জনাব আমিন আহমেদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা পর্যায়ের একজন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হন। তার বিভাগ আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় কাজ করা।

Updated: 11 months ago
উত্তরঃ

বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা ৬১।

উত্তরঃ

স্থানীয় সরকার (Local Government) হলো জনপ্রশাসনের বা সরকারের এমন একটি রূপ, যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটি প্রদত্ত রাষ্ট্রের মধ্যে প্রশাসনের সর্বনিন্ন পর্যায়ে অবস্থান করে। স্থানীয় সরকার সাধারণভাবে আইনের দ্বারা প্রাপ্ত ক্ষমতায় বা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ অনুযায়ী কাজ করে। যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল রাষ্ট্রসমূহে স্থানীয় সরকার সাধারণত তৃতীয় স্তরে গঠিত হয়। অন্যদিকে এককেন্দ্রিক রাষ্ট্রগুলোতে স্থানীয় সরকার সাধারণত দ্বিতীয় বা তৃতীয় স্তরে গঠিত হয়।

উত্তরঃ

উদ্দীপকের আমিন সাহেব বিচার বিভাগে নিয়োগপ্রাপ্ত।

আমিন সাহেব প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, জেলা পর্যায়ের একজন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হন। তার বিভাগ আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষায় কাজ করে। এ থেকে বোঝা যায়, আমিন সাহেব বিচার বিভাগে নিয়োগপ্রাপ্ত। বিচারবিভাগ প্রধানত বিচারকি কাজ করে থাকে। প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচার করা বিচার বিভাগের প্রধান কাজ। সাধারণ আইনের ব্যাখ্যা প্রদান ও প্রয়োগের দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত হয়। এছাড়াও বিচারকগণ নতুন আইন সংযোজন করে থাকেন। জনগণের মৌলিক অধিকার যা সাধারণত সংবিধানে লিপিবদ্ধ থাকে তা সংরক্ষণের দায়িত্ব আদালতের ওপরই ন্যস্ত হয়। বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগ করা। রাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ কাজ করে। বিচার বিভাগ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের মধ্যে বিরোধের মীমাংসা করে থাকে। শাসন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শও প্রদান করে থাকে। এছাড়া বিচার বিভাগ বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান, অভিভাবকত্ব নিরূপণ, নাবালকের সম্পত্তির তত্ত্বাবধানসহ বিবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে।

উত্তরঃ

উদ্দীপকে নির্দেশিত বিভাগটি তথা বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠার সহায়ক- উক্তিটি সম্পূর্ণ সঠিক।

বিচার বিভাগের প্রধান কাজ প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। বিচারকগণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ন্যায়নীতির ভিত্তিতে বিচারকার্য সম্পন্ন করেন। এক্ষেত্রে বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। বিচার বিভাগের কাজ হলো দুষ্টের দমন করে নাগরিকের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বিচার বিভাগের ওপর আইনবিভাগের অযাচিত হস্তক্ষেপ তার স্বাধীনতাকে ক্ষুন্ন করে। ফলে আইনের গতিপথ রুদ্ধ হয়। ন্যায় বিচারে প্রতিবন্ধকতা দেখা দেয়। বিচার বিভাগ যদি তার কার্যক্রম পরিচালনায় পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারত, তাহলে দেশের সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হতো। ফলে দেশে বিদ্যমান অপরাধগুলো কমে যেত। দুর্নীতি, ঘুষ, খুন, গুম, ধর্ষণ, শিশু হত্যার মতো জঘন্য অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা যেত। আমাদের দেশের বিচারবিভাগ পূর্বের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করলেও এখনও পূর্ণ স্বাধীন নয়। তাই বিচার বিভাগ এখনো পূর্ণ শক্তিশালী নয়। ফলে আইনের শাসন এখনো নীরবে নিভৃতে কেঁদে বেড়ায়। আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম শর্তই হলো বিচার বিভাগের স্বাধীনতা। আর এ কারণে প্রশ্নে প্রদত্ত উক্তিটি যথার্থ ও সঠিক। অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার ওপরই নির্ভর করে আইনের শাসন প্রতিষ্ঠার বাস্তবতা।

137

Related Question

View All
উত্তরঃ

পৌরসভা বাংলাদেশের শহরাঞ্চলীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি একক। বাংলাদেশে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ মহানগরগুলোর ১২টি সিটি কর্পোরেশন ছাড়া ৩৩১টি পৌরসভা আছে। বৃহত্তম পৌরসভা হলো বগুড়া।

700
উত্তরঃ

'স্থানীয় প্রশাসন' বলতে সাধারণত স্থানীয় পর্যায়ের তথা বিভাগ, জেলা এবং উপজেলা শাসনব্যবস্থাকে বুঝায়। প্রশাসনের সুবিধার্থে স্থানীয় প্রশাসন ব্যবস্থার সৃষ্টি। এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্নস্তর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নই এর মুখ্য উদ্দেশ্য।

983
উত্তরঃ

আমাদের দেশে জনাব 'ক'-এর অবস্থান হলো স্থানীয় প্রশাসন কাঠামোর তৃতীয় স্তরে। অর্থাৎ জনাব 'ক' একজন জেলা প্রশাসক।

বাংলাদেশের স্থানীয় প্রশাসনে বিভাগের পরেই জেলার অবস্থান। জেলা প্রশাসককে কেন্দ্র করে জেলার সমগ্র শাসন আবর্তিত হয়। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার হলেন জেলা প্রশাসনের মধ্যমণি।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ সদস্য। উদ্দীপকে জনাব 'ক'-এর কার্যাবলির সাথে জেলা প্রশাসকের কার্যাবলির সাদৃশ্য বিদ্যমান থাকায় তাকে আমরা জেলা প্রশাসক হিসেবে অভিহিত করতে পারি। তিনি প্রশাসনের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা। বিভাগীয় কমিশনারের পরেই তার স্থান। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসন পরিচালনার জন্য তাঁকে বহুবিধ কার্য সম্পাদন করত হয়। অতএব নিঃসন্দেহে বলা যায়, জনাব 'ক' আমাদের দেশের একজন জেলা প্রশাসক।

598
উত্তরঃ

উদ্দীপকে জনাব 'ক' একজন জেলা প্রশাসক হিসেবে বহুবিধ কার্যাবলি সম্পাদন করে থাকেন।

একজন জেলা প্রশাসক তার কাজের জন্য বিভাগীয় কমিশনারের নিকট দায়বদ্ধ থাকেন। জেলা প্রশাসকের কার্যাবলি ব্যাপক। উদ্দীপকে আমরা লক্ষ করি, জেলা প্রশাসক জনাব 'ক' ডিস্ট্রিক্ট কালেক্টর হিসেবে জেলার ভূমিরাজস্ব ও অন্যান্য কর ধার্য ও আদায় করেন। আবার তিনি জেলার একজন প্রথম শ্রেণির বিচারক হিসেবে ফৌজদারি মামলার নিষ্পত্তি করেন। বাংলাদেশ সচিবালয়ে গৃহীত শাসনসংক্রান্ত সকল সিদ্ধান্ত ও নীতিমালা বাস্তবায়ন করা, বিভিন্ন সরকারি দপ্তরের কাজ তদারক করা, সরকারি নীতি নির্ধারণ এবং সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনায় সরকারকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা জেলা প্রশাসনের শাসনসংক্রান্ত কাজ। আবার সমন্বয় সাধনসংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। তিনি জেলার অভ্যন্তরে অবস্থিত সরকারি সকল দপ্তরের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। জেলা প্রশাসক জেলার উন্নয়নের জন্য জেলার গণ্যমান্য লোকদের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও সেসবের সমাধানের লক্ষ্যে যোগাযোগ রক্ষা করে চলেন। স্থানীয় শাসনসংক্রান্ত কাজ, সেবামূলক কাজ, শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কাজ, শান্তি রক্ষামূলক কাজসহ একজন জেলা প্রশাসক জেলার প্রধান কর্মকর্তা হিসেবে বহুবিধ দায়-দায়িত্ব পালন করেন। তিনি জেলার প্রকাশনা ও সংবাদপত্র বিভাগের প্রধান নিয়ন্ত্রক। তিনি জনকল্যাণমূলক কাজের জন্য বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আগ্নেয়াস্ত্র, স্পিরিট, বিষ প্রভৃতির লাইসেন্স প্রদানের দায়িত্ব তার ওপরই ন্যস্ত। এছাড়াও জেলা প্রশাসক জেলার প্রতিরোধমূলক বিচারকার্য সম্পন্ন করেন। তিনি জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সার্বিক আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কাজ পরিচালনা, তত্ত্বাবধান ও সমন্বয় করে থাকেন। কাজেই জেলা প্রশাসককে জেলার পরিচালক, তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক বলা হয়।

579
উত্তরঃ

স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তা পরিচালিত হয় এবং ওই জনগণের নিকট তা দায়িত্বশীল থাকে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন।

566
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews