চিনি শিল্প বাংলাদেশের অন্যতম কারখানা শিল্প। প্রচুর ইক্ষু উৎপাদন সত্ত্বেও ১৯৩৩ সালের পূর্বে এদেশে কোনো চিনিকল গড়ে ওঠেনি। বর্তমানে ১৫টি চিনিকল থাকলেও অধিকাংশই উত্তরবঙ্গে গড়ে উঠেছে।

Updated: 9 months ago
উত্তরঃ

সার শিল্পের প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

শিল্প ব্যবস্থাপনা বলতে শিল্পের কর্ম পরিবেশ, বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য বা সেবার উন্নয়ন, মূল্য নির্ধারণ, বণ্টন ও প্রসারের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসংক্রান্ত প্রক্রিয়াকে বোঝানো হয়। অর্থাৎ শিল্পের সার্বিক উন্নতি করার জন্য প্রয়োজনীয় কর্মপ্রক্রিয়াই শিল্প ব্যবস্থাপনা।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপকে চিনি শিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের চিনি শিল্পের ভবিষ্যৎ উজ্জল হলেও এদেশ চিনি উৎপাদনে এখনও স্বয়ংসম্পূর্ণ নয়। এদেশে চাহিদার তুলনায় চিনিকল কম থাকায় বিদেশ থেকে চিনি আমদানি করতে হয়। মূলত পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব, অনুর্বর মৃত্তিকা, আধুনিক প্রযুক্তি জ্ঞানের অভাব, মূলধন সমস্যা, পোকার আক্রমণ প্রভৃতি কারণে আখের উৎপাদন কম হয়ে থাকে। আবার, মৌসুমে দূরবর্তী এলাকা থেকে কারখানায় আখ নিয়ে আসার প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা না থাকায় চিনি উৎপাদনে প্রভাব পড়ে। কারণ আখ কেটে রেখে দিলে অথবা সময়মতো না কাটলে রস কমে যায়।
চিনিকলগুলোতে আখের জন্য কৃষকরা উপযুক্ত মূল্য পায় না বলে গুড় তৈরিতে আগ্রহী হয়ে থাকে। এছাড়া চিনি তৈরি করতে যেখানে ৯০ শতাংশ রস কাজে লাগে সেখানে গুড় তৈরি করতে লাগে মাত্র ৬৫ শতাংশ।
সর্বোপরি জাতীয়করণকৃত মিলে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, সীমাহীন দুর্নীতি, ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা ইত্যাদি কারণে চিনি শিল্পের উন্নতি হচ্ছে না।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত চিনি শিল্পটি উত্তরবঙ্গে বিকাশের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ামক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
'স্বাধীনতার পূর্বে বাংলাদেশ চিনি শিল্পের সংখ্যা কম থাকলেও বর্তমানে বাংলাদেশে চিনিকল প্রায় ১৮টি। বাংলাদেশের বেশিরভাগ চিনির কল রংপুর ও রাজশাহী বিভাগে গড়ে উঠেছে। কারণ দেশের মোট উৎপাদিত আখের অধিকাংশই এই দুই বিভাগে জন্মে থাকে। মূলত প্রাকৃতিক তথা ভৌগোলিক ও জলবায়ুগত কারণেই এ অঞ্চলে চিনিকলগুলো গড়ে উঠেছে।

দেশের ১৮টি চিনিকলের মধ্যে ১০টি চিনিকল উত্তরবঙ্গ তথা রংপুর ও রাজশাহী এ দুই বিভাগেই গড়ে উঠেছে। এ অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকায় আখের ফলন ভালো হয় বলে দ্রুত এ শিল্পের প্রসার ঘটেছে। এছাড়া এ অঞ্চলের উৎপাদিত আখের রসের পরিমাণও অধিক। পাকিস্তানের কারিগরি ও ঋণ সহায়তায় ১,৫০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন চিনির একটি কল পাবনার দাসুরিয়ার নির্মিত হয়েছে। এখানে ১৯৯৬ সাল হতে উৎপাদন শুরু হয়েছে। এ দুই বিভাগের চিনিকলগুলো ঠাকুরগাঁও, পঞ্চগড়, শ্যামপুর, সেতাবগঞ্জ, মহিমাগঞ্জ, জয়পুরহাট, হরিয়ানা ও নাটোরে অবস্থিত।।
সুতরাং বলা যায় যে, অনুকূল প্রাকৃতিক পরিবেশ থাকায় বাংলাদেশে চিনিশিল্পগুলো উত্তরবঙ্গে কেন্দ্রীভূত হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
154

Industry

কোনো দ্রব্যের আকার বা রূপগত পরিবর্তন ঘটিয়ে ব্যবহার উপযোগিতা বৃদ্ধি করার প্রক্রিয়াই শিল্প। এটি মূলত দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলি। বিভিন্ন প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ামকের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্প গড়ে ওঠেছে। যেমন- কাঁচামালের সহজলভ্যতা, শক্তি সম্পদ, জলবায়ু, মূলধন, শ্রমিক প্রাপ্তি, উন্নত প্রযুক্তি, সরকারি পৃষ্ঠপোষকতা ইত্যাদি। বাংলাদেশেও। বিভিন্ন নিয়ামকের প্রাপ্যতার উপর ভিত্তি করে চিনি, সিমেন্ট, সার, তৈরি পোশাক, ওষুধ প্রভৃতি শিল্প বিকাশ লাভ করেছে। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হওয়ায় এসব শিল্পের সাথে ভারতের শিল্পের অনেক মিল রয়েছে। একটি দেশের উন্নয়নের জন্য শিল্প স্থাপন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজনৈতিক স্থিতিশীলতার কারণে শিল্পের বিভিন্নতা দেখা যায়, যা এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে।

খনিজ ও শক্তি সম্পদ-মো: আবদুল কুদ্দুস স্যারে লেখা বই

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের একটি সার কারখানা হলো যমুনা সার কারখানা

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
210
উত্তরঃ

বিনিয়োগ ছাড়া শিল্পায়ন সম্ভব নয়।'
শিল্প স্থাপনের অন্যতম নিয়ামক হলো মূলধন। মূলধন বিনিয়োগ না হলে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, দক্ষ শ্রমিক নিয়োগ প্রভৃতি যোগান দেওয়া যাবে না। এছাড়া মূলধন শিল্প স্থাপনের যাবতীয় ব্যয় নির্বাহের হাতিয়ার। পর্যাপ্ত অর্থায়ন ছাড়া শিল্পকার্য চরমভাবে ব্যাহত হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
165
উত্তরঃ

উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র লৌহ ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত।

আমেরিকার ইরি হ্রদ অঞ্চলে লৌহ ও ইস্পাত শিল্পের প্রাধান্য লক্ষ্য করা যায়। এ ধরনের শিল্পকারখানা গড়ে ওঠার জন্য প্রাকৃতিক, অর্থনৈতিক প্রভৃতি নিয়ামকের প্রভাব রয়েছে। নিচে এ শিল্প গঠনের নিয়ামকসমূহ ব্যাখ্যা করা হলো- আমেরিকা যুক্তরাষ্ট্র লোহা ও ইস্পাত শিল্পের উন্নতির প্রধান কারণ হলো এ শিল্পের কাঁচামাল আকরিক লৌহ খনিজের আধিক্য। দেশটি লোহা ও ইস্পাত শিল্পে বেশ উন্নত। এ ধরনের শিল্প গড়ে ওঠার জন্য উক্ত দেশে প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামকের প্রাধান্য রয়েছে।
বর্তমানে লোহাপিন্ড উৎপাদনে যুক্তরাষ্ট্র শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম। পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল প্রাপ্তি, পানি ও বিদ্যুৎশক্তির সহজপ্রাপ্যতা, নাতিশীতোষ্ণ জলবায়ু, মূলধনের পর্যাপ্ততা, ও দক্ষ শ্রমিক পাওয়া যায়।
এছাড়া উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান, সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা, কয়লার পর্যাপ্ততা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদার কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রে লোহা ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
192
উত্তরঃ

উদ্দীপকে 'ক' হলো যুক্তরাষ্ট্র এবং 'খ' হলো জাপান। উভয় দেশই শিল্পে সমৃদ্ধ। নিচে যুক্তরাষ্ট্র ও জাপানের শিল্পের প্রকৃতি বিশ্লেষণ করা হলো-

যুক্তরাষ্ট্র একটি শিল্পসমৃদ্ধ উন্নত অঞ্চল। বিশেষ করে লৌহ ও ইস্পাত শিল্প, কার্পাস ও বয়ন শিল্প এদেশের উল্লেখযোগ্য শিল্প। এর মধ্যে লৌহ ও ইস্পাত শিল্পে যুক্তরাষ্ট্র চতুর্থ এবং কার্পাস ও বয়ন শিল্পে তৃতীয়। কয়লায় পর্যাপ্ত সম্ভায় ও হ্রদ অঞ্চলে পানি ও উত্তম যোগাযোগ ব্যবস্থায় কারণে এদেশে লৌহ ও ইস্পাত শিল্পে বেশ উন্নত। যুক্তরাষ্ট্র কৃত্রিম রাবার উৎপাদনেও শীর্ষ পর্যায়ে রয়েছে। সমরাস্ত্র শিল্পেও এদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। এছাড়া মটরগাড়ি, উড়োজাহাজ, জাহাজ শিল্প, কাগজ শিল্পসহ ছোট বড় অসংখ্য শিল্প রয়েছে। জাপানও একটি শিল্পোন্নত দেশ। এদেশ লৌহ ও ইস্পাত শিল্পে বেশ সমৃদ্ধি অর্জন করেছে। শুধু তাই নয় জাপান রাবার শিল্পে এবং বস্ত্র ও বয়ন শিল্পেও বেশ উন্নত। বিশ্ব বাজারে জাপানের কার্পাসজাত দ্রব্যের বেশ চাহিদা রয়েছে। যেকোনো ধরনের ইলেক্ট্রনিকস সামগ্রী, মেশিন, টুলস, কেমিক্যাল, টেক্সটাইল প্রভৃতি শিল্প জাপানের বিভিন্ন এলাকা জুড়ে অবস্থিত। জাপানের অর্থনীতি অনেকটা শিল্প নির্ভর। মূলত লৌহ ও ইস্পাত শিল্পে বিখ্যাত হলেও এদেশে অসংখ্য ছোট বড় শিল্প গড়ে উঠেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো বড় বড় জাহাজ নির্মাণ শিল্প, মোটর গাড়ি শিল্প, রেলইঞ্জিন শিল্প, যন্ত্রপাতি, ট্রাক্টর, বাইসাইকেল, বৈদ্যুতিক পাখা, রেডিও, ট্রানজিস্টর, টেলিভিশন সেট, ক্যামেরা প্রভৃতি উল্লেখযোগ্য।
পরিশেষে বলা যায়, যুক্তরাষ্ট্র ও জাপান উভয় দেশই শিল্পসমৃদ্ধ হলেও' উৎপাদনের প্রতিটি পর্যায়ে যুক্তরাষ্ট্রই বেশি স্বয়ংসম্পূর্ণ। কারণ জাপানের শিল্পের কাঁচামাল ও জ্বালানি অনেকটা আমদানিনির্ভর।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
172
উত্তরঃ

বিশ্বে প্রধান কার্পাস ও বস্ত্র উৎপাদনকারী দেশ হলো চীন।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
285
উত্তরঃ

বাংলাদেশ বর্তমানে যে পরিমাণ সার প্রয়োজন উৎপাদনের পরিমাণ তার চেয়ে কম। সার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল, শক্তিসম্পদ, মূলধন, দক্ষ শ্রমিক, যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তির অভাব, শ্রমিক অসন্তোষ প্রভৃতি কারণে বাংলাদেশ সারের উৎপাদন চাহিদার তুলনায় কম। তাই বাংলাদেশ সারশিল্পে স্বয়ংসম্পূর্ণ নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
170
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews