যে নেতৃত্বে নেতা অধীনস্থদের মতামতকে গুরুত্ব দেয় না তা হলো স্বৈরাচারী নেতৃত্ব।
কর্মীদের সাথে পরামর্শক্রমে যে নির্দেশনা বাস্তবায়ন করা হয়, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
পরামর্শমূলক নির্দেশনা হলো নির্দেশনা প্রদানের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এক্ষেত্রে নির্দেশনা কার্যকর করার আগে নির্বাহী অধস্তন কর্মীদের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করে নেন। অর্থাৎ, নির্দেশনা কার্যকর করার পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ গ্রহণ করে তাদের প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হয়ে নির্দেশনা দেওয়া যায় বলে পরামর্শমূলক নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়তা অত্যধিক।
উদ্দীপকে পদোন্নতি প্রদানে জনাব তানজিমুল জ্যেষ্ঠতাভিত্তিক পদোন্নতি অনুসরণ করেন।
চাকরিতে যোগদানের মেয়াদের ভিত্তিতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে পদোন্নতি প্রদান করাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি বলে।
উদ্দীপকে জনাব তানজিমুল ইসলাম তাদের পারিবারিক প্রতিষ্ঠান বিসি টেক লি. এ পরিচালক হিসেবে যোগদান করে কিছু কর্মচারী ও কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেন। তিনি তার প্রতিষ্ঠানে নিয়োগের সময় বিবেচনা করে পদোন্নতির ব্যবস্থা করলেন। যিনি আগে যোগদান করবেন তিনি সবার আগে পদোন্নতি পাবেন। সুতরাং উদ্দীপকে পদোন্নতি প্রদানে জনাব তানজিমুল জ্যেষ্ঠতাভিত্তিক পদোন্নতি অনুসরণ করেন।
প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে জনাব তানজিমুল সাহেবের পরিবর্তন এনে জ্যেষ্ঠতা ও যোগ্যতাভিত্তিক দেওয়া উচিত।
যোগ্য ব্যক্তি বাছাইকালে প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যক্তিদের মধ্য থেকে ব্যক্তির চাকরিকাল এবং যোগ্যতা উভয় বিষয়টিকে বিবেচনায় নিয়ে পদোন্নতি প্রদানকেই জ্যেষ্ঠত্ব ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। এ পদ্ধতিতে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কর্মীদের পদোন্নতি দেওয়া হয়।
উদ্দীপকে জনাব তানজিমুল ইসলাম তাদের পারিবারিক প্রতিষ্ঠান বিসি টেক লি. পরিচালনা করছেন। তিনি কর্মীদের যোগদানের সময় বিবেচনা করে পদোন্নতি দেন। জনাব তানজিমুল ইসলাম জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি প্রদান করায় যোগ্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অধিকন্তু পদোন্নতিপ্রাপ্তরা দক্ষতার সাথে কাজ চালিয়ে নিতে পারছে না। এজন্য প্রতিষ্ঠানটি ব্যাপক লোকসানের সম্মুখীন হলো। প্রতিষ্ঠানে এ অবস্থা দূর করার জন্য উচিত জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করা। তাহলে প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্ব এবং অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন কর্মীরা পদোন্নতি পাবে। তখন পদোন্নতিপ্রাপ্ত দক্ষ কর্মীরা প্রতিষ্ঠানকে দক্ষতার সাথে চালিয়ে নিতে পারবে। পাশাপাশি যোগ্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যকার অসন্তোষ দূর হবে। ফলে প্রতিষ্ঠানে দক্ষতা বিরাজসহ উন্নয়ন ত্বরান্বিত হবে।
তাই বলা যায়, প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে জনাব তানজিমুল সাহেবেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি পরিবর্তন করে জ্যেষ্ঠতা ও যোগ্যতাভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত।
Related Question
View Allস্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে-কলমে কাজ শেখানোর ও দক্ষতা বৃদ্ধির প্রয়াসকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।
প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে।
ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান যতই মানসম্পন্ন হোক না কেন তা কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন পড়ে, যা ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্পাদিত হয়। এ কারণে কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। এ পদ্ধতিতে কর্মী তার দক্ষতা ও যোগ্যতাবলে উত্তীর্ণ হয়ে কর্মে যোগদান করে।
উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। গত ছয় বছরে প্রতিষ্ঠানের কাউকে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি; বরং বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি বিধায় এটি একটি বাহ্যিক উৎস। বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়াটি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।
প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি না দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে লোক নিয়োগ।"
বাইরের উৎস থেকে কর্মী বাছাইকালে কর্মীর সার্টিফিকেট ও যৎসামান্য পরীক্ষা বা অভীক্ষার ওপর নির্ভর করতে হয়। যার দ্বারা সত্যিকার অর্থে যোগ্য, সৎ ও দক্ষ কর্মী বাছাই করা যায় না। অথচ প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, আনুগতাপরায়ণতা ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই প্রতিষ্ঠানের বা উর্ধ্বতনদের জানা থাকে। ফলে শূন্যপদের জন্য সবচেয়ে যোগ্যকর্মী বাছাই করা সম্ভব হয়।
উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে অফিসারগণ বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে থাকেন। গত ছয় বছর কাউকে পদোন্নতি দেওয়া হয় নি। বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো উচ্চপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন। কারণ ছয় বছর ধরে অফিসারগণ আশায় ছিলেন তারা একসময়ে পদোন্নতি পেয়ে উচ্চপদে আসীন হবেন। এ লক্ষ্যে তারা দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এত বছর কাজ করে গেছেন। ছয় বছর পরও যখন অভিজ্ঞতা, যোগ্যতা, কর্মদক্ষতা বিবেচনা করে 'প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে পদোন্নতি না দিয়ে বাহ্যিক উৎস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ হয়েছে; তখনই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন।
তাই বলা যায়, অফিসারদের অসন্তোষ দূর করতে হলে এবং দক্ষ অফিসার অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বুখতে হলে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।
প্রতিষ্ঠানের বাইরে থেকে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগপূর্বক সেবা গ্রহণ কার্যকে আউট সোর্সিং বলে।
একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ আবর্তন বলে।
ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদাবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!