আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্র মিলে যে সংস্থা গড়ে তুলেছে তাকেই Association of South-East Asian Nations (ASEAN) বলে।
একটা ব্যবসায়ে গঠন ও পরিচালনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সেবার প্রয়োজন পড়ে তাকেই ব্যবসায়ে সহায়ক সেবা বলে। ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা বা নতুন কোনো ব্যবসায় স্থাপন করা একটি সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজ। একজন উদ্যোক্তা বা ব্যবসায়ীকে ব্যবসায় স্থাপন থেকে শুরু করে সফলভাবে পরিচালনা করা ও টিকে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হয়। সর্বক্ষেত্রে তিনি এককভাবে সফল হবেন, এটা বলা যায় না। তাই সবসময় তাকে অন্যান্য ব্যক্তি বা ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা দেশি-বিদেশি সংস্থার সাহায্য-সহযোগিতা নিতে হয়। অতএব ব্যবসায় গঠন, পরিচালনা বা টিকে থাকার ক্ষেত্রে যে সকল আর্থিক-অনার্থিক সাহায্য-সহযোগিতা ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে অনুপ্রাণিত করে, তাকে ব্যবসায়ের সহায়ক সেবা বলা হয়।
উদ্দীপকের জনাব জাহিদ রপ্তানি উন্নয়ন ব্যুরো হতে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান।
রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাকেই রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানিকার্যে দক্ষতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার সহায়তায় রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন করে। তাছাড়া এটি রপ্তানিকারকদেরকে রাষ্ট্রপতির বিশেষ পদক, রপ্তানি সনদ, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (CIP -Commercial Important Person) সনদ ইত্যাদি প্রদানের মাধ্যমে ব্যবসায়ীদের উৎসাহিত করে।
উদ্দীপকের জনাব জাহিদ, একজন চিংড়ি রপ্তানিকারক। তিনি ২০১২ সালে একটি সরকারি প্রতিষ্ঠান হতে সেরা রপ্তানিকারকের পুরষ্কার পেয়েছিলেন। রপ্তানি উন্নয়নে ঐ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। যেহেতু রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারি প্রতিষ্ঠান হিসেবে রপ্তানির উন্নয়নে রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গকে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জাহিদ রপ্তানি উন্নয়ন ব্যুরো হতে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!