প্রতিটি কাজ সম্পাদনে যে পদ্ধতি, কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারাকেই কারিগরি দক্ষতা বলে।
ব্যবস্থাপনাকে সর্বপ্রথম জ্ঞানের একটা পৃথক ও পূর্ণাঙ্গ শাখা হিসেবে উপস্থাপন ও প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রাখার কারণে হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
ব্যবস্থাপনার উন্নয়নে বিংশ শতকের শুরুতে যে ক'জন ব্যক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হেনরি ফেয়লের নাম তার মধ্যে উল্লেখযোগ্য। তিনি ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট নীতিমালা ও কাজসংবলিত এবং বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত, সর্বজনীনভাবে প্রয়োগযোগ্য ও পাঠযোগ্য শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। যার ফলশ্রুতিতে ব্যবস্থাপনা একটা আধুনিক বিষয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
PQR প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতিটি প্রতিফলিত হয়েছে।
প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে। একটি প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ লাভজনক নয়। কারণ এতে ঊর্ধ্বতন অধস্তনদের ওপর কর্তৃত্ব হারায়।
উদ্দীপকে PQR জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক জনাব ইমন রহমান। উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কর্মকর্তাদের কার্যদক্ষতার প্রতি সম্মান প্রদর্শন করেন। তাই প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিচের পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। যেহেতু সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নিচের পর্যায়ের কর্মীদের মধ্যে বণ্টন করা হয়েছে। সেহেতু বলা যায় উক্ত প্রতিষ্ঠানে হেনরি ফেয়ল কর্তৃক প্রদত্ত বিকেন্দ্রীকরণ নীতিটি প্রতিফলিত হয়েছে।
PQR প্রতিষ্ঠানের লোকসানের জন্য ক্রয় ব্যবস্থাপকের দূরদর্শী গুণাবলির অভাব।
জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে দূরদর্শী বলে। আর যে নেতা বর্তমান থেকে ভবিষ্যৎকে পরিষ্কারভাবে দেখতে পান, সিদ্ধান্ত গ্রহণে তার সাধারণত ভুল হয় না। উদ্দীপকে PQR জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক জনাব ইমন রহমান। উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ হেনরি ফেয়ল কর্তৃক প্রদত্ত বিকেন্দ্রীকরণ নীতিটি অনুসরণ করে জনাব ইমন রহমানকে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হস্তান্তর করেন। তাই বাজারে জুসের দাম তুলনামূলক কম হওয়ায় জনাব ইমন রহমান বিদেশ থেকে সাত টন জুস আমদানি করেন। আমদানির মাত্র এক মাসের মধ্যে শীত এসে যাওয়ায় জুসের বিক্রি কমে যায়। তাই বলা যায়, যদি জনাব ইমন রহমানের দূরদর্শী জ্ঞান থাকত তাহলে প্রতিষ্ঠানটির লোকসানের সম্মুখীন হতে হতো না।
জনাব ইমন দূরদর্শিতার মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং পরিকল্পনা বাস্তবায়নে সংগঠন, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণসংক্রান্ত কাজ সম্পন্ন করলে প্রতিষ্ঠানটির লোকসানের সম্মুখীন হতে হতো না। কারণ একজন ব্যবস্থাপককে সবসময়ই পূর্বানুমানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়। তাই ব্যবস্থাপক যদি বর্তমান অবস্থা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় ভবিষ্যৎ সম্পর্কে সঠিক অনুমান করতে ব্যর্থ হয় তবে তার পক্ষে কার্যকর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হয় না।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!