জনাব আকিল ও মতিন দুজনে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। তাদের ব্যবসায় শুরুতে ভালোই চলছিল। কিন্তু ইদানীং চরম মূলধন সংকটে পড়েছে ব্যবসায়টি। এদিকে দুজনের কেউই ব্যবসার বাইরে থেকে নতুন করে কোনো মালিক নিতে চাচ্ছেন না। এমতাবস্থায় একজন আইনজীবী তাদের দুজনকে নতুন এক ধরনের সংগঠন স্থাপনের জন্য বললেন যেখানে মূলধনের যোগাড়ও হবে আবার যেকোনো ব্যক্তি চাইলেই এ ব্যবসায়ে মালিক হতে পারবে না। এক্ষেত্রে পারিবারিক ব্যবসায়ের মতোই একটি অবস্থা বিরাজ করবে।

Updated: 9 months ago
উত্তরঃ

কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়।

উত্তরঃ

স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল বা গঠনতন্ত্র। এ দলিলের ওপর ভিত্তি করেই কোম্পানির সামগ্রিক কাঠামো গড়ে ওঠে। স্মারকলিপিতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, সদস্যদের দায়ের প্রকৃতি, মূলধন ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়। বাংলাদেশে বহাল ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২(১-ফ) ধারা অনুযায়ী স্মারকলিপি বলতে এই আইনের বিধান অনুসারে প্রণীত কোম্পানির মূল স্মারকলিপি বা পরবর্তীতে এর সংশোধিত রূপকে বোঝাবে।

উত্তরঃ

জনাব আকিল ও মতিন প্রথমে প্রাইভেট লিমিটেড ব্যবসায় সংগঠন স্থাপন করেছিলেন।

যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জনে সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে জনাব আকিল ও মতিন দুজনে সমঝোতার ভিত্তিতে একটা ব্যবসবায় সংগঠন গড়ে তোলেন। তাদের ব্যবসায় প্রথম অবস্থায় বেশ ভালো মুনাফা অর্জন করেছে। কিন্তু বর্তমানে তারা চরম মূলধন সংকটে পড়েছে। এ অবস্থায় দুজনের কেউই ব্যবসার বাইরে থেকে নতুন করে কোনো মালিক নিতে আগ্রহী নয়।

মোটকথা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, জনাব আকিল ও মতিন প্রথমে প্রাইভেট লিমিটেড ব্যবসায় স্থাপন করেছিলেন।

উত্তরঃ

পরবর্তীতে আইনজীবী জনাব আকিল ও মতিনকে পাবলিক লিমিটেড প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

ন্যূনতম সাত জন এবং সর্বাধিক বিলিকৃত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে যৌথ ব্যবসায় গঠন করে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়। এরূপ ব্যবসায় জনসাধারণের নিকট বিবরণিপত্র প্রচারের মাধ্যমে শেয়ার বিক্রয় করে মূলধন সংস্থান করতে পারে। এ শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য।

উদ্দীপকে জনাব আকিল ও মতিন দুজনে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। শুরুতে তাদের ব্যবসায় বেশ ভালোই চলেছে। ইদানিং ব্যবসায়টি চরম মূলধন সংকটে পড়েছে। এদিকে কেউই ব্যবসায়ের বাহির থেকে নতুন করে কোনো মালিক নিতে চাচ্ছেন না। এ অবস্থায় একজন আইনজীবী তাদের বর্তমান ব্যবসায়টিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য বললেন। কিন্তু আইনজীবীর প্রস্তাব তাদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় নি। যেহেতু তারা দুজন তাদের বাহিরে কাউকে নিতে চায় না বরং তারা শুধু মূলধন চায় ব্যবসায় পরিচালনার জন্য তাই তাদেরকে শেয়ার মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে হবে।

সুতরাং জনাব আকিল ও মতিনকে আইনজীবী যে পরামর্শ দিয়েছেন তা অত্যন্ত যৌক্তিক ও প্রাসঙ্গিক।

125

সভ্যতার ক্রমবিবর্তনের ধারায় সূচনা লগ্নে ব্যবসায়ের পরিসর ছিল অল্প ও সংকীর্ণ, তাই এর সাংগঠনিক রূপ ছিল সহজ, ছোট। যেমন—একমালিকানা, অংশীদারি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি হতে শুরু হয়ে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হলে শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। পূর্বেকার কায়িকশ্রমের স্থান দখল করে নেয় যন্ত্রপাতি এবং শুরু হয় বৃহদায়তন উৎপাদনের পালা । এমতাবস্থায় ব্যবসায় সংগঠনের প্রাথমিক রূপ তথা একমালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়ের পক্ষে এদের কতিপয় সীমাবদ্ধতার কারণে বৃহদায়তন পণ্যদ্রব্যাদির উৎপাদন ও বণ্টন কার্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। ফলশ্রুতিতে এই পরিবর্তনের সাথে তাল মিলাতে যেয়ে অধিক মূলধন, সীমাবদ্ধ দায়, দক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনা এবং চিরন্তন অস্তিত্বের সুবিধা নিয়ে যুগোপযোগী ব্যবসায় সংগঠন হিসেবে যৌথ মূলধনী ব্যবসায়ের উদ্ভব ঘটে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • কোম্পানী সংগঠনের ধারণা।
  • কোম্পানী সংগঠনের বৈশিষ্ট্যসমূহ।
  • কোম্পানী সংগঠনের প্রকারভেদ ।
  • পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানীর মধ্যে পার্থক্য।
  • কোম্পানী সংগঠনের গুরুত্ব।
  • কোম্পানী সংগঠনের সুবিধা ও সীমাবদ্ধতা।
  • কোম্পানী সংগঠনের গঠন প্রক্রিয়া ।
  1. পরিমেলবন্ধের ধারণা, বিষয়বস্তু ও নমুনা
  2. পরিমেলবন্ধের গুরুত্ব
  3. পরিমেল নিয়মাবলির ধারণা ও বিষয়বস্তু 
  4. পরিমেলবন্ধ ও পরিমেল নিয়মাবলির পার্থক্য
  5. বিবরণপত্রের বিষয়বস্তুসমূহ
  • কোম্পানী নিবন্ধনপত্রের ধারণা ও নমুনা ।
  • কার্যারম্ভের অনুমতিপত্র ।
  • কোম্পানীর মূলধন সংগ্রহের উৎসসমূহ।
  • শেয়ার এর ধারণা এবং প্রকারভেদ।
  • ঋণপত্র এর ধারণা এবং প্রকারভেদ।
  • শেয়ার ও ঋণপত্রের পার্থক্য।
  • কোম্পানী সংগঠনের বিলোপ সাধন পদ্ধতি ।
  • বাংলাদেশে কোম্পানী সংগঠনের বর্তমান অবস্থা ।
  • বাংলাদেশে কোম্পানী সংগঠনের ভবিষ্যত সম্ভাবনার দিকগুলো ।
  • সাম্প্রতিককালের বিকাশমান ব্যবসায়গুলোর ধারণা।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews