ব্যাংকিং ব্যবসায়ের মূলভিত্তি হলো আস্থা ও বিশ্বাস
ব্যাংক একটি সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান। গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থার ওপর ব্যাংক ব্যবসায় নির্ভর করে। ব্যাংক ও গ্রাহকের পরস্পর বিশ্বাস, উভয়ের সততা ও নিষ্ঠা ব্যাংক ব্যবসায়ে সফলতা বয়ে আনে। এক কথায়, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর গড়ে ওঠা দরকার।
এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদত্ত বিভিন্ন রকম সেবা সম্পর্কে ধারণা লাভ করবে। তাছাড়া ব্যাংকের প্রতি গ্রাহক এবং গ্রাহকের প্রতি ব্যাংক প্রত্যেকের দায় দায়িত্ব সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করতে পারবে। এই অধ্যায় পাঠে শিক্ষার্থীরা ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা ছাড়াও চেক সম্পর্কে জানতে পারবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-
- ব্যাংক ও গ্রাহক সম্পর্ক মূল্যায়ন করতে পারব।
- গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব বর্ণনা করতে পারব।
- ব্যাংক হিসাবের গোপনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!