জনাব মাহমুদ জাহাজযোগে পণ্য প্রেরণে একটি বিমাকারী প্রতিষ্ঠান থেকে একটি নৌ-বিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য ৫,০০,০০০ টাকা নির্ধারণপূর্বক তা উল্লেখ করা হয়। পথিমধ্যে জাহাজটি দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় জাহাজটির ক্ষতির পরিমাণ ৪,০০,০০০ টাকা এবং জাহাজের বাজারমূল্য ছিল ১৫,০০,০০০ টাকা। 

Updated: 1 year ago
উত্তরঃ

সামুদ্রিক বিপদ থেকে জাহাজ ও মালামালকে রক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো অংশ বিনষ্ট করা, মাস্কুল, পাল বা অন্যকিছু কেটে ফেলা বা মালামাল আংশিক সমুদ্রে নিক্ষেপ করাকে ত্যাগ স্বীকার বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জাহাজ ব্যবসায়ীরা তাদের একাধিক জাহাজ একই বিমাপত্রের আওতায় বিমা করতে পারে বলে ভাসমান নৌ-বিমাপত্র বেশি উপযোগী।

বড় জাহাজ ব্যবসায়ীদের অনেক জাহাজ বিভিন্ন বন্দরে ও রুটে কর্মরত থাকে। এসব জাহাজের প্রতিটির জন্য আলাদা বিমা করা কষ্টকর। তাই একক বিমাপত্রের অধীনে সবগুলো জাহাজ বিমা করা গেলে জাহাজ ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়। ভাসমান নৌ-বিমাপত্রে সেই সুযোগ থাকায় বড় জাহাজ ব্যবসায়ীদের জন্য ভাসমান নৌ বিমাপত্র বেশি উপযোগী।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনাব মাহমুদের ক্ষতিপূরণের পরিমাণ:

সমন্বিত আনুপাতিক ক্ষতি = ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমাকৃত মূল্য / ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজারমূল্য × ক্ষতির পরিমাণ

উদ্দীপক অনুযায়ী,
ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমাকৃত মূল্য = ৫,০০,০০০ টাকা
ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজারমূল্য = ১৫,০০,০০০ টাকা
ক্ষতির পরিমাণ = ৪,০০,০০০ টাকা

∴ জনাব মাহমুদের ক্ষতিপূরণের পরিমাণ = ৫,০০,০০০১৫,০০,০০০ ×৪,০০,০০০ টাকা

                                                                   = ১,৩৩,৩৩৩.৩৩ টাকা

অতএব, জনাব মাহমুদ প্রায় ১,৩৩,৩৩৩ টাকা ক্ষতিপূরণ পাবেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে মূল্যায়িত বিমাপত্রটি বিমাগ্রহীতার যথাযথ ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করে।

এ ধরনের বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য আগে থেকে নির্ধারণ করা থাকে। বিষয়বস্তুর মূল্যটি বিমাকৃত অঙ্ক হিসেবে উল্লেখ করা হয়। বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে তাকে বিমাকৃত মূল্যের সমপরিমাণ ক্ষতি রিমাকারী পূরণ করে।

মূল্য ৫,০০,০০০ টাকা নির্ধারণ করে বিমাপত্রে উল্লেখ করেন। অর্থাৎ, তিনি মূল্যায়িত বিমাপত্র নিয়েছেন। জাহাজটি তার চলারপথে দুর্ঘটনা কবলিত হয়। ফলে ৪,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। জনাব মাহমুদের বিমা করা থাকায় তিনি ক্ষতিপূরণ পাবেন । মূল্যায়িত বিমাপত্রে বিমাকৃত অঙ্কের সমান বা বেশি পরিমাণ ক্ষতি হলে ঐ বিমাকৃত মূল্য বিমা দাবি দেওয়া হয়। তবে আংশিক ক্ষতি হলে সমন্বিত আনুপাতিক হারে বিমা দাবি নির্ধারণ করে তারপর পরিশোধ করা হয়। আবার, এক্ষেত্রে বাজারমূল্যও বিবেচনা করা হয়। ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ সঠিক বাজারমূল্যে ক্ষতিপূরণ পায়। অপরদিকে, বিমাকৃত বিষয়বস্তুর মূল্য আগে থেকে মূল্যায়ন করা না থাকলে দুর্ঘটনার পর মূল্যায়ন কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই বলা যায়, মূল্যাযিত বিমাপত্র দুর্ঘটনার ক্ষেত্রে সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
132

Related Question

View All
উত্তরঃ

জাহাজ ও জাহাজস্থিত পণ্যকে সামুদ্রিক বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াই পণ্য নিক্ষেপণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
525
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

পণ্য পরিবহনকালে জাহাজের কর্মচারীদের অসততা বা অবহেলার কারণে ক্ষতি হলে তার দায়ভার জাহাজ বা মালিকের ওপর পড়ে। এছাড়াও, নৌ-বিপদের কারণে জাহাজে কর্মকর্তা কর্মীদের শারীরিক ক্ষতি, জাহাজ বন্দরে ভিড়ানোর সময় অন্য জাহাজ বা সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এ সব ঝুঁকি থেকে জাহাজ মালিকদের রক্ষা করার জন্য নৌ-দায় বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
297
উত্তরঃ

উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

সমুদ্রপথে জাহাজ চলাকালে প্রাকৃতিক লকারণে সংঘটিত বিপর্যয়কে প্রাকৃতিক নৌবিপদ বলে। এরূপ বিপদে মানুষের কোনো হাত নেই। সতর্ক হওয়ার আগেই অনেক সময় এরূপ বিপদ ঘটে থাকে।

উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯-১৮ তারিখে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। সামুদ্রিক ঝড়, সমুদ্রগর্ভে নিমজ্জিত পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগা, ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগা, প্রভৃতি প্রাকৃতিক নৌবিপদের অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
182
উত্তরঃ

উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুল বা ভাড়া বিমা না করায় মাশুল আদায়ে ব্যর্থ হয়েছে।

জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে মাশুল বিমা বলা হয়। জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য এ বিমা গ্রহণ করে থাকে। জাহাজ ও পণ্য বিমার মত এটিও নৌ-বিমার আওতাভুক্ত। উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে, প্রতিষ্ঠানটি জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাশুল আদায় করতে পারেনি।

জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা মাশুল বিমা করে। উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুলের জন্য বিমা না করে শুধু জাহাজ ও পণ্যের জন্য বিমা করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
186
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
300
উত্তরঃ

জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলে।

এর মুখ্য উদ্দেশ্য পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এটি একটি সাধারণ আংশিক ক্ষতি। বিমাকারী আনুপাতিক হারে এ ক্ষতি পূরণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
231
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews