জনাব মহসিন তার পাওনাদার জনাব তাহসিনকে এক লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। জনাব মহসিন চেকের উপর বাম কোণে দুটি আড়াআড়ি দাগ টেনে "প্রাপকের হিসাব" লিখে দেন। জনাব তাহসিন চেকটি নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি তার ব্যাংক হিসাবে জমা দেয়ার পরামর্শ দেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition.

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

চেকের ধারক বলতে চেকের প্রাপক বা অনুমোদনবলে প্রাপককে বোঝায়।

চেক প্রস্তুতের পর ব্যাংক থেকে চেকের অর্থ সংগ্রহের আগ পর্যন্ত যার কাছে চেকটি থাকে তিনি চেকের ধারক। চেকটি যার কাছে থাকে তিনিই চেকের দখল/মালিকানা পান। অর্থাৎ, চেকের ধারকই হলেন চেকের দখলপ্রাপ্ত বাহক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনাব মহসিন কর্তৃক ইস্যুকৃত চেকটি সাধারণ দাগকাটা চেক।

এ চেকের উপরে বাম কোণে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল দাগ টানা থাকে। দাগের মাঝে এন্ড কোং, প্রাপকের হিসাব, হস্তান্তরযোগ্য নয় ইত্যাদি লেখা থাকতে পারে অথবা ফাঁকা থাকে। তবে দাগ দুটির মাঝে নির্দিষ্ট কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে না। এ চেকের অর্থ প্রাপকের হিসাবে জমা দিয়েই উত্তোলন করতে হয়।

উদ্দীপকে জনাব মহসিন তার পাওনাদার জনাব তাহসিনকে এক লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। জনাব মহসিন চেকের উপর বাম কোনে দুটি আড়াআড়ি দাগ টেনে "প্রাপকের হিসাব” লিখে দেন। জনাব মহসিন চেকটি নিয়ে ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি তার হিসাবে জমা দেওয়ার পরামর্শ দেন। সাধারণত দাগকাটা চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয়। আবার দুই দাগের মাঝে ব্যাংকের নাম লেখা না থাকায় এটি সাধারণ দাগকাটা চেক বলে গণ্য হয়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মহসিন কর্তৃক ইস্যুকৃত চেকটি হলো সাধারণ দাগকাটা চেক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের আলোচিত চেক ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে ব্যাংকের ঋণদান সামর্থ্যকে বাড়িয়ে দেয়।

ব্যাংক ঋণগ্রহীতাকে নগদ অর্থ না দিয়ে তার নামে একটি আমানত হিসাব খুলে থাকে। তারপর উক্ত হিসাবে ঋণের অর্থ জমা করে। উক্ত অর্থের যে পরিমাণ টাকা ঋণগ্রহীতা উত্তোলন করে না তা ব্যাংক আবার ঋণ হিসেবে ব্যবহার করে। এটি ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির একটি প্রক্রিয়া।

উদ্দীপকে জনাব মহসিন তার পাওনাদার জনাব তাহসিনকে এক লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। চেকটির উপরের বাম কোণে দুটি আড়াআড়ি দাগ রয়েছে। এছাড়া দাগ দুটির মাঝে “প্রাপকের হিসাব” উল্লেখ করা আছে। এখানে চেকটি হলো একটি সাধারণ দাগকাটা চেক। এ চেকের মাধ্যমে ব্যাংকের ঋণ দেওয়ার সামর্থ্য বেড়ে যাবে।

জনাব তাহসিন সাধারণ দাগকাটা চেকের অর্থ কেবল তার ব্যাংক হিসাবে জমা দেওয়ার মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এতে ব্যাংক সহজেই ঋণ আমানত সৃষ্টি করতে পারে। ব্যাংক হিসাবে টাকা জমা দেওয়া হলে উক্ত অর্থ থেকে পুনরায় ঋণ সুবিধা দেওয়া যায়। ফলে ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা বেড়ে যায়। তাই আমি মনে করি, উদ্দীপকে সাধারণ দাগকাটা চেকটি ব্যাংক-এর ঋণদান সামর্থ্যকে বৃদ্ধি করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
92

Related Question

View All
উত্তরঃ

ভ্রমণকালে বিদেশে অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ভ্রমণকারীদের যে বিশেষ ধরনের চেক ইস্যু করে তাকে ভ্রমণকারীর চেক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
256
উত্তরঃ

চেকের অনুমোদন দ্বারা চেকের মালিকানা পরিবর্তন নিশ্চিত হওয়ায় চেক হস্তান্তরে চেকের অনুমোদন গুরুত্বপূর্ণ। বাহক চেক শুধু প্রদানের মাধ্যমে অনুমোদন হলেও হুকুম চেকের উল্টো পিঠে অবশ্যই বৈধ অধিকারী দ্বারা অনুমোদিত হতে হয়। চেকের অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
218
উত্তরঃ

উদ্দীপকে জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।

বাহক বা হুকুম চেকের ওপরে বাম কোণে দুটি দাগ টেনে দিলে তাকে দাগকাটা চেক বলা হয়। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয়। এ চেক লেনদেনের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। উদ্দীপকে জনাব মাসুদ তার পাওনাদার জনাব রাসেলকে একটি চেক প্রদান করেন। চেকটি লেনদেনের ক্ষেত্রে নিরাপদ বলে বিবেচতি হয়। দূর্ভাগ্যবশত জনাব রাসেল চেকটি হারিয়ে ফেলেন এবং মাসুদ সাহেবকে অবহিত করেন। জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হতে বলেন। সাধারণত, দাগকাটা চেক লেনদেনের ক্ষেত্রে সর্বাপেক্ষা নিরাপদ। এ চেক হারিয়ে গেলেও অন্য কেউ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে না। যার কারণে জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হওয়ার কথা বলে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
195
উত্তরঃ

উদ্দীপকের জনাব মাসুদ কর্তৃক প্রদত্ত প্রথম চেক হলো দাগকাটা চেক এবং দ্বিতীয় চেক হলো হুকুম চেক।

হুকুম চেকে প্রাপকের নামের পরে 'অথবা আদেশানুসারে' কথাটি লেখা থাকে। এ চেকে অবশ্যই প্রাপকের নামের উল্লেখ থাকে। ব্যাংক চেকের প্রাপককে সত্যতা যাচাই করে অর্থ পরিশোধ করে। অন্যদিকে, বাহক বা হুকুম চেকের বাম কোণে দুটি রেখা অঙ্কন করলে তাকে দাগকাটা চেক বলে।

উদ্দীপকে জনাব মাসুদ একজন ঠিকাদার। তিনি পাওনাদার জনাব রাসেলকে এক লক্ষ টাকার একটি দাগকাটা চেক প্রদান করেন। জনাব রাসেল চেকটি দূর্ভাগ্যবশত হারিয়ে ফেলেন। বিষয়টি জনাব মাসুদকে জানালে তিনি বিচলিত না হওয়ার পরামর্শ দেন। জনাব মাসুদ পরবর্তীতে জনাব রাসেলের নামের শেষে 'আদেশ অনুসারে' কথাটি লিখে নতুন একটি চেক ইস্যু করেন। জনাব মাসুদ প্রথমে দাগকাটা চেক প্রদান করেন। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে শুধু উত্তোলন করা যায়। ফলে চেকটি হারিয়ে গেলে বা চুরি হলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারবে না। অন্যদিকে, পরবর্তীতে প্রদত্ত চেকটি হলো হুকুম চেক। এ চেকের অর্থ প্রাপক নিজেই শুধু উত্তোলন করতে পারে। তবে প্রাপকের বৈধ অনুমতিক্রমে অন্য কেউও এ চেকের অর্থ উত্তোলন করতে পারে। তবে দাগকাটা চেকের চেয়ে হুকুম চেক অপেক্ষাকৃত কম নিরাপদ। এভাবেই উদ্দীপকের দাগকাটা চেক ও হুকুম চেক ভিন্ন প্রকৃতির বলে বিবেচিত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
167
উত্তরঃ

আমানতকারি কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের লিখিত শর্তহীন নির্দেশনামাকে চেক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
214
উত্তরঃ

বিনিময় বিল হচ্ছে এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ দেয়।

সাধারণত ধারে পণ্য কেনা-বেচার ক্ষেত্রে এ বিল ব্যবহার করা হয়। বিক্রেতা বিনিময় বিলের মাধ্যমে ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থ আদায় করে। মেয়াদের আগেই অর্থ সংগ্রহ করতে চাইলে বিলটি ব্যাংকে বাট্টায় ভাঙ্গানো যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
440
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews