উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কুক্ষিগত করে রাখাকে কেন্দ্রীকরণ বলে।
প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করে দেওয়াকে কার্যবিভাজন বলে।
এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ, উপবিভাগ এবং সেই সাথে এতে নিয়োজিত জনশক্তি ও তাদের কাজকে সুনির্দিষ্ট করা সম্ভব হয়। তাছাড়া-একই ধরনের কাজ করায় প্রতিটি বিভাগে কর্মরত কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বাড়ে।
জনাব আরিয়ান কর্তৃক হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার সাম্যের নীতি উপেক্ষিত হয়েছে।
অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। এ নীতির আওতায় একজন উর্ধ্বতন তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন।
উদ্দীপকে জনাব আরিয়ান XYZ কোম্পানির একজন ব্যবস্থাপক। তিনি সহকর্মীদের পরামর্শ ধৈর্যের সাথে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করেন। তবে তাঁর অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না। ছুটির ক্ষেত্রে তিনি সকল অধস্তনকে সমান চোখে দেখেন না, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন না। যা ব্যবস্থাপনার সাম্যের নীতির পরিপন্থি। সুতরাং উদ্দীপকে জনাব আরিয়ান কর্তৃক হেনরি ফেয়ল প্রদত্ত ব্যবস্থাপনার সাম্যের নীতি উপেক্ষিত হয়েছে।
উদ্দীপকে বর্ণিত কর্মকাণ্ড আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে জনাব আরিয়নকে একজন আদর্শ ব্যবস্থাপক হিসেবে পুরোপুরি মূল্যায়ন করা যায় না।
একজন আদর্শ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, নির্দেশনা দান ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের উপায়-উপকরণ ও সম্পদসমূহকে সঠিকভাবে ব্যবহার করেন। মোহনীয় ব্যবস্থাপকীয় দক্ষতার মাধ্যমে জনাব আরিয়ান দক্ষতার মাধ্যমে অন্যকে বোঝাতে সক্ষম হন। সহকর্মীদের পরামর্শ ধৈর্যের সাথে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সঠিক সিদ্ধান্ত প্রদান করেন। তবে তাঁর অধীনস্থ কর্মীদের মধ্যে শুধু নিজ এলাকার কর্মীদের ঠিকমতো ছুটি দেন এবং অন্যদের সহজে ছুটি দিতে চান না।
উদ্দীপকে জনাব আরিয়নকে বিকল্প উপায়সমূহ হতে গুণগত ও সংখ্যাগত মূল্যায়ন করে ও বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হয়। কাজ নিয়ে সহকর্মীদের পরামর্শ ধৈর্যের সাথে শোনেন এবং আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেন। তার কাজই হলো সমস্যা সমাধান করে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া। অর্থাৎ আদর্শ ব্যবস্থাপকের সব গুণই জনাব আরিয়নের কার্যক্রম বা পদক্ষেপে প্রতিফলিত হলেও সাম্যতার নীতির গুণটি তার মধ্যে বিদ্যমান নেই।
তাই আদর্শ ব্যবস্থাপকের গুণাবলির ভিত্তিতে সাম্যের নীতির গুণটি বাদ দিলে উদ্দীপকে বর্ণিত কর্মকাণ্ড জনাব আরিয়নকে আদর্শ ব্যবস্থাপক বলা যায়।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!