ভিন্ন আলোছায়া থাকতে পারে। যেমন- প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকার সময় ভিন্ন ভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্নভাবে সূর্যের আলো পড়তে পারে। সূর্যের আলোছায়া সব বিষয়বস্তুতে সমানভাবে পড়বে না। দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোছায়া থাকে। আবার পূর্ণিমা ও অমাবস্যা রাতের আলোছায়া ও একটি অন্যটি থেকে আলাদা। একই দৃশ্যে সামনের বিষয়ের রং পিছনের বিষয়' থেকে উজ্জ্বল হবে। তাই ছবির বিষয়বস্তুতে নিকটত্ব, দূরত্ব, পরিপ্রেক্ষিত ওপর নিচ ইত্যাদি ফুটিয়ে তুলতে ও ছবিকে প্রাণবন্ত করতে আলোছায়ার গুরুত্ব অপরিসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
242
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews