জনাব আলফাজ 'সমুদ্রের রাজা' নামক একটি জাহাজের মালিক। পণ্য নিয়ে জাহাজটি ১ এপ্রিল ২০১৮ তারিখে বাংলাদেশের মংলা বন্দর থেকে ছেড়ে ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে ইতালির ভেনিস বন্দরে পৌঁছাবে বলে নৌ বিমা চুক্তিপত্রে উল্লেখ করে তিনি 'চিত্রা' বিমা কোম্পানির সঙ্গে একটি বিমা চুক্তি করেন। জাহাজটি ১০ এপ্রিল ২০১৮ তারিখে মংলা বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গেলে জাহাজটির মালিক বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে। 

Updated: 11 months ago
উত্তরঃ

সমুদ্রপথে যেসব বিপদের কারণে জাহাজ, জাহাজস্থিত পণ্য ও মাশুলের ক্ষতি হয় তাকে নৌ-বিপদ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

নৌ বিমা চুক্তিতে যেসব শর্ত উহ্য থাকে এবং তা পালন না করলে সাধারণত বিমা চুক্তি বাতিল হয় তাকে নৌ বিমার অব্যক্ত শর্ত বলে।

নৌ বিমার ক্ষেত্রে অব্যক্ত শর্তাবলিকে চুক্তির নিয়ন্ত্রণকারী শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এ শর্তগুলোর মধ্যে জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা, যাত্রার বৈধতা, বিপথে গমন না করা, বিলম্বে যাত্রা, অপরিবর্তনীয় যাত্রা প্রভৃতি উল্লেখযোগ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে জনাব আলফাজ মিশ্র বিমাপত্র নিয়েছিলেন।

এ বিমায় সুনির্দিষ্ট যাত্রার পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে। বিমা কোম্পানি এই যাত্রাকালে ও সময়ের মধ্যে ঝুঁকির বিপরীতে নিরাপত্তা দেয়। মিশ্র বিমাপত্র দু ধরনের বিমাপত্রের একটি সংমিশ্রণ।

উদ্দীপকে জনাব আলফাজের একটি জাহাজ রয়েছে। তিনি জাহাজটি চিত্রা বিমা কোম্পানির কাছে বিমা করেন। বিমা চুক্তিপত্রে যাত্রা শুরুর এবং শেষের সময় উল্লেখ করা আছে। জাহাজটি মংলা বন্দর থেকে ছেড়ে ভেনিস বন্দরে পৌঁছাবে। জনাব আলফাজের বিমাপত্রে সময় এবং যাত্রাপথ উভয়েরই উল্লেখ রয়েছে। এই সময় এবং যাত্রাপথ বিমাপত্রের সমষ্টি হচ্ছে মিশ্র বিমাপত্র। তাই বৈশিষ্ট্যের বিচারে বলা যায়, তিনি মিশ্র বিমাপত্র গ্রহণ করেছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

নৌ বিমা চুক্তির ব্যক্ত শর্ত ভঙ্গের কারণে জাহাজ কোম্পানির মালিক জনাব আলফাজের ক্ষতিপূরণ দাবি অযৌক্তিক।

বিমার চুক্তিপত্রে উল্লিখিত শর্তগুলো হলো ব্যক্ত শর্তাবলি। এ শর্তাবলি অবশ্যই মেনে চলতে হয়। এসব শর্ত লিখিতভাবে বিমাপত্রে উল্লেখ থাকে।

উদ্দীপকে জনাব আলফাজ 'সমুদ্রের রাজা' জাহাজটির মালিক। তিনি 'চিত্রা' বিমা কোম্পানির কাছে নৌ-বিমা চুক্তি করেন। বিমাপত্রে যাত্রা শুরুর সময় ১ এপ্রিল ২০১৮ ইং এবং যাত্রা শেষের সময় ৩০ আগস্ট ২০১৮ ইং উল্লেখ করেন। জাহাজটি ১০ এপ্রিল ২০১৮ ইং যাত্রা শুরু করে। যাত্রাপথে ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি সমুদ্রে ডুবে যায়। জাহাজটির মালিক বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে।

জনাব আলফাজ তার বিমাপত্রে যাত্রা শুরু এবং শেষের তারিখ উল্লেখ করেছেন। এটি মেনে চলা ব্যক্ত শর্তের অন্তর্ভুক্ত। তবে জাহাজ তার যাত্রা শুরুর তারিখে নয় দিন পর যাত্রা করে। ফলে নৌ বিমা চুক্তির ব্যক্ত শর্ত লঙ্ঘিত হয়েছে। তাই জনাব আলফাজের ক্ষতিপূরণ দাবি করার কোনো যৌক্তিকতা নেই।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
126

Related Question

View All
উত্তরঃ

জাহাজ ও জাহাজস্থিত পণ্যকে সামুদ্রিক বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াই পণ্য নিক্ষেপণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
473
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

পণ্য পরিবহনকালে জাহাজের কর্মচারীদের অসততা বা অবহেলার কারণে ক্ষতি হলে তার দায়ভার জাহাজ বা মালিকের ওপর পড়ে। এছাড়াও, নৌ-বিপদের কারণে জাহাজে কর্মকর্তা কর্মীদের শারীরিক ক্ষতি, জাহাজ বন্দরে ভিড়ানোর সময় অন্য জাহাজ বা সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এ সব ঝুঁকি থেকে জাহাজ মালিকদের রক্ষা করার জন্য নৌ-দায় বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
261
উত্তরঃ

উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

সমুদ্রপথে জাহাজ চলাকালে প্রাকৃতিক লকারণে সংঘটিত বিপর্যয়কে প্রাকৃতিক নৌবিপদ বলে। এরূপ বিপদে মানুষের কোনো হাত নেই। সতর্ক হওয়ার আগেই অনেক সময় এরূপ বিপদ ঘটে থাকে।

উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯-১৮ তারিখে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। সামুদ্রিক ঝড়, সমুদ্রগর্ভে নিমজ্জিত পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগা, ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগা, প্রভৃতি প্রাকৃতিক নৌবিপদের অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
155
উত্তরঃ

উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুল বা ভাড়া বিমা না করায় মাশুল আদায়ে ব্যর্থ হয়েছে।

জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে মাশুল বিমা বলা হয়। জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য এ বিমা গ্রহণ করে থাকে। জাহাজ ও পণ্য বিমার মত এটিও নৌ-বিমার আওতাভুক্ত। উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে, প্রতিষ্ঠানটি জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাশুল আদায় করতে পারেনি।

জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা মাশুল বিমা করে। উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুলের জন্য বিমা না করে শুধু জাহাজ ও পণ্যের জন্য বিমা করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
171
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
269
উত্তরঃ

জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলে।

এর মুখ্য উদ্দেশ্য পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এটি একটি সাধারণ আংশিক ক্ষতি। বিমাকারী আনুপাতিক হারে এ ক্ষতি পূরণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
209
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews