জনাব আবুল হোসেন একজন গার্মেন্টস পণ্য বিক্রেতা। তার দোকানটি ঢাকার গুলিস্তানে অবস্থিত। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলায় গার্মেন্টস পণ্য সরবরাহ করে থাকেন। এতে গার্মেন্টস পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি বগুড়ায় একটি নতুন শাখা স্থাপন করেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

যে সকল পাইকারি ব্যবসায়ী খাদ্যসামগ্রী ব্যতীত অন্যান্য পণ্য (যেমন- খেলনা, পুস্তক, হার্ডওয়্যার ইত্যাদি) বিক্রয়ের জন্য বিভিন্ন কার্যাবলি (যেমন- র‍্যাকে পণ্য প্রদর্শন, মূল্য নির্ধারণ, প্রমোশনে সহায়তা ইত্যাদি) সম্পাদন করে তাদেরকে র‍্যাক জবারস্ বলে।

উত্তরঃ

কাঁচামালের উৎপাদক বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে কাঁচামাল ক্রয় করে শিল্পোৎপাদকের নিকট অথবা উৎপাদক বা

আমদানিকারকের নিকট হতে ভোগ্যপণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয়কার্যকে পাইকারি ব্যবসায় বলে।
পাইকারি ব্যবসায় যত ছোটই হোক না কেন তারা কখনও ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে না। এরা অধিক পরিমাণে পণ্য ক্রয় করে প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করে অন্যান্য পাইকার বা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে। পরিবহন, গুদামজাতকরণ মোড়কীকরণ, বিজ্ঞাপন প্রদান, ক্রয়-বিক্রয় ইত্যাদি কাজ পাইকারর তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম হিসেবে গ্রহণ করে।

উত্তরঃ

জনাব আবুল হোসেনের মধ্যে পাইকারি ব্যবসায়ীর বৈশিষ্ট্যসমূহ লক্ষ করা যায়।

পাইকারি ব্যবসায়ীরা উৎপাদনকারীর নিকট হতে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। এরা উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধ স্থাপন করে। গার্মেন্টস পণ্যের বিপণনের ক্ষেত্রে পাইকারি ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জনার আবুল হোসেন গার্মেন্টস পণ্যের বিক্রেতা। ঢাকার গুলিস্তানে তার দোকান রয়েছে। এ দোকান হতে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পণ্য সরবরাহ করেন। অর্থাৎ তিনি গার্মেন্টস পণ্য উৎপাদনকারীর নিকট হতে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। এ কার্যক্রম সাধারণত পাইকারি ব্যবসায়ীরা সম্পাদন করে থাকে। তাই বলা যায়, জনাব আবুল হোসেনের মধ্যে পাইকারি ব্যবসায়ীর বৈশিষ্ট্যসমূহ লক্ষ করা যায়।

উত্তরঃ

জনাব আবুল হোসেনের নতুন শাখা খোলা খুবই যুক্তিযুক্ত হয়েছে।

সাধারণত ব্যবসায় প্রতিষ্ঠান প্রাথমিকভাবে অল্প পরিসরে গড়ে ওঠে। পরবর্তীতে বাজার পরিস্থিতি, সম্ভাবনা, সুযোগ ইতিবাচক হলে তা সম্প্রসারণ করতে হয়। ব্যবসায় সম্প্রসারণ বিক্রয় ও মুনাফা বৃদ্ধির অন্যতম পূর্বশর্ত।
উদ্দীপকে জনাব আবুল হোসেন গার্মেন্টস পণ্যের বিক্রেতা। ঢাকার গুলিস্তানে তার একটি পাইকারি দোকান রয়েছে। তিনি ঢাকাসহ সারা দেশের জেলা ও উপজেলায় পণ্য সরবরাহ করেন। গার্মেন্টস পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি বগুড়ায় একটি নতুন শাখা স্থাপন করেন। কেননা দেশের বিভিন্ন জেলায় পণ্য সরবরাহ করতে জনাব আবুল হোসেনের ব্যয় বেশি হয়। এক্ষেত্রে বগুড়ায় নতুন শাখা স্থাপন করায় পার্শ্ববর্তী জেলা উপজেলার ব্যবসায়ীরা সহজে এবং কম সময় ব্যয় করে পণ্য ক্রয় করতে পারবে। তাছাড়া চাহিদা বেশি থাকায় একটি দোকানের মাধ্যমে পণ্য সরবরাহ করা বেশ কষ্টসাধ্য। এতে ক্রেতারা সময়মতো পণ্য না পাওয়ার সম্ভাবনা থাকে। নতুন শাখাটি স্থাপনের
ফলে গুলিস্তানের শাখাটির ওপর চাপ কমবে। সুতরাং বলা যায়, জনাব আবুল হোসেনের নতুন শাখা খোলা যৌক্তিক

99
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সুপার মার্কেট হলো এক ধরনের বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কম খরচে, কম লাভে এবং স্বসেবার মাধ্যমে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করা হয়।

461
উত্তরঃ

পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোস্তার নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে।
• সাধারণত পণ্যসমাগ্রী প্রথমে উৎপাদনকারী বা আমদানিকারকদের নিকট হতে পাইকারদের নিকট পৌঁছায়। পাইকাররা সে সকল পণ্য খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয়। খুচরা ব্যবসায়ের পর আর কোনো মধ্যস্বব্যবসায়ী থাকে না। তাই খুচরা ব্যবসায়ী সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করে।

226
উত্তরঃ

উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
উৎপাদনকারীর নিকট থেকে অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয় করে তা খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' রাজশাহী শহরের একটি প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। তারা উৎপাদনকারীর নিকট থেকে ব্যাপক আকারে অর্থাৎ

বেশি পরিমাণে পণ্য ক্রয় করে স্বল্প পরিমাণে খুচরা ব্যবসায়ীদের দিওয় বিক্রয় করে। তারা কখনও সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিয়ে হর না। তাদের এসব কার্যক্রম পাইকারি ব্যবসায়ের কার্যক্রমের সন্ধ সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনপ্রিয় স্টোর একটি পাইকি প্রতিষ্ঠান।

185
উত্তরঃ

চোস্তার পমপমান্টিক পণ্য উৎপাদনে উৎপাদনকারীতে বিজি তথ্য প্রদান করে পাইকারি ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উৎপাদন ও ভোক্তাদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে পাইকার ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। তাদের একাধিক কাজের মধ্যে অন্যতম হলো ভোক্তাদের বুটি, পছন্দ ও তা ক্ষমতা সম্পর্কে উৎপাদনকারীর নিকট বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা।
উদ্দীপকের 'জনপ্রিয় স্টোর' একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। তার উৎপাদনকারীর নিকট থেকে বৃহৎ পরিমাণে পণ্য ক্রয় করে খুব ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। পরবর্তীতে খুচরা ব্যবসায়ীরা তা চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। এক্ষেত্রে পণ্য বিক্রয়ের পাশাপাশি খুচরা ব্যবসায়ীরা চূড়ান্ত ভোস্তাদের ভিন্ন ভিন্ন বুট, পথদ এবং ক্রয় ক্ষমতা সম্পর্কে নানাবিধ তথ্য প্রদান করে। পরবর্তীতে এসব তথ্য জনপ্রিয় স্টোরের মাধ্যমে উৎপাদনকারীর নিকট পৌঁছে। এতে উৎপাদনকারী যেমন ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদন করে সফলতা অর্জন করতে পারে তেমনি ভোক্তারাও তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে উপকৃত হয়।
পরিশেষে বলা যায়, ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদনে পাইকারি। ব্যবসায়ী হিসেবে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে

170
উত্তরঃ

যে সকল পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী বা অন্যকোনো শিল্পীয় ব্যবহারকারীর নিকট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করে ঐ পণ্যের উৎপাদনকারীকে অর্ডার পৌছে দেয়, তাদেরকে ড্রপ শিপারস বলে।

256
উত্তরঃ

চূড়ান্ত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বিক্রয়কার্যকে খুচরা ব্যবসায় বলে। পণ্য বণ্টনপ্রণালির সর্বশেষ প্রান্তে অর্থাৎ ভোক্তাদের অত্যন্ত কাছাকাছি অবস্থান করে খুচরা ব্যবসায়িগণ। উৎপাদক তাদের চাহিদা মোতাবেক পণ্য ও সেবা সরবরাহ করেন। তাদের সাথে ভোক্তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে। খুচরা ব্যবসায়ের সাথে যেরূপ সম্পর্ক গড়ে ওঠে তা অন্য ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব নয়। এছাড়া খুচরা ব্যবসায় এমন কিছু কার্যক্রম সম্পাদন করে যা ব্যতীত পণ্য বা সেবাসমূহ প্রকৃত ক্রেতাদের নিকট পৌঁছানো আদৌ সম্ভব নয়। তাই বিপণনে খুচরা ব্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

237
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews