চীন থেকে চাল পৌঁছাতে বিলম্ব হলে আমদানিকারক 'হারুন ট্রেডার্স' খোঁজ নিয়ে জানতে পারেন যে, বিমা চুক্তি অনুযায়ী জাহাজটি ১০-১০-২০১৮ তারিখে যাত্রার কথা ছিল। একজন রপ্তানিকারকের পণ্যবোঝাই করতে দেরি হওয়ায় জাহাজটি ১৫-১০-২০১৮ তারিখে যাত্রা শুরু করে। ইতোমধ্যে জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সিঙ্গাপুর সমুদ্র বন্দরের অদূরে নিমজ্জিত হয়। জাহাজটি উদ্ধারের মোট ব্যয় উদ্ধারকৃত মালামালের চেয়ে বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম পরিত্যক্ত ঘোষণা করা হয়। 'হারুন ট্রেডার্স' বিমা কোম্পানির নিকট বিমা দাবি উপস্থাপন করে। বিমা কোম্পানি দাবি প্রত্যাখ্যান করে। 

Updated: 1 year ago
উত্তরঃ

নৌবিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি যেখানে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারী নৌযাত্রায় ব্যবহৃত জাহাজ বা জাহাজে রক্ষিত পণ্যসামগ্রীর কোনো ক্ষতি হলে বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলে।

এর মুখ্য উদ্দেশ্য পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এটি একটি সাধারণ আংশিক ক্ষতি। বিমাকারী আনুপাতিক হারে এ ক্ষতি পূরণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতির উল্লেখ আছে।

এক্ষেত্রে বিষয়বস্তু এমনভাবে নষ্ট হয় যে ক্ষতির কিছু অংশ উদ্ধার করা যাবে কিন্তু উদ্ধারের খরচ বিষয়বস্তুর মূল্য থেকে বেশি হয়। তাই উদ্ধার না করে সম্পদ পরিত্যাগ করা হয়। এক্ষেত্রে স্থলাভিষিক্ততার নীতি প্রযোজ্য।

উদ্দীপকে হারুন ট্রেডার্স চীন থেকে চাল আমদানি করছে। পণ্যবাহী জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে সিঙ্গাপুর সমুদ্রবন্দরের অদূরে ডুবে যায়। অর্থাৎ জাহাজটির সামগ্রিক ক্ষতি হয়েছে। জাহাজটি উদ্ধারের ব্যয় এর উদ্ধারযোগ্য মালামালের চেয়ে বেশি হবে। তাই উদ্ধারকাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়। অবশিষ্ট কোনো অংশই উদ্ধার করা যাবে না। তাই বলা যায়, বৈশিষ্ট্য বিচারে ক্ষতিটি উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

নৌবিমা চুক্তির ব্যক্ত শর্ত ভঙ্গের কারণে বিমা দাবি প্রত্যাখ্যান যুক্তিযুক্ত।

বিমার চুক্তিপত্রে উল্লেখিত শর্তগুলো হলো ব্যক্ত শর্তাবলি। এগুলো অবশ্যই মেনে চলা উচিত। এসব শর্ত লিখিতভাবে বিমাপত্রে উল্লেখ থাকে।

উদ্দীপকে 'হারুন ট্রেডার্স' চীন থেকে চাল আমদানি করছে। জাহাজটি ১০-১০-২০১৮ তারিখে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু পণ্যবোঝাই করতে দেরি হওয়ায় ১৫-১০-২০১৮ তারিখে যাত্রা শুরু করে। পথে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। 'হারুন ট্রেডার্স' বিমাদাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে দেয়।

বিমা চুক্তি অনুযায়ী জাহাজটি একটি নির্দিষ্ট তারিখে যাত্রা শুরুর কথা ছিল। এটি একটি ব্যক্ত বা প্রকাশিত শর্ত। কিন্তু জাহাজটি এ শর্ত ভঙ্গ করে। অতঃপর ক্ষয়ক্ষতির শিকার হয়। শর্তাবলি পালন না করলে বিমা চুক্তি বাতিল হয়ে যায়। ফলে বিমা কোম্পানি দাবি পূরণে বাধ্য থাকে না। সুতরাং, বিমা চুক্তির ব্যক্ত শর্ত পালন না করায় বিমা কোম্পানির এই দাবি প্রত্যাখ্যান যৌক্তিক হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
139

Related Question

View All
উত্তরঃ

জাহাজ ও জাহাজস্থিত পণ্যকে সামুদ্রিক বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াই পণ্য নিক্ষেপণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
541
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

পণ্য পরিবহনকালে জাহাজের কর্মচারীদের অসততা বা অবহেলার কারণে ক্ষতি হলে তার দায়ভার জাহাজ বা মালিকের ওপর পড়ে। এছাড়াও, নৌ-বিপদের কারণে জাহাজে কর্মকর্তা কর্মীদের শারীরিক ক্ষতি, জাহাজ বন্দরে ভিড়ানোর সময় অন্য জাহাজ বা সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এ সব ঝুঁকি থেকে জাহাজ মালিকদের রক্ষা করার জন্য নৌ-দায় বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
312
উত্তরঃ

উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

সমুদ্রপথে জাহাজ চলাকালে প্রাকৃতিক লকারণে সংঘটিত বিপর্যয়কে প্রাকৃতিক নৌবিপদ বলে। এরূপ বিপদে মানুষের কোনো হাত নেই। সতর্ক হওয়ার আগেই অনেক সময় এরূপ বিপদ ঘটে থাকে।

উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯-১৮ তারিখে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। সামুদ্রিক ঝড়, সমুদ্রগর্ভে নিমজ্জিত পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগা, ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগা, প্রভৃতি প্রাকৃতিক নৌবিপদের অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
192
উত্তরঃ

উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুল বা ভাড়া বিমা না করায় মাশুল আদায়ে ব্যর্থ হয়েছে।

জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে মাশুল বিমা বলা হয়। জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য এ বিমা গ্রহণ করে থাকে। জাহাজ ও পণ্য বিমার মত এটিও নৌ-বিমার আওতাভুক্ত। উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে, প্রতিষ্ঠানটি জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাশুল আদায় করতে পারেনি।

জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা মাশুল বিমা করে। উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুলের জন্য বিমা না করে শুধু জাহাজ ও পণ্যের জন্য বিমা করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
196
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
311
উত্তরঃ

জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলে।

এর মুখ্য উদ্দেশ্য পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এটি একটি সাধারণ আংশিক ক্ষতি। বিমাকারী আনুপাতিক হারে এ ক্ষতি পূরণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
243
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews