জনাব আরেফিন, ক ও খ নামক দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে সম্পৃক্ত। ক প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স এবং খ প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র নিয়ে কাজ শুরু করেন। দুটি প্রতিষ্ঠান ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছিল। মেয়াদ শেষে ঋণের টাকা পরিশোধের জন্য ক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক জনাব আরেফিনকে নোটিশ প্রদান করে। খ এর ক্ষেত্রে মালিক আরেফিনের পরিবর্তে প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে সচ্ছল।

Updated: 9 months ago
উত্তরঃ

যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে।

উত্তরঃ

ব্যবসায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে বেকারত্ব দূর করে বিধায় বলা যায়, "ব্যবসায় বেকার সমস্যা দূর করে।"

ব্যবসায়ী মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রীর উৎপাদন, বণ্টন, ক্রয়- বিক্রয় এবং এতদসংক্রান্ত যাবতীয় কার্যকলাপ সম্পাদন করে। এসব কার্যক্রম সম্পাদনে প্রচুর লোকের প্রয়োজন হয়। যা সমাজের বেকার লোকদের কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীভূত করে। তাই বলা যায়, ব্যবসায় বেকার সমস্যা দূর করে।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত খ প্রতিষ্ঠানটি মালিকানাভিত্তিক কোম্পানি সংগঠনের আওতাভুক্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি।

যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহবান জানানো যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারই চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন। এ ধরনের কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর কাজ শুরু করতে পারে।

উদ্দীপকের খ প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র নিয়ে কাজ শুরু করে। উক্ত প্রতিষ্ঠানটি সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যাংক থেকে গৃহীত ঋণ পরিশোধের জন্য ব্যাংক মালিকের পরিবর্তে প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। যেহেতু নিবন্ধনপত্র নিয়ে খ প্রতিষ্ঠানটির কাজ শুরু করে এবং এর ব্যাংক ঋণ পরিশোধের জন্য মালিকের পরিবর্তে প্রতিষ্ঠানকেই নোটিশ করে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত খ প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে কোম্পানি সংগঠনের আওতাভুক্ত প্রাইভেট লিমিটেড কোম্পানি।

উত্তরঃ

উদ্দীপকের জনাব আরেফিনকে ক প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণদায় পরিশোধের নোটিশ প্রদানের যৌক্তিকতা রয়েছে। কেননা একমালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় ও মালিকের সত্তা অভিন্ন।

একমালিকানা ব্যবসায়ে ব্যবসায় প্রতিষ্ঠানের আইনানুগ কোনো পৃথক সত্তা বা অস্তিত্ব থাকে না। মালিকের সত্তাই এক্ষেত্রে মুখ্য। ব্যবসায়ের সাথে লেনদেন মূলত মালিকের সাথে লেনদেন বলে ধরা হয়। কোনো চুক্তিতে ব্যবসায়ের নাম থাকতে পারে তবে তা মালিক কর্তৃকই স্বাক্ষরিত হয় এবং তা কার্যত মালিকের সাথেই সম্পাদিত হয়েছে বলে ধরা হয়ে থাকে।

উদ্দীপকের ক প্রতিষ্ঠানটির মালিক জনাব আরেফিন। ট্রেড লাইসেন্স নিয়েই তিনি এ প্রতিষ্ঠানটির কাজ শুরু করেন। আর যেহেতু ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসায়িক কাজ শুরু করা যায়। তাই বলা যায়, ক প্রতিষ্ঠানটি হলো একমালিকানা কারবার। তাছাড়া ক প্রতিষ্ঠানটির জন্য গৃহীত ব্যাংক ঋণের টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানকে নোটিশ প্রদান না করে জনাব আরেফিনকে নোটিশ প্রদান করা হয়। কেননা একমালিকানা ব্যবসায়ের আইনানুগ কোনো পৃথক সত্তা নেই। এ ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসায় ও মালিকের সত্তা অভিন্ন।

সুতরাং বলা যায়, ক প্রতিষ্ঠানটি একমালিকানা কারবার হওয়ায় জনাব আরেফিনকে ক প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণদায় পরিশোধের নোটিশ প্রদানের যৌক্তিকতা রয়েছে।

178

সভ্যতার ক্রমবিবর্তনের ধারায় সূচনা লগ্নে ব্যবসায়ের পরিসর ছিল অল্প ও সংকীর্ণ, তাই এর সাংগঠনিক রূপ ছিল সহজ, ছোট। যেমন—একমালিকানা, অংশীদারি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি হতে শুরু হয়ে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হলে শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। পূর্বেকার কায়িকশ্রমের স্থান দখল করে নেয় যন্ত্রপাতি এবং শুরু হয় বৃহদায়তন উৎপাদনের পালা । এমতাবস্থায় ব্যবসায় সংগঠনের প্রাথমিক রূপ তথা একমালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়ের পক্ষে এদের কতিপয় সীমাবদ্ধতার কারণে বৃহদায়তন পণ্যদ্রব্যাদির উৎপাদন ও বণ্টন কার্য পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। ফলশ্রুতিতে এই পরিবর্তনের সাথে তাল মিলাতে যেয়ে অধিক মূলধন, সীমাবদ্ধ দায়, দক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনা এবং চিরন্তন অস্তিত্বের সুবিধা নিয়ে যুগোপযোগী ব্যবসায় সংগঠন হিসেবে যৌথ মূলধনী ব্যবসায়ের উদ্ভব ঘটে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • কোম্পানী সংগঠনের ধারণা।
  • কোম্পানী সংগঠনের বৈশিষ্ট্যসমূহ।
  • কোম্পানী সংগঠনের প্রকারভেদ ।
  • পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানীর মধ্যে পার্থক্য।
  • কোম্পানী সংগঠনের গুরুত্ব।
  • কোম্পানী সংগঠনের সুবিধা ও সীমাবদ্ধতা।
  • কোম্পানী সংগঠনের গঠন প্রক্রিয়া ।
  1. পরিমেলবন্ধের ধারণা, বিষয়বস্তু ও নমুনা
  2. পরিমেলবন্ধের গুরুত্ব
  3. পরিমেল নিয়মাবলির ধারণা ও বিষয়বস্তু 
  4. পরিমেলবন্ধ ও পরিমেল নিয়মাবলির পার্থক্য
  5. বিবরণপত্রের বিষয়বস্তুসমূহ
  • কোম্পানী নিবন্ধনপত্রের ধারণা ও নমুনা ।
  • কার্যারম্ভের অনুমতিপত্র ।
  • কোম্পানীর মূলধন সংগ্রহের উৎসসমূহ।
  • শেয়ার এর ধারণা এবং প্রকারভেদ।
  • ঋণপত্র এর ধারণা এবং প্রকারভেদ।
  • শেয়ার ও ঋণপত্রের পার্থক্য।
  • কোম্পানী সংগঠনের বিলোপ সাধন পদ্ধতি ।
  • বাংলাদেশে কোম্পানী সংগঠনের বর্তমান অবস্থা ।
  • বাংলাদেশে কোম্পানী সংগঠনের ভবিষ্যত সম্ভাবনার দিকগুলো ।
  • সাম্প্রতিককালের বিকাশমান ব্যবসায়গুলোর ধারণা।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews