জনাব জামান আহমেদ প্রমিনেন্ট ও এলিগেন্ট নামক দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে সম্পৃক্ত। প্রমিনেন্ট প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স এবং এলিগেন্ট প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র নিয়ে কাজ শুরু করে। দুটি প্রতিষ্ঠানই ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নেয়। মেয়াদপূর্তিতে টাকা পরিশোধের জন্য প্রমিনেন্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক জনাব জামান আহমেদকে নোটিশ দেয়। কিন্তু এলিগেন্ট-এর ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে নোটিশ দেয়। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে সচ্ছল। 

Updated: 9 months ago
উত্তরঃ

অংশীদারি ব্যবসায় পরিচালনাসংক্রান্ত নিয়ম-নীতি যে দলিলে লিপিবদ্ধ করা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

স্মারকলিপিকে (Memorandum of Association) কোম্পানির গঠনতন্ত্র বলা হয়।
স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ও দায়ের বিষয়ে তথ্য লেখা থাকে। এটি কোম্পানির কার্যপরিধি ও ক্ষমতার সীমা নির্দেশ করে। এতে অন্তর্ভুক্ত নেই এমন কোনো কাজ কোম্পানি করতে পারে না। কোম্পানি সবসময় স্মারকলিপিতে নির্দেশিত নিয়ম মেনে চলতে বাধ্য থাকে। এ কারণে স্মারকলিপিকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত এলিগেন্ট প্রতিষ্ঠানটি মালিকানার ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানির অন্তর্গত।
এ কোম্পানি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। এ প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। এছাড়া এর শেয়ার অবাধে হস্তান্তর করা যায়। সদস্য সংখ্যা ও মূলধনের পরিমাণ বেশি হওয়ায় এ কোম্পানির আকার বড় হয়।
উদ্দীপকের জনাব জামান আহমেদ প্রমিনেন্ট ও এলিগেন্ট নামক দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে সম্পৃক্ত। এলিগেন্ট নামক প্রতিষ্ঠানটির কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়েছে। শুধু পাবলিক লিমিটেড কোম্পানি সংগঠনকেই এ ধরনের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তাই, উদ্দীপকের এলিগেন্ট প্রতিষ্ঠানটিকে মালিকানার ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানি সংগঠন বলা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের প্রমিনেন্ট প্রতিষ্ঠানটি একমালিকানা ব্যবসায় হওয়ায় জনাব জামান আহমেদকে ঋণ পরিশোধের জন্য নোটিশ দেওয়া যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি।
একমালিকানা ব্যবসায় একজন মালিকের অধীনে গঠিত ও পরিচালিত হয়। যে কেউ ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এ ধরনের ব্যবসায় গঠন করতে পারেন। এ ব্যবসায় মালিকের নামেই পরিচালিত হয়। তাই ব্যবসায়ের সমস্ত দায় মালিককে একাই বহন করতে হয়।
উদ্দীপকে জনাব জামান আহমেদ ট্রেড লাইসেন্স সংগ্রহ করেই প্রমিনেন্ট প্রতিষ্ঠানটির কাজ শুরু করে দেন। তিনি প্রতিষ্ঠানটির সম্প্রসারণের জন্য ব্যাংক ঋণ নেন। মেয়াদপূর্তিতে ব্যাংক তাকে ঋণ পরিশোধের জন্য নোটিশ দেয়।
জনাব জামান আহমেদের প্রমিনেন্ট প্রতিষ্ঠানটি একটি একমালিকানা ব্যবসায়। তার নামেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এর সব দায়-দায়িত্ব তিনিই বহন করেন। এ ব্যবসায়ে তার দায় অসীম। এক্ষেত্রে তাকে বিনিয়োগকৃত মূলধন দিয়ে দায় পরিশোধ করতে না পারলে ব্যক্তিগত সম্পদ দিয়ে তা পরিশোধ করতে হয়। তাই ব্যাংক জনাব জামান আহমেদকে ঋণ পরিশোধের জন্য নোটিশ দিয়েছে, যা অবশ্যই যুক্তিসঙ্গত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
137

আমরা ইতোমধ্যে জেনেছি ব্যবসায় হলো প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য-দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি। ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা, মালিকানা, ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব ও আকার ও বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠনের সৃষ্টি হয়। আমরা এ অধ্যায়ে মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন এবং এগুলোর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।


এ অধ্যায় শেষে আমরা-

  • ব্যবসায়ের বিভিন্ন প্রকারভেদ ও আইনগত বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • একমালিকানা ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা ব্যাখ্যা করতে পারব।
  • একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ ও জনপ্রিয়তার কারণগুলো ব্যাখ্যা করতে পারব।
  • অংশীদারি ব্যবসায়ের ধারণা, বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা ব্যাখ্যা করতে পারব।
  • অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালি ব্যাখ্যা করতে পারব।
  • অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারব। 
  • অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন ও এর সুবিধা ব্যাখ্যা করতে পারব।
  • অংশীদারদের প্রকারভেদ উল্লেখ করতে পারব ।
  • অংশীদারি ব্যবসায় ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে পারব। 
  • যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সুবিধা-অসুবিধা বর্ণনা করতে পারব ।
  • যৌথ মূলধনী ব্যবসায়ের গঠন প্রণালি ব্যাখ্যা করতে পারব। 
  • পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারব।
  • সমবায় সমিতির ধারণা ও বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারব।
  • সমবায় সমিতির গঠন ও নীতিমালা ব্যাখ্যা করতে পারব।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমবায় সমিতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা, বৈশিষ্ট্যে ও বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের একটি পার্থক্য হলো:
এ ব্যবসায়ের মালিক একাই ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকেন। অপরদিকে, অংশীদারি ব্যবসায়ের অংশীদারগণ যৌথভাবে ব্যবসায় পরিচালনা করে থাকেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.2k
উত্তরঃ

আবিরের ব্যবসায়টি একমালিকানা সংগঠন হওয়ায় এর স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই।
এ ব্যবসায় একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। মালিক কোনো কারণে ব্যবসায় পরিচালনায় ব্যর্থ হলে এ ব্যবসায়ের বিলোপ ঘটে। এজন্য এ ব্যবসায়ের স্থায়িত্ব সম্পূর্ণ অনিশ্চিত হয়।
উদ্দীপকের আবির কালীগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ছোট একটি চায়ের দোকান খুলে কর্মজীবন শুরু করেন। দোকানটি তিনি নিজেই পরিচালনা করেন। কোনো অংশীদার কিংবা কর্মচারী না থাকায় সব কিছু তাকেই তত্ত্বাবধান করতে হয়। কোনো কারণে দোকান খুলতে না পারলে সেদিন তাকে ব্যবসায় বন্ধ রাখতে হয়। দোকানটি খোলা কিংবা বন্ধ রাখা তার ব্যক্তিগত সুবিধা-অসুবিধার ওপর নির্ভরশীল। তাই আবিরের চায়ের দোকানের স্থায়িত্ব সবসময়ই অনিশ্চিত থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
467
উত্তরঃ

সাংগঠনিক ধরন বিবেচনায় আবিরের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়; যা কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায়সম্পন্ন।
এ ব্যবসায় স্বল্প পুঁজি ও দৈনন্দিন চাহিদা আছে এমন পণ্য নিয়ে সহজেই গঠন করা যায়। তাই এ ব্যবসায় কম ঝুঁকিপূর্ণ। তবে এ ব্যবসায়ের লাভ হলে মালিক সম্পূর্ণ মুনাফা পায়। আবার লোকসান হলেও সম্পূর্ণটাই তাকে বহন করতে হয়। এজন্য এ ব্যবসায়ের ঝুঁকি কম হলেও মালিকের দায় অসীম হয়।
উদ্দীপকের আবিরের চায়ের দোকানটি একটি একমালিকানা ব্যবসায়। এ ব্যবসায়টি কম ঝুঁকিপূর্ণ। কারণ ব্যবসায়টির পুঁজি স্বল্প। ব্যবসায়ের সব লাভ তিনি একাই ভোগ করেন। তবে লোকসান হলে সব দায়- দায়িত্ব তাকেই বহন করতে হবে। কারণ ব্যবসায়ে লাভ-লোকসান যা-ই হোক তার কারণেই হয়।
ব্যবসায়ে ক্ষতি হলে প্রয়োজনে আবিরকে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও দায় পরিশোধ করতে হবে। এ কারণেই ব্যবসায়ের ধরন বিবেচনায় আবিরের চায়ের দোকানে ঝুঁকি কম থাকলেও দায় অসীম হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
391
উত্তরঃ

একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়ই হলো একমালিকানা ব্যবসায়।
একমালিকানা ব্যবসায়ের মালিক নিজেই এর নিয়ন্ত্রক। ব্যবসায়ে অন্য কোনো অংশীদার না থাকায় যাবতীয় দায়-দেনার জন্য মালিক ব্যক্তিগতভাবে দায়ী থাকে। প্রয়োজনে ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হলেও তাকে ব্যবসায়ের দায়-দেনা পরিশোধ করতে হয়। এ জন্যই বলা হয়, একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
912
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews