মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলে।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকেই বাণিজ্য বলে।
বাণিজ্য হলো ব্যবসায়ের বণ্টনকারী শাখা। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী বা সেবা ভোক্তাদের নিকট পৌঁছানোর পথে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বেশকিছু বাধা বা সমস্যা দেখা দেয়। এসব বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ; যেমন- পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদির সহযোগিতার প্রয়োজন হয়। আর এসব বাধা দূরীকরণের জন্য সম্পাদিত সকল কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়।
মি. জাকিরের গৃহীত কার্যকম হলো প্রজনন শিল্প।
যে শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টিকার্যে ব্যবহৃত হয় বা পরবর্তীতে ভোগের উপযুক্ত পণ্য সৃষ্টি করে তাকে প্রজনন শিল্প বলে। প্রজনন শিল্পের মাধ্যমে দ্রুত বংশবিস্তার করে অধিক পরিমাণে উৎপাদন সম্ভর হয়।
উদ্দীপকের জনাব জাকির হোসেন নিজেদের পুকুরে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। তিনি পুকুরের পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। আর এই চাষকৃত মাছ যখন বড় হয় সেগুলো পুনরায় মাছের রেণু বা পোনা উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে মাছের দ্রুত বংশবিস্তারের মাধ্যমে অধিক পরিমাণে উৎপাদন সম্ভব। জনাব জাকির তার পুকুরের চাষকৃত মাছ পরবর্তীতে বংশবিস্তারের মাধ্যমে মানুষের ভোগের উপযোগী করেন। তাই বলা যায়, মি. জাকিরের গৃহীত কার্যক্রম প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত।
উদ্দীপকের মি. জাকিরের গৃহীত এমন উদ্যোগ দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কেননা ব্যবসায় উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা নিজের কর্মসংস্থানের পাশাপাশি ক্ষেত্রবিশেষ অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। তাছাড়া অন্যরা তার কার্যক্রম দেখে নিজেদের বেকারত্ব দূর করতে উদ্বুদ্ধ হতে পারে।
উদ্দীপকের জনাব জাকির নিজেদের পুকুরে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। তিনি পুকুরের পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে জনাব জাকির একজন জনপ্রিয় এবং সফল মাছ চাষি। তার উদ্যোগের সাফল্য দেখে অনেকেই এখন তার এই কার্যক্রম অনুসরণ করছে। ফলে অনেক বেকার যুবক সহজেই কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারছে। এতে দেশের বেকারত্ব হ্রাস পাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের মি. জাকিরের গৃহীত এমন উদ্যোগ দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।
Related Question
View Allমুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন ধরনের উৎপাদন ও বন্টন সহ সকল, ঝুঁকিবহুল, ধারাবাহিক এবং বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে পেশাজীবী গ্রাহকদের প্রয়োজন পূরণের সামর্থ্য কোন কাজ বা সুবিধা প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে।
সামাজিক ব্যবসায় হল নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রবর্তিত একশ্রেণীর অর্থনৈতিক প্রকল্প যার মূল লক্ষ্য মুনাফার পরিবর্তে মানবকল্যাণ। যে কোন সাধারণ ব্যাবসায় প্রতিষ্ঠানের মতোই এই সকল প্রকল্প পরিচালিত হয় ; কেবল লক্ষ্য থাকে মানুষের কল্যাণ—বিশেষ করে দারিদ্র ও আয়বৈষম্য দূর করা। মুহাম্মদ ইউনূস ১৯৭০ দশক থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যাংকিং, টেলিকম, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি, টেক্সটাইল, তাঁত, বিপণন প্রভৃতি খাতে অনেকগুলো কোম্পানী স্থাপন করেছেন যেগুলোর মৌলিক উদ্দেশ্য মুনাফা ম্যাক্সিমাইজ করা নয় ; অন্যদিকে এগুলোর কোনটিই ব্যক্তিগত মালিকানায় প্রতিষ্ঠিত হয় নি। এই উদ্যোগগুলো কার্যত সামাজিক সমস্যা সমাধানের জন্য স্থাপিত ব্যবসায়িক প্রকল্প। এ ধরনের ব্যবসায়িক পুজিঁলগ্নির কথা ঐতিহ্যগত অর্থশাস্ত্রে নেই। এই পরিপ্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস ২০০৭ খ্রিষ্টাব্দের শেষভাগে "সামাজিক ব্যবসায়" ধারনাটি প্রবর্তন করেন।সামাজিক ব্যবসায়ের সঙ্গে সনাতন ব্যবসায়ের পার্থক্য কেবল লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে: সনাতন ব্যবসায় মুনাফামুখী এবং সামাজিক ব্যবসায় কোম্পানি মুনাফা করবে নিশ্চয়ই, কিন্তু মালিক মুনাফা নেবে না, মালিক কেবল মূলধন ফেরত নিতে পারবে।
যে ব্যবসায় গঠন করতে উদ্যোক্তা বা বিনিয়োগকারী মূলধন সরবরাহ করেন কিন্তু তার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সমাজের কল্যাণ সাধন করা তাকে সামাজিক ব্যবসায় বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!