কোনো আর্থিক স্বার্থের বিষয়টিকে প্রাধান্য না দিয়ে বরং সামাজিক কল্যাণ অর্জনের বিষয়কে বিবেচনায় এনে ব্যবসায় পরিচালনা করাকেই সামাজিক ব্যবসায় বলে।
শিল্পের কাজ এক জায়গায় স্থির থাকে বিধায় শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয়।
যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, নিষ্কাশন এবং রূপগত পরিবর্তনের মাধ্যমে উপযোগ সৃষ্টি করা হয় তাকে শিল্প বলে। শিল্প ব্যবসায়ের গুরুত্বপূর্ণ ও প্রথম শাখা। এর উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। শিল্প মুনাফা অর্জন, পণ্য ও সেবা উৎপাদন, রূপান্তর, উপযোগ সৃষ্টি, প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণ প্রভৃতি কাজের সাথে সম্পৃক্ত। শিল্পকে কেন্দ্র করে ব্যবসায়-বাণিজ্যের কার্যাবলি সম্পাদন করা হয়। সাধারণত ব্যবসায়ের অন্যান্য কাজ বিভিন্ন জায়গায় সংঘটিত হয়। কিন্তু শিল্পের কাজটি ব্যতিক্রম যা এক জায়গায় স্থির থাকে। অর্থাৎ কারখানাতে প্রক্রিয়াজাতকরণের কাজটি সম্পাদিত হয়। তাই শিল্প হলো কেন্দ্রীভূত কাজ।
উদ্দীপকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন।
কোনো দেশের আয়তন, অবস্থান, জলবায়ু, ভূপ্রকৃতি, নদনদী, বনভূমি, খনিজ সম্পদ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
উদ্দীপকের জনাব ইকবাল ঢাকায় থাকেন। তিনি সন্দ্বীপে একটি বাড়ি কিনেন। সন্দ্বীপে গিয়ে তিনি সমুদ্রে মাছ ধরেন। উক্ত মাছ বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। সন্দ্বীপ সমুদ্রের নিকটবর্তী হওয়ায় মৎস্য আহরণের জন্য প্রাকৃতিকভাবেই অনুকূল। তাছাড়া উক্ত স্থান থেকে নৌপথে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করাও সহজ। তাই বলা যায়, ভূপ্রকৃতি, নদ- নদী, সাগর, জলজসম্পদ প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের অনুকূল উপাদান বিবেচনা করেই জনাব ইকবাল সন্দ্বীপে ব্যবসায় শুরু করেন।
ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের উচিত পণ্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কার্যক্রম বাস্তবায়ন করা।
প্রমিতকরণ ও পর্যায়িতকরণ বিপণনের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির ওপর ভিত্তি করে পণ্যমূল্য স্থির করা হয়। আর মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলা হয়। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। ফলে বিক্রয় সহজ হয়।
উদ্দীপকের জনাব ইকবাল মাছ বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে-মধ্যে তাঁর পণ্য ক্রয়ে সমস্যার মুখোমুখি হন। আর ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের উচিত মাছগুলোকে দাম, ওজন, আকার ও মান অনুযায়ী বিভিন্ন ভাগ করা অর্থাৎ প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা।
সুতরাং বলা যায়, ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব ইকবালের উচিত পণ্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কার্যক্রম বাস্তবায়ন করা।
Related Question
View Allসঞ্চয় ও বিনিয়োগ অর্থনীতিক পরিবেশের উপাদান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!