জনাব ফারুক একজন ড্রাইভার। কিছু টাকা সঞ্চয় করে তিনি একটি গাড়ি কিনেন। দুর্ঘটনার হার বিবেচনায় তিনি চুরি, ডাকাতি, শারীরিক অক্ষমতা, মৃত্যু ইত্যাদি সবকিছুর বিপক্ষে একটি বিমাপত্র গ্রহণ করেন। অন্যদিকে, তার ভাই মিজান একটি টেক্সটাইল মিলের শ্রমিক। সম্প্রতি যন্ত্র চালনা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে মিলের মালিকের পরিবর্তে বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। 

Updated: 1 year ago
উত্তরঃ

মোটরযান, রেলগাড়ি বা বিমানে চলাচলের সময় এর যাত্রীদের দুর্ঘটনাজনিত সম্ভাব্য ক্ষতি মোকাবিলার জন্য পরিবহন প্রতিষ্ঠান যে ধরনের বিমা গ্রহণ করে তাকে গণদায় বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জীবন বিমায় প্রিমিয়ামের হার নির্ধারণে পেশাগত ঝুঁকি ভূমিকা রাখে।

জীবন বিমা সাধারণত বিভিন্ন দুর্ঘটনায় উদ্ভুত ঝুঁকি থেকে প্রাণহানির আশঙ্কা রোধ করে। যে পেশায় ঝুঁকি যত বেশি সে পেশাজীবীদের বিমার প্রিমিয়াম তত বেশি হবে। যেমন: একজন বৈমানিকের বিমার প্রিমিয়াম যত হবে একজন শিক্ষকের জীবন বিমার প্রিমিয়াম তার চেয়ে অনেক কম হবে। কারণ শিক্ষকের জীবনের ঝুঁকির চেয়ে বৈমানিকের জীবনের ঝুঁকি বেশি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনাব ফারুক সার্বিক মোটর বিমাপত্র গ্রহণ করেছেন।

এ বিমার আওতায় অনেকগুলো ঝুঁকি একসাথে একটি বিমাপত্রে অন্তর্ভুক্ত করে। এ বিমা একই সাথে সম্পত্তির ক্ষতির ঝুঁকি নেওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আহত তৃতীয় পক্ষের জন্যও ক্ষতিপূরণ দেয়। ফলে একে দায় বিমাও বলা হয়।

উদ্দীপকের জনাব ফারুক একজন ড্রাইভার। কিছু টাকা সঞ্চয় করে তিনি একটি গাড়ি কিনেন। দুর্ঘটনার হার বিবেচনায় তিনি চুরি, ডাকাতি, শারীরিক অক্ষমতা, মৃত্যু ইত্যাদি সবকিছুর বিপক্ষে একটি বিমাপত্র গ্রহণ করেন। জনাব ফারুকের নিজের মোটরগাড়ির ঝুঁকিগত প্রতিবন্ধকতা যেমন দরকার তেমনি পথচারী বা চালকের তার মোটরগাড়ি দ্বারা সৃষ্ট ঝুঁকিগত প্রতিবন্ধকতাও দূর করা দরকার। প্রতিটি ঝুঁকির জন্য পৃথক বিমা না করে তিনি সব ঝুঁকির বিপক্ষে একটি বিমাপত্র সংগ্রহ করেছেন। তাই বলা যায়, জনাব ফারুক সার্বিক মোটর বিমাপত্র গ্রহণ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের মিজানকে বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কারণ হলো নিয়োগকারীর দায় বিমা।

প্রতিষ্ঠানের কর্মী বা শিল্প কারখানার শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব মালিকের। কোনো দুর্ঘটনায় কর্মী বা শ্রমিকের ক্ষতি হলে এই দায়ভার মালিককেই নিতে হয়। এ ধরনের ঝুঁকি মোকাবিলার জন্য মালিক এ বিমা পলিসি গ্রহণ করেন।

উদ্দীপকে ড্রাইভার জনাব ফারুকের ভাই মিজান। তিনি একটি টেক্সটাইল মিলের শ্রমিক। সম্প্রতি যন্ত্র চালনা করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। তাকে মিলের মালিকের পরিবর্তে বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়।

উদ্দীপকের জনাব মিজান যে টেক্সটাইল মিলে কর্মরত আছেন ঐ মিলের মালিক নিয়োগকারীর দায় বিমা সংগ্রহ করেছেন। এক্ষেত্রে এ বিমার আওতায় তার মিলে কর্মরত কোনো শ্রমিক আহত হলে দায়ভার তার ওপর বর্তাবে এবং তার পক্ষ হয়ে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিবে। উদ্দীপকের মিলের শ্রমিক মিজানও যন্ত্র চালনা করতে গিয়ে আহত হওয়ায় তার দায়ভার মিলের মালিকের ওপর পড়ে। কিন্তু মিলের মালিক নিয়োগকারীর দায় বিমা সংগ্রহ করেছেন। তাই মিজানকে মিলের মালিকের পক্ষ হয়ে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। সুতরাং বলা যায়, নিয়োগকারীর দায় বিমার কারণে উদ্দীপকের মিজানকে বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়াটা যৌক্তিক হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
148

Related Question

View All
উত্তরঃ

প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে বিমা চুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
331
উত্তরঃ

যে নীতি অনুযায়ী বিমাচুক্তিতে উল্লিখিত প্রত্যক্ষ কারণে ক্ষতি হলে বিমা দাবি পরিশোধ করা হয় তাই হলো প্রত্যক্ষ কারণের নীতি।

একাধিক কারণে বিমার বিষয়বস্তুর ক্ষতি হতে পারে। তাই ক্ষতি হলে চুক্তিতে উল্লিখিত কোন কারণের প্রত্যক্ষ প্রভাবে ক্ষতি হয়েছে কিনা বিমা কোম্পানি তা যাচাই করে। পরোক্ষ কোনো কারণে ক্ষতি হলে এ নীতি অনুযায়ী বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকেনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
251
উত্তরঃ

উদ্দীপকে জনাব রেজা দূর্ঘটনা বিমা করেছেন।

মানুষ তার সম্পদের ক্ষতি নিয়ে সর্বদা উদ্বিগ্ন। দুর্ঘটনার কারণে বিমাগ্রহীতা বা তার সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করবে এ শর্তে দুর্ঘটনা বিমা করা হয়। বিমাকারী ও তার সম্পত্তি উভয়ই বিমার অন্তর্ভুক্ত।

উদ্দীপকে জনাব রেজা তার ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির কাছে তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। ব্যক্তিগত গাড়ি বা সম্পত্তির জন্য এরূপ বিমার সাথে দুর্ঘটনা বিমার বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রেজা দুর্ঘটনা বিমা করেছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
212
উত্তরঃ

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী বিমা কোম্পানি কর্তৃক জনাব রেজার সর্বশেষ দাবি প্রত্যাখ্যাত করা যৌক্তিক হয়েছে।

দুর্ঘটনা বিমার ক্ষেত্রে সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে এবং বিমাকারী পূর্ণ বিমা দাবি পরিশোধ করলে উক্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা বিমাকারী পায়। বিমাগ্রহীতার কাছ থেকে সম্পত্তির অধিকারটি বিমাকারীর কাছে চলে যাওয়া সংক্রান্ত নীতিকে স্থলাভিষিক্ততার নীতি বলা হয়।

উদ্দীপকে জনাব রেজা আর ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির নিকট তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। অতঃপর বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি দুই লক্ষ টাকায় বিক্রি করে দেয়। জনাব রেজা বিমা কোম্পানির নিকট গাড়ি বিক্রির টাকা দাবি করলে বিমা কোম্পানি তা প্রদান করতে অস্বীকৃতি জানায়।

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজার বিমা দাবি পরিশোধ করার সাথে সাথে ক্ষতিগ্রস্ত গাড়িটির সব অধিকার বিমা প্রতিষ্ঠানের হয়ে গেছে। সুতরাং গাড়িটির বিক্রয়লব্ধ অর্থের মালিকও বিমা প্রতিষ্ঠান। স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজা সর্বশেষ দাবিটি করতে পারেন না। তাই বলা যায়, উদ্দীপকের বিমা কোম্পানির সিদ্ধান্ত যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
212
উত্তরঃ

যে বিমাপত্রের মাধ্যমে দুর্ঘটনাজনিত সৃষ্ট আর্থিক ক্ষতি পূরণের নিশ্চয়তা দেওয়া হয় তাকেই দুর্ঘটনা বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
226
উত্তরঃ

কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে শস্য বিমা করা হয়।

প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন কারণে শস্যের ক্ষতি হতে পারে। শস্য বিমা কৃষকদের এরূপ অনিশ্চিত ক্ষতি থেকে রক্ষা করে। অর্থাৎ শস্য বিনষ্টের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকিসমূহ মোকাবিলার জন্য এ বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
240
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews