চিত্রা ও মহানন্দা ব্যাংক লি. বাংলাদেশের অন্যতম দুটি ব্যাংক। চিত্রা ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে, মহানন্দা ব্যাংক একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। দুটি ব্যাংকই উদ্দেশ্য অর্জনে সফল। 

Updated: 1 year ago
উত্তরঃ

স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণিকে ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

গ্রাহকের কোনো হিসাব ক্রোক' বা বন্ধ করা বা লেনদেন স্থগিত করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের ওপর গারনিশি অর্ডার জারি করা হয়।

আদালত কর্তৃক ব্যাংকের ওপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশকে গারনিশি আদেশ বলা হয়। পাওনাদারের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি এরূপ আদেশ জারি করে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর কাছে দায়গ্রস্থ তবেই এরূপ নির্দেশ দিয়ে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

সংগঠন কাঠামোর ভিত্তিতে উদ্দীপকের মহানন্দা ব্যাংকটি একটি একক ব্যাংক।

এ ধরনের ব্যাংক একটি অফিসের মাধ্যমে তার সব ব্যাংকিং কাজ পরিচালনা করে। এ ব্যাংকের কাজ শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে, তবে কোথাও এর কোনো শাখা থাকে না। একটি শাখা দিয়েই ব্যাংক তার গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দেয়।

উদ্দীপকে দেশের অন্যতম দুটি ব্যাংক চিত্রা এবং মহানন্দা এর মধ্যে চিত্রা ব্যাংক দেশে-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করে। আর মহানন্দা ব্যাংক একটি অফিসের মাধ্যমে সব কাজ দেশে পরিচালনা করে। চিত্রা ব্যাংকের মতো মহানন্দা ব্যাংকের দেশের বাইরে কোনো শাখা নেই। এমনকি দেশেও শুধু একটি অফিসই আছে। একক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের একটি অফিস ছাড়া অন্য কোথাও কোনো শাখা নেই। তাই বলা যায়, মহানন্দা ব্যাংকটি একটি একক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উভয় ব্যাংকই স্ব-স্ব উদ্দেশ্য অর্জনে সফল হলেও চিত্রা ব্যাংক শাখা ব্যাংক হওয়ায় দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করছে বলে আমি মনে করি।

শাখা ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক একটি প্রধান অফিসের অধীনে দেশে-বিদেশে বিভিন্ন স্থানে একই নামে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং করে। প্রধান অফিসের নির্দেশনা অনুযায়ী এ ধরনের ব্যাংক পরিচালিত হয়। এরূপ ব্যাংকের বিভিন্ন শাখা থাকার কারণে আর্থিক লেনদেন সহজ হয় এবং দীর্ঘমেয়াদি ঋণের সুবিধাও পাওয়া যায়।

উদ্দীপকে চিত্রা ব্যাংক ও মহানন্দা ব্যাংক দেশের অন্যতম দুটি ব্যাংক। চিত্রা ব্যাংক দেশে-বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং পরিচালনা করে। পক্ষান্তরে, মহানন্দা ব্যাংক একটি অফিসের মাধ্যমে সব কাজ দেশেই পরিচালনা করে। অর্থাৎ, সংগঠন কাঠামোর ভিত্তিতে চিত্রা ব্যাংক হচ্ছে শাখা ব্যাংক এবং মহানন্দা ব্যাংক হচ্ছে একক ব্যাংক।

দেশের অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে মহানন্দা ব্যাংকের তুলনায় চিত্রা ব্যাংকের ভূমিকা বেশি। চিত্রা ব্যাংক দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সহজে লেনদেন করার সুযোগ করে দেয়। এতে ব্যবসায়ের প্রসার ঘটে। আবার, চিত্রা ব্যাংক বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে রেমিট্যান্স সংগ্রহে এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা রাখে। এসবের কোনোটাই একক ব্যাংক তথা মহানন্দা ব্যাংকের মাধ্যমে করা সম্ভব হয় না। এ ব্যাংকের কাজ শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। তাই বলা যায়, অর্থনৈতিক উন্নয়নে শাখা ব্যাংক তথা চিত্রা ব্যাংকই মূল অবদান রাখছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
157

Related Question

View All
উত্তরঃ

KYC ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে সঠিক তথ্য জানা যায় বিধায় এটি গ্রাহকের লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে।

ব্যাংক যে ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে তাই মূলত KYC ফর্ম। এর মাধ্যমে গ্রাহকের সঠিক পরিচয় শনাক্ত করা যায়। গ্রাহক কী উদ্দেশ্যে হিসাব খুলবে, কেমন লেনদেন করবে, গ্রাহক কোনো অবৈধ কাজে জড়িত কিনা তা জানা যায়। আর এ উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই ব্যাংক KYC ফর্ম সংরক্ষণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
281
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংক লি. হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ধরনের ব্যাংক কম সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ নেয়। আবার বেশি সুদে উক্ত অর্থ অন্যদের ঋণ দেয়।

উদ্দীপকের রূপসা ব্যাংক লি. দেশের বিভিন্ন এলাকায় এর শাখা স্থাপন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের অর্থ আমানত হিসেবে নেয়। এর বিনিময়ে ব্যাংকটি তাদের কম পরিমাণে সুদ দেয়। আবার আমানতের অর্থ দিয়ে বিভিন্ন লাভজনক খাতে বেশি সুদে ঋণ দেয়। এ দুই সুদের পার্থক্য থেকেই রূপসা ব্যাংক লি. মুনাফা অর্জন করে। তাই বলা যায়, রূপসা ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
302
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় অধিক ভূমিকা রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন। এটি মুদ্রা প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, আর্থিক নীতি প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করে। তাছাড়া ঋণ নিয়ন্ত্রণ, মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা ও নিকাশ ঘরের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি কেন্দ্রীয় ব্যাংকের কাজ।

উদ্দীপকে উল্লিখিত মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হওয়ায় এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এটি ঋণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। দেশীয় বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের মেঘনা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের কৃষি, শিল্প, বৈদেশিক বাণিজ্যের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। পরবর্তীতে সে অনুযায়ী আর্থিক নীতি তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কাজে সাহায্য করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। জনস্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কড়া নজরদারি রাখে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক লি. দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
241
উত্তরঃ

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও অন্যান্য ব্যাংকিং কাজ সম্পন্ন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
268
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রভৃতি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এসব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
256
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews