জনাব জিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি ঢাকার মতিঝিল এলাকায় বিভিন্ন অফিসে স্টেশনারি সরবরাহ করেন। তার বন্ধু তারেক মাধ্যমিক বাজারে শেয়ার ক্রয়-বিক্রয় করে থাকে। মাঝে মাঝে তিনি IPO-তে আবেদন করে শেয়ার পান। জিয়া তারেক সাহেবের পরামর্শমতো IPO-তেও আবেদন করা শুরু করেন এবং ইতোমধ্যে কয়েকটি কোম্পানির শেয়ার IPO-এর মাধ্যমে বরাদ্দ পান। কিন্তু জনাব জিয়ার শেয়ারবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই। 

Updated: 9 months ago
উত্তরঃ

কোম্পানি যখন তার প্রাথমিক শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে জনগণকে প্রস্তাব দেয় তখন তাকে IPO বলে।

উত্তরঃ

BSEC হলো বাংলাদেশের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা।

BSEC-এর পূর্ণরূপ Bangladesh Securities and Exchange Commission. নতুন কোম্পানিকে বাজারে শেয়ার ছাড়তে হলে BSEC-এর অনুমোদন নিতে হয়। এটি ১৯৯৩ সালে গঠিত হয়। BSEC শেয়ারবাজারে তালিকাভুক্ত সকল কোম্পানির আর্থিক বিবরণী সংগ্রহ ও প্রকাশ করে এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামগ্রিক। কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

উত্তরঃ

উদ্দীপকে জনাব জিয়া অধিক মুনাফার আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করলেন।

যে বাজারে যৌথমূলধনী কোম্পানির শেয়ার, বন্ড ইত্যাদি সিকিউরিটিজ লেনদেন হয় তাকে শেয়ারবাজার বলে। কোম্পানির মূলধন সংগ্রহের ক্ষেত্রে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্দীপকের জনাব জিয়া তার বন্ধুর পরামর্শে অধিক লাভবান হবার আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করলেন। তিনি IPO-তে আবেদন করেন। শেয়ার বাজারে বিনিয়োগের ফলে অতি দ্রুত ও সহজে বিনিয়োগকারীরা লাভবান হয়ে থাকে। এক্ষেত্রে শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও অধিক মুনাফার সম্ভাবনা থাকায় জনাব জিয়া শেয়ারবাজারে বিনিয়োগ করলেন।

উত্তরঃ

শেয়ারবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও জনাব জিয়ার শেয়ারবাজারে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হয়নি।

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই শেয়ার বাজার সম্পর্কে যথেষ্ঠ জ্ঞান না থাকলে এ বাজারে বিনিয়োগ করা উচিত নয়। কারণ বুঝে-শুনে বিনিয়োগ না করলে লাভের পরিবর্তে ক্ষতির আশংকা অনেক বেশি থাকে।
উদ্দীপকে জনাব জিয়া তার বন্ধুর পরামর্শে IPO-তে আবেদন করে প্রাথমিক শেয়ারবাজারে বিনিয়োগ করে। কিন্তু তার এ শেয়ারবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই।

প্রাথমিক বাজারে শেয়ার ঝুঁকি কম। কিন্তু শেয়ারের মূল্য মাধ্যমিক বাজারে ওঠা-নামা করে বলে এ বাজারে শেয়ার বিনিয়োগ তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু IPO-এর মাধ্যমে বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে মাধ্যমিক বাজারেই ক্রয়-বিক্রয় হয়। তাই বলা যায়, শেয়ারবাজার সম্পর্কে জ্ঞান না নিয়ে জনাব জিয়ার শেয়ারে বাজারে বিনিয়োগ যুক্তিযুক্ত হয়নি।

70

Related Question

View All
উত্তরঃ

অবৈধভাবে সম্পদ বা অর্থ উপার্জন এবং অবৈধভাবে এর স্থানান্তরকে মানি লন্ডারিং বলে।

204
উত্তরঃ

আর্থিক বাজার বলতে সে বাজারকে বোঝায় যেখানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়।

আর্থিক বাজারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা- মুদ্রাবাজার এবং মূলধন বাজার। মুদ্রাবাজারে স্বল্পমেয়াদি আর্থিক সম্পদ এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি আর্থিক সম্পদ ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে।

234
উত্তরঃ

প্রাথমিক শেয়ারবাজারে জনাব জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন।

যে বাজারে একটি কোম্পানির নতুন ইস্যুকৃত শেয়ার বিক্রয় হয় তাকে প্রাথমিক শেয়ারবাজার বলে। প্রাথমিক শেয়ার বাজারে একটি কোম্পানি ব্যক্তিগত উপস্থাপন কিংবা প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ার বিক্রি করে থাকে।

উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, জনাব জনসন সোনালী ব্যাংক থেকে প্রাথমিক গণপ্রস্তাব গ্রহণ করে ৪০০টি শেয়ার ক্রয় করেন। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে মূলত প্রাথমিক শেয়ারবাজারেই শেয়ার ক্রয়-বিক্রয় হয়। এ বাজারে কোনো নিবন্ধিত কোম্পানি সংবাদপত্রের মাধ্যমে বিবরণপত্র ছাপিয়ে কোম্পানিটি সম্পর্কে একটি ধারণা দিয়ে জনগণের নিকট শেয়ার ক্রয়ের আবেদন চাওয়া হয়। অনেক আবেদন পড়লে লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করা হয়। সুতরাং বলা যায়, প্রাথমিক শেয়ারবাজারে জনাব জনসন তার অর্থ বিনিয়োগ করেছেন।

186
উত্তরঃ

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কমিশনের নাম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে তাকে মাধ্যমিক শেয়ারবাজার বলে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হলো দুটি মাধ্যমিক শেয়ারবাজার। এ ধরনের স্টক এক্সচেঞ্জসমূহকে নিয়ন্ত্রণ করার জন্য ১৯৬৯ সালে রাষ্ট্রপতির একটি আদেশের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) গঠিত হয়, যা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মাধ্যমে পুনঃগঠিত হয়।
উদ্দীপকের জ্যাকসন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে স্টক দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করেন। অর্থাৎ তিনি মাধ্যমিক শেয়ারবাজারে বিনিয়োগ করেন। এ ধরনের বাজারকে এবং স্টক এক্সচেঞ্জকে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য গঠিত হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC)।

স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জ্যাকসন মাধ্যমিক বাজারে লেনদেন করেন। এ বাজারের সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও যেকোনো ধরনের নিয়ম বহির্ভূত লেনদেন ও জালিয়াতি বন্ধে SEC ভূমিকা রাখে। শেয়ারবাজারে ব্রোকারের মাধ্যমে শেয়ার ক্রয়-বিক্রয় করা হয় এবং কোনো ব্রোকার অবৈধ লেনদেনে জড়িত থাকলে SEC এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এছাড়াও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধি বহির্ভূত বা অন্যায়ভাবে কোনো একটি কোম্পানি অন্য কোম্পানির সকল শেয়ার ক্রয়ের প্রক্রিয়াকে প্রতিহত করে।

সুতরাং বলা যায়, শেয়ারবাজার এবং স্টক এক্সচেঞ্জ সমূহকে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

217
উত্তরঃ

কোনো প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি দায় পরিশোধ করার ক্ষমতাকে তারল্য বলে।

যথাযথ তারল্য বজায় রাখা একটি প্রতিষ্ঠানের সফলতার অন্যতম শর্ত। কারণ তারল্য বেশি হলে প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। আবার তারল্য কম থাকলে মুনাফা বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।

267
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews