ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস হলো জনগণের আমানত।
গ্রাহকের চাহিদার ভিন্নতার কারণেই ব্যাংকে বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয়।
মানুষের পেশা, আয়, সঞ্চয়ের সামর্থ্য, সঞ্চয়ে ভিন্নতা থেকে বিভিন্ন হিসাবের উদ্ভব হয়েছে। ব্যাংক গ্রাহকের সম্পর্ক স্থাপনের একটি অন্যতম উপায় হলো ব্যাংক হিসাব খোলা।
উদ্দীপকে জাবেদ ব্যাংক-এ জনাব আরিফের চলতি হিসাব রয়েছে।
যে হিসাবে প্রতিদিন ইচ্ছামত টাকা জমা রাখা যায় এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলা হয়। সাধারণত ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকে।
উদ্দীপকে জনাব আরিফ একজন ব্যবসায়ী। জাবেদ ব্যাংক-এ তার একটি হিসাব রয়েছে। এ হিসাবের মাধ্যমে তিনি চট্টগ্রামে গিয়ে তার ব্যবসায়িক পণ্যের মূল্য পরিশোধ করেন। টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো বিধি-নিষেধ না থাকায় তিনি সময়মতো ব্যবসায়িক পণ্য কিনতে পেরেছেন। এক্ষেত্রে তার ব্যাংক হিসাবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যতবার খুশি টাকা জমা দেওয়া এবং উত্তোলন করা যায়। সুতরাং বৈশিষ্ট্যের দিক থেকে দেখা যায়, জনাব আরিফের ব্যাংক হিসাবটি হলো চলতি হিসাব।
ব্যাংকের এনি ব্রাহ্ম ব্যাংকিং সেবা ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়- উক্তিটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি
এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবা একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। বর্তমানে এ সেবার কল্যাণে শুধু ব্যবসায়ী নয়, সকল গ্রাহকই ২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পায়।
উদ্দীপকে জনাব আরিফ একজন ব্যবসায়ী। জাবেদ ব্যাংক-এ তার একটি হিসাব রয়েছে। তিনি একবার চট্টগ্রামে বেড়াতে গিয়ে হঠাৎ বেশ কম দামে ব্যবসায়িক পণ্য পান। আর জাবেদ ব্যাংক-এর কল্যাণেই তিনি সময়মতো তার পণ্য কিনতে পারেন।
জাবেদ ব্যাংক-এর এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবার কারণেই জনাব আরিফ তার লেনদেনটি সহজে সম্পন্ন করতে পেরেছেন। কারণ এর মাধ্যমে আরিফের মতো ব্যবসায়ীরা একটি ব্রাঞ্চে হিসাব খুলে যেকোনো শাখায় লেনদেন করতে পারে ইলেকট্রনিক ব্যাংকিং-এর এ সেবাটি আরিফের মতো ব্যবসায়ীদের কাজ সহজ করে দিয়েছে। সুতরাং ব্যাংকের এনি ব্রাঞ্চ ব্যাংকিং সেবা ব্যবসায়িক কাজকে সহজ করে দেয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
