উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদির পাশাপাশি ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে তথ্যের দ্রুত আদান-প্রদান ও যোগাযোগ স্থাপনের প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।
মোবাইল ব্যাংকিং একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা। এটি মোবাইলনির্ভর ব্যাংকিং ব্যবস্থা।
তারবিহীন টেলিকম্যুনিকেশন ব্যবস্থায় মোবাইল সেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে। যেমন: বিকাশ ও ডাচ- বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং।
উদ্দীপকে আলফা ব্যাংক লিমিটেড ই-ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত। ই-ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে উন্নততর ইলেক্ট্রনিক প্রযুক্তি ব্যবহার করে লেনদেন সম্পাদন করা হয়।
উদ্দীপকের ব্যাংক প্রায় সব ধরনের ব্যাংকিং কার্যাবলি সম্পাদনে ইলেক্ট্রনিক মাধ্যম ব্যবহার করে থাকে। আলফা 'ব্যাংক লেজার বুকের পরিবর্তে কম্পিউটারে গ্রাহকদের হিসাব সংরক্ষণ করে। তথ্য আদান- প্রদানে চিঠির পরিবর্তে ই-মেইল, মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে। মূলত ব্যাংকের মূল কার্যাবলি গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন সম্পাদন করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে, যা ই-ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম ধারণা।
তাই বলা যায়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আলফা ব্যাংক ই-ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত।
তথ্য প্রযুক্তির ব্যবহার আর্থিক লেনদেনকে সহজ করে দিয়েছে যা উদ্দীপকের আলোকে যথার্থ।
কম্পিউটার ও যোগাযোগের বিভিন্ন প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আদান-প্রদান ও পুনরুদ্ধারের যে প্রক্রিয়া তাই তথ্য ও প্রযুক্তি নামে পরিচিত। তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যক্তির শ্রম, সময় ও অর্থ লাঘব করে। তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের জীবন হয়েছে অনেক সহজ, সরল ও স্বাচ্ছন্দ্যময়।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়েব সাইটের সাহায্যে দূরে অবস্থিত গ্রাহকের সাথে আর্থিক প্রতিষ্ঠানসমূহে লেনদেন সম্পন্ন করতে পারে। ফলে মানুষের উপস্থিতি ছাড়াই আর্থিক লেনদেন সম্পাদন করা সম্ভব হচ্ছে। মানুষের শ্রম ও ব্যয়ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং কার্যক্রম সহজ হচ্ছে।
উদ্দীপকে দেখা যায়, আলফা, ব্যাংকটি লেজার বুকের পরিবর্তে কম্পিউটারে গ্রহাকদের হিসাবের লেনদেন সংরক্ষণ করে ফলে পূর্বের তুলনায় সমায় ও শ্রম কম লাগে। তাছাড়া তথ্য আদান-প্রদানে উক্ত ব্যাংক চিঠির পরিবর্তে মোবাইল ফোন, ই-মেইল ইত্যাদি ব্যবহার করে ফলে খুব দ্রুত কার্যসম্পাদন সম্ভব হয়। তাছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকগণ ব্যাংকে না গিয়ে যেকোনো বুথ থেকে ২৪ ঘণ্টা টাকা তুলতে পারে।
সুতরাং বলা যায়, তথ্য প্রযুক্তির ব্যবহার আর্থিক লেনদেনকে সহজ করে দিয়েছে যা উদ্দীপকের আলোকে যথার্থ।
Related Question
View Allতথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।
সহজভাবে বলতে গেলে—
যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।
উদাহরণ:
কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার
ইমেইল পাঠানো
মোবাইল অ্যাপ ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ করা
অনলাইন ব্যাংকিং
ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া
আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!