ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের ক্রয়-বিক্রয়কে অর্থনীতিতে বাজার বলে।
স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতায় কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা বা ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ অব্যাহত রাখলেও দীর্ঘমেয়াদে ফার্মসমূহ কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে ভারসাম্যে পৌঁছে। দীর্ঘকাল বলতে এমন একটি সময় বা মেয়াদকে বোঝায় যে অবস্থায় কোনো ফার্মের সকল ব্যয়ই হয় পরিবর্তনীয় এবং নতুন নতুন ফার্ম শিল্পে প্রবেশ করতে পারে বা পুরাতন ফার্ম ইচ্ছা করলে শিল্প থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং দীর্ঘকালে ফার্মের আয়তন ও সংখ্যা উভয়ই পরিবর্তন করা যায়। তাই এ সময়ে ফার্ম বাজারে টিকে থাকতে কেবল স্বাভাবিক মুনাফা (normal profit) অর্জন করে।
উদ্দীপকের প্রদর্শিত চিত্র হতে গড় ব্যয় AC-এর ভিত্তিতে ফার্মের অস্বাভাবিক মুনাফার পরিমাণ নিচে নির্ণয় করা হলো:
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় ফার্মের প্রান্তিক আয় (MR) ও প্রান্তিক ব্যয় (MC) সমান হয় এবং MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি হয়।
প্রদর্শিত চিত্রে লক্ষ করা যায়, ফার্মটির গড় ব্যয় (AC) রেখা বিন্দুতে প্রান্তিক আয় (MR) রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে। ফলে বিন্দুতে MR = MC এবং MR রেখার ঢাল অপেক্ষা MC রেখার ঢাল বেশি। কাজেই ফার্মটি বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এ অবস্থায় ভারসাম্য দাম ও পরিমাণ যথাক্রমে 14 টাকা ও 20 একক। এই ভারসাম্য পরিমাণ 20 এককে ফার্মটির গড় ব্যয় 11 টাকা। কাজেই ফার্মটির
মোট আয় (TR) দাম উৎপাদনের পরিমাণ
১৪
=২৮০
মোট ব্যয় (TC) = গড় ব্যয় উৎপাদনের পরিমাণ
=১১
=২২০
:: মুনাফা (pi) = TR - TC = ২৮০ - ২২০ = ৬০
অর্থাৎ, TR > TC হওয়ায় ফার্মটি 60 টাকা অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় AC এর পরিবর্তে AC1 হলে ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে।
স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম (P) বা গড় আয় (AR) অপেক্ষা গড় ব্যয় (AC) বেশি হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। এক্ষেত্রে AC > P > AVC হলে তথা দাম, গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) অপেক্ষা বেশি হলে ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে।
উদ্দীপকে লক্ষ করা যায়, গড় ব্যয় রেখা AC-এর পরিবর্তে AC1 হলে 20 একক উৎপাদনে ফার্মের গড় ব্যয় 19 টাকা হয়। তাই এক্ষেত্রে ফার্মটির মোট আয় (TR) দাম × উৎপাদনের পরিমাণ
= ১৪
=২৮০
এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় উৎপাদনের পরিমাণ
১৯
=৩৮০
মুনাফা () = TC - TR
=৩৮০-২৮০
=১০০
অর্থাৎ ফার্মটি ১০০ টাকা ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় AC-এর পরিবর্তে AC, হয় তাহলে ফার্মটির 100 টাকা ক্ষতি হবে।
Related Question
View Allঅর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়।
একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে।
একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া কারবারি তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।
প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক অবস্থায় ফার্মটির গড় ব্যয় (AC) এর চেয়ে গড় আয় (AR) বেশি হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়। নিচে ফার্মটির ভারসাম্য উৎপাদন ও মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো-

উদ্দীপকে উল্লিখিত তথ্য অনুসারে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে MC = MR এবং MR এর ঢাল অপেক্ষা MC-এর ঢাল বেশি হয়। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এ অবস্থায় ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ, এবং ভারসাম্য দাম OP,। OQ, পরিমাণ উৎপাদনে ফার্মটির গড় ব্যয় হয় OP।। ফলে ফার্মটির
মোট আয়, TR = OPOX OQo
= OPEQO
এবং মোট ব্যয়, TC = OP₁× OQD
= OPFQo
সুতরাং মুনাফা, π = TR – TC
= OPEQ- OPFQo
= POEFP1
অর্থাৎ, প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন OQ০ এবং মুনাফার পরিমাণ PoEFP, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে।
বর্ষার সময় ফার্মটির গড় ব্যয় (AC)-এর চেয়ে গড় আয় (AR) কম হওয়ায় ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে। নিচে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-

উদ্দীপকে লক্ষ করা যায়, বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ায় ফার্মটির গড় ব্যয় রেখা AC থেকে উপরে AC, এ স্থানান্তরিত হয়। এতে গড় ব্যয় OP হতে বেড়ে OP₂ হয়। এ অবস্থায় গড় ব্যয় OP: তে ভারসাম্য দাম OP, এর চেয়ে বেশি হয়। ফলে বর্ষার সময় ফার্মটির উৎপাদন OQ, দাম OP, এবং গড় ব্যয় OP₂। সুতরাং-
মোট আয়, TROQX OP
=OPEQ
এবং মোট ব্যয়, TC-OQ OP
x= OPGQ
সুতরাং, মুনাফা, TR-TC
OPEQOP GQ
=-POPGE
সুতরাং ফার্মটির ক্ষতির পরিমাণ PP-GE হবে। এমতাবস্থায় ফার্মটির গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) যদি গড় আয়ের চেয়ে কম হয়। তবে ফার্মটি ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। আর যদি AVC > AR হয়, তবে ফার্মটি উৎপাদন বন্ধ করে দিবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত ফার্মটি বর্ষার সময় POP-GE পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে।
অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয়-বিক্রয় করে এবং প্রচলিত দামের ওপর কেউ প্রভাব বিস্তার করতে পারে না বলে একে দামগ্রহীতা বলে। প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। এই দামকে মেনে নিয়ে একটি ফার্ম বাজারের মোট যোগানের সামান্য অংশ উৎপাদন ও সরবরাহ করে। বাজারের প্রচলিত দামের ওপর এককভাবে কোনো ফার্ম প্রভাব বিস্তার করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে দামগ্রহীতা বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!