জনাব তৈয়ব নওয়াপাড়া নামক একটি ব্যাংকে গেলেন। তিনি একজন কর্মকর্তাকে চট্টগ্রামে তার ছেলের কাছে ৫০,০০০ টাকা পাঠাতে বললেন। ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন আমাদের নওয়াপাড়ার বাইরে অন্য স্থানে কোনো অফিস নেই। এমনকি অন্য কোনো স্থানে টাকাও পাঠাই না এবং ব্যাংকিং সেবাও প্রদান করিনা। তিনি সেখান থেকে বের হয়ে রাস্তার অপর পাশের একটি ব্যাংক থেকে অর্থ প্রেরণ করলেন। অত্র ব্যাংকের কর্মকর্তা জানালেন আমাদের ব্যাংকের দেশের সর্বত্র অফিস আছে এবং সবখানে সেবা প্রদান করি। 

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যাংক কর্তৃক সম্পাদিত সব কাজকে ব্যাংকিং বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

যে ব্যবস্থায় সমজাতীয় কতগুলো ব্যাংক একই গোত্রের অধীনে নিজ নিজ স্বাধীন সত্তা বজায় রেখে ব্যাংকিং কাজ করে, তাকে চেইন ব্যাংকিং বলে। সাধারণত একক ব্যাংকগুলো বৃহদায়তন ব্যাংকিং সুবিধা দিতে পারে না। তাই এরা নিজেদের মাঝে একটি ঐক্য গড়ে তোলে। এতে কিছুটা হলেও তাদের অসুবিধা দূর হয়। আর এই ঐক্যের মাধ্যমে তাদের স্বাধীন সত্তা বজায় থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকের প্রথম ব্যাংকটি হলো একক ব্যাংক।

এ ব্যাংকের একটি অফিস থাকে। একটি অফিসের মাধ্যমে এ ব্যাংক কাজ করে বলে এর কার্যক্ষেত্র সীমিত। যে এলাকায় ব্যাংকটি অবস্থিত সে এলাকার মধ্যেই এর কার্যক্ষেত্র সীমাবদ্ধ থাকে।

উদ্দীপকে জনাব তৈয়ব, চট্টগ্রামে তার ছেলের কাছে টাকা পাঠাতে চান। এ উদ্দেশ্যে তিনি নওয়াপাড়া নাম একটি ব্যাংকে গেলেন। তবে ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন নওয়াপাড়ার বাইরে তাদের অন্য কোনো অফিস নেই। এমনকি ব্যাংকটি অন্য কোনো স্থানে টাকাও পাঠায় না এবং ব্যাংকিং সেবাও প্রদান করে না। অর্থাৎ উক্ত ব্যাংকটির কোনো শাখা নেই। ব্যাংকটি কেবল তাদের এ অফিসের মাধ্যমেই সেবা দেয়। আর ব্যাংকটির সেবাদান উক্ত এলাকার মধ্যেই সীমাবদ্ধ। ব্যাংকটির এসব বৈশিষ্ট্য একক ব্যাংকের সাথে মিলে যায়। তাই বলা যায়, নওয়াপাড়া ব্যাংকটি বৈশিষ্ট্যগত বিচারে একটি একক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে উদ্দীপকে দ্বিতীয় ব্যাংকটি শাখা ব্যাংক, প্রথম ব্যাংক তথা একক ব্যাংকের তুলনায় শ্রেষ্ঠ বলে আমি মনে করি।

কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশে-বিদেশে অনেকগুলো শাখা স্থাপন করে এ ব্যাংক কাজ পরিচালনা করে। এ ব্যাংকের মাধ্যমে গ্রাহক এক স্থান থেকে অন্য স্থানে সহজে টাকা পাঠাতে পারেন। ফলে শাখা ব্যাংক গ্রাহকদের বৃহৎ পরিসরে ব্যাংকিং সেবা দিতে সক্ষম।

উদ্দীপকে জনাব তৈয়ব নওয়াপাড়া এলাকায় বসবাস করেন। চট্টগ্রামে ছেলের কাছে তার টাকা পাঠানো প্রয়োজন। এজন্য তিনি স্থানীয় একটি ব্যাংকে গেলেন। তবে ব্যাংকটি একক ব্যাংক হওয়ায় তিনি ছেলেকে টাকা পাঠাতে পারেননি। পরবর্তীতে রাস্তার অপর পাশের একটি ব্যাংক থেকে টাকা পাঠান। উক্ত ব্যাংকের একজন কর্মকর্তা জনাব তৈয়ব জানান, তাদের দেশের সর্বত্র অফিস আছে। ফলে ব্যাংকটি সমগ্র দেশে ব্যাংকিং সেবা দিয়ে থাকে।

জনাব তৈয়ব যে ব্যাংক থেকে টাকা পাঠিয়েছেন, ব্যাংকটি একটি শাখা ব্যাংক। সমগ্র দেশে ব্যাংকটির শাখা থাকায় জনাব তৈয়ব চট্টগ্রামে অর্থ স্থানান্তর করতে পেরেছিলেন। এ কাজ তার যাওয়া প্রথম ব্যাংকটি দ্বারা সম্ভব হয়নি। এছাড়া শাখা ব্যাংকিং ব্যবস্থায় একাধিক শাখা থাকায় সহজে আর্থিক ও ব্যবসায়িক লেনদেন করা যায়। তাছাড়া এ ধরনের ব্যাংক অনলাইন ব্যাংকিং সুবিধা দিতে সক্ষম। ফলে গ্রাহকরা যেকোনো স্থান থেকে দ্রুত ব্যাংকিং সেবা নিতে পারে। আর এসব সুবিধা একক ব্যাংক থেকে পাওয়া সম্ভব নয়। তাই বলা যায়, ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে উদ্দীপকে শাখা ব্যাংকটি উত্তম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
56
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

KYC ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে সঠিক তথ্য জানা যায় বিধায় এটি গ্রাহকের লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে।

ব্যাংক যে ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করে তাই মূলত KYC ফর্ম। এর মাধ্যমে গ্রাহকের সঠিক পরিচয় শনাক্ত করা যায়। গ্রাহক কী উদ্দেশ্যে হিসাব খুলবে, কেমন লেনদেন করবে, গ্রাহক কোনো অবৈধ কাজে জড়িত কিনা তা জানা যায়। আর এ উদ্দেশ্যকে লক্ষ্য রেখেই ব্যাংক KYC ফর্ম সংরক্ষণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
211
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংক লি. হলো একটি বাণিজ্যিক ব্যাংক।
এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ধরনের ব্যাংক কম সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ নেয়। আবার বেশি সুদে উক্ত অর্থ অন্যদের ঋণ দেয়।

উদ্দীপকের রূপসা ব্যাংক লি. দেশের বিভিন্ন এলাকায় এর শাখা স্থাপন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের অর্থ আমানত হিসেবে নেয়। এর বিনিময়ে ব্যাংকটি তাদের কম পরিমাণে সুদ দেয়। আবার আমানতের অর্থ দিয়ে বিভিন্ন লাভজনক খাতে বেশি সুদে ঋণ দেয়। এ দুই সুদের পার্থক্য থেকেই রূপসা ব্যাংক লি. মুনাফা অর্জন করে। তাই বলা যায়, রূপসা ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
252
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় অধিক ভূমিকা রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন। এটি মুদ্রা প্রচলন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, আর্থিক নীতি প্রণয়ন এবং আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহায়তা করে। তাছাড়া ঋণ নিয়ন্ত্রণ, মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা ও নিকাশ ঘরের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি কেন্দ্রীয় ব্যাংকের কাজ।

উদ্দীপকে উল্লিখিত মেঘনা ব্যাংক লি. কেন্দ্রীয় ব্যাংক হওয়ায় এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এটি ঋণ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। দেশীয় বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্দীপকের মেঘনা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের কৃষি, শিল্প, বৈদেশিক বাণিজ্যের অনুন্নত ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে। পরবর্তীতে সে অনুযায়ী আর্থিক নীতি তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নমূলক কাজে সাহায্য করে। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণ করে। জনস্বার্থ বিরোধী কাজ থেকে বিরত রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কড়া নজরদারি রাখে। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক লি. দেশের উন্নয়নে ও ব্যাংক ব্যবস্থার শৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
192
উত্তরঃ

ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও অন্যান্য ব্যাংকিং কাজ সম্পন্ন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
200
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য দলিল দ্বারা বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। চেক, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার প্রভৃতি হলো ব্যাংক সৃষ্ট বিনিময়ের মাধ্যম। এসব দলিল ও উপকরণ দিয়ে সহজে অর্থ লেনদেন করা যায়। মূলত এসব দলিলের প্রচলন ঘটিয়ে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
196
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews