জনাব ইফরান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। তার প্রতিষ্ঠানে কঠোর নিয়ম-কানুন তথা চেইন-অব-কমান্ড অনুসরণ করা হয় এবং অধীনস্থরা ঊর্ধ্বতনদের নির্দেশ ব্যতীত কোনো কাজই সম্পাদন করেন না। তথাপিও প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি না পাওয়ার কারণ অনুসন্ধান করে দেখা গেল যে, ক্রয় ব্যবস্থাপক অনেক বেশি কাঁচামাল ক্রয় করে রেখেছেন, যা প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে। আর বিক্রয় ব্যবস্থাপকও উৎপাদিত পণ্য কাঙ্ক্ষিত মাত্রায় বিক্রয় করতে পারছেন না। ফলে সংরক্ষণ ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

Updated: 9 months ago
উত্তরঃ

প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন পদের বা স্তরের কর্মীদের কাজের মধ্যে যে সমন্বয় করা হয়, তাকে উল্লম্ব সমন্বয় বলে।

উত্তরঃ

কর্মীরা নিজ থেকেই যেখানে সমন্বয়সাধন কার্য সম্পন্ন করে তাকে স্বেচ্ছামূলক সমন্বয়সাধন বলে।

এ সমন্বয়ে কোনো সমস্যা দেখা দিলে কর্মীরা নিজেরাই অপরের সাথে যোগাযোগ করে। ফলে প্রতিষ্ঠানের কাজ সহজে এবং দ্রুতগতিতে এগিয়ে যায়। এ ব্যবস্থায় কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যাও কম হয় এবং দ্রুত সমাধান সম্ভব হয়। তাই স্বেচ্ছামূলক সমন্বয় প্রতিষ্ঠানের জন্য অধিক কার্যকর।

উত্তরঃ

উদ্দীপকে ব্যবস্থাপকীয় সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে শৃঙ্খলা, একতা ও ভারসাম্য স্থাপন করাকে সমন্বয় বা সমন্বয়সাধন বলা হয়। যেকোনো প্রতিষ্ঠানেরই একটা লক্ষ্য থাকে। আর এ লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হয়। সমন্বয় ছাড়া লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানের কাজসমূহকে বিভিন্ন বিভাগে ভাগ করে সম্পাদন করা হয়। এই বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা দিলে কাজে সমস্যার সৃষ্টি হয়। এতে করে প্রতিষ্ঠান তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়।

উদ্দীপকে উল্লিখিত জনাব ইফরান একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানের কর্মীরা চেইন-অব-কমান্ড অনুসরণ করে কাজ করে। ঊর্ধ্বতনের নির্দেশ ব্যতীত কোনো কাজই সম্পাদন করে না। এরপরও দেখা যায় তার প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাচ্ছে না। কারণ হিসেবে দেখা যায় তার প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ ও বিক্রয় বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ক্রয় ব্যবস্থাপক অনেক বেশি কাঁচামাল ক্রয় করে রেখেছেন, যা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। আর বিক্রয় ব্যবস্থাপকও উৎপাদিত পণ্য কাঙ্ক্ষিত মাত্রায় বিক্রয় করতে পারছে না। ফলে সমন্বয়ের অভাব দেখা দেয় যা মুনাফা বৃদ্ধিতে বাধা দান করে। সুতরাং প্রতীয়মান হয় যে, উদ্দীপকে জনাব ইফরান সাহেবের প্রতিষ্ঠানের ব্যবস্থাপকীয় সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানের কৌশল হলো কার্যকর সমন্বয়সাধনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ।

সমন্বয় একটি অবিরাম প্রক্রিয়া। এর ব্যাপ্তি প্রতিষ্ঠানের সকল স্তর পর্যন্ত বিস্তৃত। এটি এমন কোনো বিষয় নয় যার জন্য নির্ধারিত একক কোনো পদ্ধতি যথেষ্ট ফল দিতে সক্ষম। এ জন্য সমন্বয়ের বিভিন্ন পদ্ধতি সুবিধা অনুযায়ী প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হয়।

নিচে উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানের কৌশল বিশ্লেষণ করা হলো: প্রতিষ্ঠানের সমন্বিত কার্য ব্যবস্থা পরিচালনায় দক্ষ ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা একটি অন্যতম উপায় বা কৌশল হিসেবে গণ্য। কোন বিভাগ কতটা এগিয়েছে, কে কোন অবস্থায় আছে তা যদি পরস্পর না জানতে পারে তবে সমন্বয়ের সুযোগ থাকে না। উদ্দীপকে ক্রয় বিভাগ ও বিক্রয় বিভাগের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের অভাবে সমস্যার সৃষ্টি হয়। এ সমস্যা সমাধান করতে হলে অবশ্যই এ জন্য আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থাকে সহজ এবং অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থাকে কার্যকর করা প্রয়োজন। প্রতিষ্ঠানে কার্যকর সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সমন্বয়কারী নিয়োগও এর একটি অন্যতম উপায় বা কৌশল। প্রাতিষ্ঠানিক নিয়মে ঊর্ধ্বতনের মাধ্যমে সমন্বয় বিধানেও, সময় লাগে ও এতে বিলম্ব হয়। তাই উদ্বুদ্ধ সমস্যা সমাধানে কৌশল হিসেবে সমন্বয়কারী নিয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে সমন্বয়কারী নিয়োগের মাধ্যমে বিভিন্ন দলীয় প্রচেষ্টাকে সহজেই সমন্বয়সাধন করা যায়। অনেক প্রতিষ্ঠানেই সমন্বয়ের উপায় বা কৌশল হিসেবে সমন্বয় কমিটি গঠন করা হয়ে থাকে। এরূপ কমিটিতে সাধারণত উর্ধ্বতন কর্তা সভাপতি থাকেন এবং অন্যান্য বিভাগসমূহের নির্বাহিগণ সদস্য হিসেবে নিযুক্ত হন। নিয়মিতভাবে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে করে বিভাগসমূহের মধ্যে কাজের অগ্রগতি ও সমস্যা পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক কাজের মধ্যে সমন্বয় বিধানের প্রয়াস চালানো হয়। উদ্দীপকে জনাব ইফরান সাহেবের প্রতিষ্ঠানে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের কৌশল হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব। এছাড়াও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, নীতি, বিধি, প্রক্রিয়া ইত্যাদি সমন্বয়ের কৌশল হিসেবে কার্যকর সমন্বয়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রণীত নীতি, বিধি এবং প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে বিভাগ ও উপবিভাগীয় পর্যায়ের নীতি, বিধি ও প্রক্রিয়া নির্ধারণ করতে হবে। এতে করে বিভিন্ন বিভাগের কাজের মধ্যে ভারসাম্য রক্ষার পাশাপাশি সুষ্ঠু সমন্বয়সাধন সম্ভব হবে। এর ফলে উদ্ভূত সমস্যা সমাধান সহজ হবে।

সর্বোপরি কার্যকর সমন্বয় একাধিক সুশৃঙ্খল ও পরিকল্পিত কাজের সমষ্টি। উপরিউক্ত বিভিন্ন উপায় বা কৌশল প্রয়োগের মাধ্যমে কার্যকর সমন্বয় ও সমস্যা সমাধান সম্ভব হয়।

118
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

পূর্বনির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকে লক্ষ্য বলে।

251
উত্তরঃ

উদ্দেশ্যের ঐক্য নীতি হলো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্যের আলোকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগের লক্ষ্য বা উদ্দেশ্য নির্দিষ্ট করা।

উদ্দেশ্যের ঐক্য নীতিতে মূল লক্ষ্যের আলোকে উপবিভাগীয় পর্যায়ে উদ্দেশ্য নিরূপিত হয় এবং সেই সাথে সমান্তরাল বিভাগ ও উপরিভাগের উদ্দেশ্যে একে অপরের সাথে সমন্বিত হয়। এভাবে বিভাগ এবং সার্বিকভাবে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে সমন্বিত প্রয়াস তৈরি হয়। তাই কার্যকর সমন্বয়ে উদ্দেশ্যের ঐক্য স্থাপন জরুরি।

285
উত্তরঃ

উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেওলের বিকেন্দ্রীকরণের নীতি অনুসৃত হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে।

উদ্দীপকের সিলভার এন্টারপ্রাইজের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রয়ে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উচ্চস্তরের ব্যবস্থাপকরা নিয়ে থাকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভার পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করে। সুতরাং উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেওলের বিকেন্দ্রীকরণের নীতি অনুসৃত হয়েছে।

231
উত্তরঃ

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিতে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।

সুষ্ঠু সমন্বয় ছাড়া বর্তমানকালে কোনো প্রতিষ্ঠানের পক্ষেই বৃহদায়তন উৎপাদন সম্ভব নয়। কারণ সমন্বয় প্রতিষ্ঠানের সকল স্তরের কাজের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করে- যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সকল কর্মপ্রয়াস স্বাচ্ছন্দ্যে একক লক্ষ্যপানে ধাবিত হয় এবং লক্ষ্যার্জন নিশ্চিত করে।

উদ্দীপকের সিলভার এন্টারপ্রাইজের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচের স্তরে প্রদান করেন। আবার প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীর কার্যসম্পাদনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি একে অন্যের সাথে যোগসূত্র স্থাপনে সহায়তা করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়। মূলত প্রতিষ্ঠানে সুষ্ঠু সমন্বয় ব্যবস্থার ফলে সকল স্তরের কর্মীর মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে, যা সিদ্ধান্ত বাস্তবায়নের পথ সহজ করেছে। তাই বলা যায়, সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা সিদ্ধান্ত বাস্তবায়নের সহায়ক ভূমিকা পালন করে।

226
উত্তরঃ

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে।

233
উত্তরঃ

চিন্তা, কাজ ও পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন এনে প্রচেষ্টাকে চিন্তা, লক্ষ্যাভিমুখী করার নীতিকেই নমনীয়তার নীতি বলে।

সমন্বয় কার্যকে ফলদায়ক করার জন্য এ কাজে প্রয়োজনীয় নমনীয়তার সুযোগ থাকা উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে সমন্বয় কৌশল পরিবর্তন করতে হতে পারে। তাই প্রয়োজনে যাতে সমন্বয়ের পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা যায়, সেদিকে নজর দেওয়া আবশ্যক। প্রয়োজনে আনুষ্ঠানিক নিয়মনীতিকে এড়িয়ে যাতে এক বিভাগ অন্য বিভাগের সাথে দ্রুত সমন্বয়সাধন করতে পারে তার ব্যবস্থা থাকা আবশ্যক।

666
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews