জনাব ইসলাম বিদেশ থেকে ফিরে দেশে একটি পোল্ট্রি ফার্ম স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। বিভিন্ন মাধ্যমে সরকারি, বেসরকারি সহায়তার কথা শুনে তিনি যথেষ্ট অনুপ্রাণিত হয়ে এবং পোল্ট্রি ফার্মটি চালু করলেন। কিছুদিন পর আর্থিক সংকটের কারণে তিনি চিন্তিত হয়ে পড়লেন।

Updated: 10 months ago
উত্তরঃ

কোম্পানি হলো আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এমন একটা ব্যবসায় সংগঠন যা আইনের অধীনে গঠিত ও পরিচালিত হয়।

উত্তরঃ

সাপটা (SAPTA)-এর পূর্ণরূপ হলো- South Asian Preferential Trading Agreement. ১৯৯৩ সালের ১১ এপ্রিল সাপটা চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৯৫ সালের ৮ ডিসেম্বর হতে কার্যকর করা হয়। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ এবং পরবর্তীতে আফগানিস্তান, এই আটটি দেশের মাঝে বিভিন্ন বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে নিজেদের সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যেই এই 'সাপটা'র জন্ম হয়। এ সংস্থার সদর দপ্তর নেপালের কাটমুন্ডুতে অবস্থিত।

উত্তরঃ

জনাব ইসলাম বিভিন্ন মাধ্যমে উদ্দীপনামূলক সহায়তার কথা শুনে তিনি পোল্ট্রি ফার্ম স্থাপনে আগ্রহী হয়েছিলেন।

একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সুবিধার প্রয়োজন হয় তাই হলো উদ্দীপনামূলক সেবা।

উদ্দীপকটিতে মি. ইসলাম একজন বিদেশ ফেরত মানুষ। সরকারি এবং বেসরকারি সহায়তার কথা শুনে তিনি পোল্ট্রি ফার্ম চালু করতে অনুপ্রাণিত হয়েছেন। এ ব্যাপারে সন্দেহ নেই।

তাই বলা যায়, জনাব ইসলাম বিভিন্ন মাধ্যমে উদ্দীপনামূলক সহায়তার কথা শুনে তিনি পোল্ট্রি ফার্ম স্থাপনে আগ্রহী হয়েছিলেন।

উত্তরঃ

জনাব ইসলামের এ মুহূর্তে সংরক্ষণমূলক সহায়তার প্রয়োজন আছে বলে আমি মনে করি।

ব্যবসায় পরিচালনায় উদ্যোক্তাদের উৎসাহ-উদ্দীপনা ধরে রাখার জন্য যে ধরনের সেবার প্রয়োজন হয় তাকে সংরক্ষণমূলক সেবা বলে।

উদ্দীপকটিতে মি. ইসলাম তার পোল্ট্রি ফার্মটি চালু করার পর আর্থিক সংকটে পড়ে চিন্তিত হন। আমার মতে মি. ইসলামকে এখন সরকারি বা বেসরকারি যেভাবেই হোক না কেন আর্থিক সহায়তা করা দরকার। আর্থিক সহায়তা করার ফলে মি. ইসলাম তার পোল্ট্রি ফার্মটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন।

সুতরাং বলা যায় যে, জনাব ইসলামের এ মুহূর্তে সংরক্ষণমূলক সহায়তার প্রয়োজন আছে বলে আমি মনে করি।

121

প্রকৃতির স্বাভাবিক নিয়মে বনে গাছ বড় হয়, সেবা যত্নের তেমন প্রয়োজন হয় না। সাগরে মাছ পাওয়া যায়, খাদ্য-খানা দেয়া ও যত্ন আবশ্যক হয় না। কিন্তু যখন বনায়ন করা হয়, মাছ চাষ করা হয় তখন অনেক সেবা- যত্নের প্রয়োজন পড়ে । ফরেস্ট অফিসার লাগে, ফিশারি অফিসার লাগে এবং আরও কত কিছুর প্রয়োজন পড়ে- যার সহযোগিতা ব্যতিত এ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। তাই আজকের দিনে কার্যকর সহায়ক সেবা ছাড়া কোনো জিনিসই সঠিকভাবে গড়ে তোলা, লালন-পালন ও পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসায়ের ক্ষেত্রে এ বিষয়টি আরও বেশি প্রযোজ্য। একটা দেশে ব্যবসায় কতটা স্বচ্ছন্দ্বের সাথে গড়ে উঠবে, পরিচালিত হবে-তার সাথে এই সহায়ক সেবা সম্পর্কযুক্ত। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আগামী দিনে ব্যবসায় গড়তে ও ব্যবসায় সম্পর্কে জ্ঞান অর্জনে এই সহায়ক সেবাগুলো সম্পর্কে ধারণা লাভ এবং কী, কোথায়, কিভাবে ও কতটা পাওয়া যায় সেই সম্পর্কে জ্ঞান লাভ অপরিহার্য ।

চিত্র : ব্যবসায়ে সহায়ক ভূমিকা পালনকারী ঢাকার মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংক ভবন

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. সহায়ক সেবার ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে

২. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৩. বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যাকরতে পারবে

৪. এসএমই ফাউন্ডেশন (SME) থেকে প্রাপ্ত সহায়তাব্যাখ্যা করতে পারবে

৫. বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতেপারবে

৬. শিল্প ও বণিক সমিতি এবং বিজিএমইএ থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৭. রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৮. ব্যবসায় সহায়তা দানকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা ও কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews