উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদিত হয় তার অনুপাতই হলো উৎপাদনশীলতা।
মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে।
উৎপাদনের মাধ্যমে রূপগত, স্বত্বগত, কালগত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করা যায়। এসব উপযোগ সৃষ্টি করা বা উৎপাদনের কারণে উৎপাদক একদিকে যেমন তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে, অন্যদিকে বেকার জনগোষ্ঠীকে নিয়োগ দিয়েও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আবার পরোক্ষভাবেও উৎপাদিত পণ্য বণ্টন, শিল্পোন্নয়ন ও সরকারের আয় বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমেও উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
উদ্দীপকের জনাব নেহাল যে ধরনের ব্যবসায়িক কর্মকান্ডের সাথে জড়িত তা কৃষিখাতের অন্তর্ভুক্ত।
উৎপাদনের যে খাত জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও শিল্পের বিভিন্ন কাঁচামালের যোগান দেয় তাকে কৃষিখাত বলে। কৃষিখাত মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য অতিপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ব্যবহার্য সামগ্রীর যোগান দেয়।
জনাব নেহাল রজনীগন্ধা ফুলের চাষ করেন। তিনি এ সকল ফুল ঢাকার শাহবাগে পাইকারি বিক্রয় করেন। ক্রেতারা ফুল দিয়ে ঘরের সাজসজ্জা, বিয়ের গাড়ি, বাড়ি সাজানো, উপহার হিসেবে ও অন্যান্য কাজে ব্যবহার করেন। এ সকল ফুল ক্রেতারা নিয়মিতই ক্রয় করে থাকেন।
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনাব নেহালের করণীয় হলো পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা।
পণ্যদ্রব্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সরবরাহ করার মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে। স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে বিক্রেতারা ক্রেতাদের সন্নিকটে পণ্য সরবরাহ করে থাকেন। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হয়।
জনাব নেহাল নিজ জমিতে ফুল উৎপাদন করেন এবং ঢাকার শাহবাগে বিক্রয় করেন। বর্তমান বছরে ফুলের উৎপাদন বৃদ্ধি পেলে তিনি পরিবহন ব্যবহার করে শাহবাগে সরবরাহ করতে পারেন। নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকলেও তিনি অন্য পরিবহনের ব্যবস্থা ব্যবহার করতে পারেন। ফুলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় তিনি পরিবহনের মাধ্যমে ঢাকায় ফুল সরবরাহ করতে পারেন। এতে করে তিনি অধিক ফুল বিক্রয় করে লাভবান হতে পারেন। তাছাড়া তিনি ফুলের অন্যান্য বাজারেও পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহ করতে পারেন। এতে একদিকে যেমন তার পরিচিতি বৃদ্ধি পাবে অন্যদিকে তিনি আর্থিকভাবে লাভবান হবেন।
। সুতরাং জনাব নেহাল পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে অন্য এ অঞ্চলে ফুল সরবরাহ করতে পারেন।
Related Question
View Allমানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে।
উৎপাদনের উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে চূড়ান্ত পণ্য তৈরি করাকে উৎপাদন বলে।
উৎপাদনের মাধ্যমে রূপগত, স্বত্বগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপাযোগ সৃষ্টি করা হয়। এসব উপযোগ সৃষ্টি করার মাধ্যমে উৎপাদক একদিকে যেমন তার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে, অন্যদিকে বেকার জনগোষ্ঠীকে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। আবার পরোক্ষভাবে উৎপাদিত পণ্য বণ্টন, শিল্পোন্নয়ন ও সরকারের আয় বৃদ্ধিতে অবদান রাখার মাধ্যমেও উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
উদ্দীপকে উল্লিখিত 'একতা কৃষক সমিতি' প্রথমে সমাগত উপযোগ সৃষ্টি করে।
কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। যেমন- উৎপাদিত
আলু, পিঁয়াজ, টমেটো ইত্যাদি পণ্যসামগ্রী হিমাগারে সংরক্ষণ করে সারা বছর ধরে বিক্রয় করা হয়।
উদ্দীপকে একতা কৃষক সমিতি উৎপাদন মৌসুমে পিঁয়াজের দাম কমলেও অনুৎপাদন মৌসুমে অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি পাচ্ছে এ বিষয়টি চিন্তা করে উৎপাদন মৌসুমে অধিক পরিমাণে পিঁয়াজ সংগ্রহ করে রাখে। অতঃপর তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করে। এই সংরক্ষণের ব্যবস্থা সময়গত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'একতা কৃষক সমিতি' প্রথমে রূপগত উপযোগ সৃষ্টি করে।
সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান খুবই গুরুত্বপূর্ণ।
কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং নিজেদের অর্থনৈতিক কল্যাণের জন্য যে সমিতি গঠন করা হয় তাকে কৃষক সমবায় সমিতি বলে। সমিতির ! মাধ্যমে কৃষকরা মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে নিজেদেরকে। রক্ষা করতে পারবে।
| উদ্দীপকে একতা কৃষক সমবায় সমিতি উৎপাদন মৌসুমে পিঁয়াজ | সংগ্রহ কলে অনুৎপাদন মৌসুমে ন্যায্যমূল্যে ক্রেতাদের নিকট সরববাহ করে। সমিতির সদস্যরাই সমিতির যাবতীয় কার্য সম্পাদন করে। ফলে তাদের খরচ কম হওয়ায় তাদের লাভের পরিমাণও বেশি হয়। সমিতির সদস্যরাই লাভ-লোকসান সমান ভাগে ভাগ করে নেয়। এতে সমিতির সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানেরও উন্নতি হচ্ছে।
উদ্দীপকের কৃষক সমিতির মাধ্যমে সমিতির সদস্যদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কারণ একটা সময় ছিল যখন পণ্য উৎপাদন থেকে শুরু বিক্রয় পর্যন্ত সমস্ত কাজে মধ্যস্থ ব্যবসায়ীদের হস্তক্ষেপ ছিল। এতে করে তাদের লাভের বড় অংশই মধ্যস্থ ব্যবসায়ীদের দিয়ে দিতে হতো। অথচ এখন সমিতির মাধ্যমেই পণ্য উৎপাদন ও বিক্রয় করছে। যা লাভ হচ্ছে তা তারা নিজেরাই ভাগ করে নিচ্ছে। এতে সমিতির সদস্যদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তাই বলা যায়, সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে একতা কৃষক সমিতির অবদান খুবই গুরুত্বপূর্ণ।
যে সকল বস্তুগত ও অবস্তুগত উপাদান মানুষের অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে উপযোগ বলে।
উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে।
উৎপাদনশীলতার সাথে মুনাফার ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। কেননা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সাধারণত শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা ইত্যাদি নির্ণয় করে। এসকল উৎপাদনশীলতা দ্বারা স্ব-স্ব উপাদান ব্যয়ের অনুপাত নির্ণয় করা যায়। এক্ষেত্রে কোনো উপাদানের উৎপাদনশীলতা বেশি হলে তা এককপ্রতি ব্যয় হ্রাসকে নির্দেশ করে। ফলে এককপ্রতি ব্যয় হ্রাস পেলে এককপ্রতি মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলা যায়, উৎপাদনশীলতার ওপর প্রতিষ্ঠানের মুনাফা নির্ভরশীল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!