জনাব তাওহীদের কাজটিকে উদ্যোগ বলা যায়। যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকেই উদ্যোগ বলে।
এর মাধ্যমে ব্যক্তি নিজের অথবা সমাজের কল্যাণের জন্য পদক্ষেপ নিয়ে থাকে। যেকোনো বিষয় নিয়েই উদ্যোগ হতে পারে। ব্যবসায় উদ্যোগ ছাড়া অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। উদ্দীপকের জনাব তাওহীদ পারিবারিক ব্যবহারের উদ্দেশ্যে বেতের সোফা, চেয়ার ও মোড়া তৈরি করেন। এসব জিনিসপত্র তিনি বিক্রি করেন না, বরং পারিবারিক প্রয়োজনে ব্যবহার করেন। তার কর্মপ্রচেষ্টায় পরিবারের চাহিদা পূরণ হচ্ছে। এর মাধ্যমে মুনাফা অর্জনবা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও জনাব তাওহীদের উদ্দেশ্য নয়। আবার তার কাজ দেশের অর্থনীতিতে কোনো অবদান রাখে না। তাই এসব বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায়, জনাব তাওহীদের কাজটি হলো উদ্যোগ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
