জনাব জহির একজন ক্ষুদ্র শিল্পমালিক। বছরের শুরুতেই তিনি সবার সাথে পরামর্শ করে সারা বছরে সম্ভাব্য উৎপাদন ও বিক্রয় কত একক হতে পারে, বিক্রয়মূল্য কত হবে, খরচ কী কী হতে পারে, তার ওপর ভিত্তি করে সম্ভাব্য আয়-ব্যয়ের একটা হিসাব দাঁড় করান। চারমাস পর পর তিনি আয়-ব্যয় হিসাব অনুযায়ী সবকিছু হচ্ছে কিনা তা মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় সংশোধনী আনেন। আগে থেকে হিসাব পরিকল্পনা থাকায় কেউ বেশি খরচ করতে পারে না। 

Updated: 1 year ago
উত্তরঃ

আদর্শমান হলো এমন এক মানদণ্ড বা বিন্দু যার আলোকে প্রকৃত কর্মফল পরিমাপ করা হয়।

উত্তরঃ

যে বিন্দুতে বিক্রয় ও মোট ব্যয়ের পরিমাণ সমান হয়, তাকে সমচ্ছেদ বিন্দু বলে।

সমচ্ছেদ বিন্দুতে নির্দেশিত পরিমাণ অপেক্ষা বিক্রয় বেশি হলে প্রতিষ্ঠানের লাভ হয়, কম হলে লোকসান হয়। সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে বিক্রয় ও মুনাফার মধ্যে সম্পর্ক নির্ণয়পূর্বক তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা হয়। এ বিন্দুর উপরে বিক্রয়ের দ্বারা মুনাফা এবং বিন্দুর নিচে বিক্রয়ের দ্বারা লোকসান নির্দেশ করে।

উত্তরঃ

জনাব জহির প্রতিষ্ঠানে বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করেছেন। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিশ্চিত করে যে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে।

জনাব জহির বছরের শুরুতেই সবার সাথে পরামর্শ করে সারা বছরে সম্ভাব্য বিক্রয় কত একক হতে পারে, তার বিক্রয়মূল্য কত হবে, খরচ কী কী হতে পারে এভাবে সম্ভাব্য আয়-ব্যয়ের একটি হিসাব দাঁড় করান। বাজেটীয় নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসারে তিনি চার মাস পর পর আয়-ব্যয় হিসাব অনুযায়ী হচ্ছে কিনা তা মূল্যায়ন করে কার্যক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আমেন। সুতরাং বলা যায় যে, জনাব জহির পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশের মাধ্যমে বাজেটীয় নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করেছেন।

উত্তরঃ

জনাব জহির কর্তৃক গৃহীত নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ বাজেটীয় নিয়ন্ত্রণের কার্যকারিতা অপরিসীম।

প্রতিষ্ঠানের কার্যকর ও সফল নিয়ন্ত্রণের ওপরই লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন নির্ভর করে। বাজেটীয় নিয়ন্ত্রণ লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। জনাব জহির কার্যকর নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করেছেন। এতে প্রত্যেক বিভাগের মধ্যে আদর্শমান ঠিক থাকায় সহজে সমন্বয়সাধন সম্ভব হয়। এছাড়াও আগে থেকে হিসাব পরিকল্পনা থাকায় কেউ বেশি খরচ করতে ভয় পান। এতে প্রতিষ্ঠানের মিতব্যয়িতা অর্জনে সুবিধা হয়।

জনাব জহিরের নিয়ন্ত্রণ ব্যবস্থায় কম খরচে উন্নতমানের পণ্য উৎপাদন সম্ভব হয়, যা কর্মীদের সামর্থ্য ও সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে মুনাফা অর্জনে সক্ষম হতে পারে। অধিকন্তু কাজের সম্ভাব্য সময় ও ব্যয় পূর্বনির্ধারিত থাকে বিধায় অপচয় রোধ করা সম্ভব হয়। আলোচনা শেষে বলা যায়, বাজেটীয় নিয়ন্ত্রণে পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা বিশ্লেষণ করে সংশোধনী ব্যবস্থা নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে।

307

Related Question

View All
উত্তরঃ

প্রতিষ্ঠানে বাস্তবায়িত কাজের সাথে বিভিন্ন কাজের সম্পর্ক এবং কাজ শুরু ও শেষ হওয়ার মোট সময় তালিকার মাধ্যমে যা প্রদর্শন করা হয় তাকে পার্ট বলে।

320
উত্তরঃ

যে বিন্দুতে প্রতিষ্ঠানের মোট আয় ও মোট ব্যয় সমান হয় তাকে Break Even Point বা BEP বলে।

BEP-এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ কোন পর্যায়ে নিয়ে যেতে পারলে লোকসান হবে না, তা জানা যায়। এর বাইরেও প্রতিষ্ঠানের বিক্রয় কী হলে মুনাফার পরিমাণ কী হবে, সে সম্পর্কে আগাম ধারণা লাভ করা যায়। ফলে উপযুক্ত আদর্শমান নির্ধারণ সহজ এবং প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হয়। তাই BEP বিশ্লেষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।

442
উত্তরঃ

উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা।

সাধারণত এক বছর বা তার কম সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। স্বল্পমেয়াদি পরিকল্পনা প্রতিষ্ঠানের বিভাগীয় ও উপবিভাগীয় পর্যায়ে গৃহীত হয়। বার্ষিক পরিকল্পনার আওতায় ত্রৈমাসিক, মাসিক বা সাপ্তাহিক পরিকল্পনার সবগুলোকেই এ ধরনের পরিকল্পনা গণ্য করা যায়।

উদ্দীপকে ফাইজা গার্মেন্টস এক লাখ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। উদ্দীপকে পোশাক উৎপাদনের জন্য সময় পেয়েছেন তিন মাস। সুতরাং উদ্দীপকের লক্ষ্যমাত্রা মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা।

303
উত্তরঃ

নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের কার্য ব্যবস্থাবিশেষ। উদ্দীপকে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ফাইজা গার্মেন্টসের লক্ষ্যার্জন সম্ভব হয়েছে।

ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণের গুরুত্ব অপরিসীম। সুষ্ঠু নিয়ন্ত্রণ ছাড়া ব্যবস্থাপনার সামগ্রিক কার্যাবলি যথাযথভাবে সম্পাদন সম্ভব নয়। নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনা কার্য অর্থহীন ও বিশৃঙ্খল হতে বাধ্য। যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধান, বিচ্যুতি নির্ণয়ে সহযোগিতা করা, পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, পূর্ববর্তী পরিকল্পনার মানোন্নয়ন এবং দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। এজন্য প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ একটি আবশ্যকীয় প্রক্রিয়া।

উদ্দীপকে ফাইজা গার্মেন্টস এক লাখ একক পোশাক তিন মাসের মধ্যে সরবরাহের অর্ডার পায়। প্রতিষ্ঠানের নির্বাহী মি. ইলিয়াস উক্ত অর্ডার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত কারখানার কাজ তদারকি করতে লাগলেন। তিনি কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে থাকলেন। পরিকল্পনার সাথে বাস্তব, কাজের বিচ্যুতি থাকলে সংশোধনের ব্যবস্থা নেন। অর্থাৎ মি. ইলিয়াস ফাইজা গার্মেন্টস-এ যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ফলে নির্ধারিত সময়েই লক্ষ্যার্জন হয়।

সুতরাং উদ্দীপকে যথাযথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ফাইজা গার্মেন্টসের লক্ষ্যার্জন সম্ভব হয়েছে।

289
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময় পরে যে কাজ করা হয় তাকে কালান্তিক কাজ বলে।

পরিকল্পনার ন্যায় নিয়ন্ত্রণও একটি অবিরাম প্রক্রিয়া। যতদিন পরিকল্পনা থাকে ততদিন নিয়ন্ত্রণও অব্যাহত থাকে। নিয়ন্ত্রণ কালান্তিক কাজ; কোনো প্রাত্যহিক কাজ নয়। এ কাজ অবশ্য একদিন, সপ্তাহ, মাস বা বছর হতে পারে।'অর্থাৎ, সময় শেষেই কার্যফল পরিমাপ, পূর্বনির্ধারিত মানের সাথে তা তুলনা ও বিচ্যুতি নিরূপণ শেষে সংশোধনমূলক কার্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তাই নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয়।

458
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews