জনাব মেহের আলীর কোল্ডস্টোরেজ স্থাপনে ব্যাংক ঋণ গ্রহণ ব্যবসায় সফলতার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে মতামত দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

জনাব মেহের আলীর কোল্ডস্টোরেজ স্থাপনে ব্যাংক ঋণ গ্রহণ ব্যবসায় সফলতার ক্ষেত্রে যুক্তিযুক্ত।

গুদামজাতকরণ বিপণনের অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে এক সময়ের উৎপাদিত বা সংগ্রহকৃত পণ্য অন্য সময়ে সরবরাহ করা হয়। বর্তমানে উৎপাদিত অথবা সংগৃহীত অথবা আমদানিকৃত পণ্যসামগ্রী ভবিষ্যতে বিক্রয়, ভোগ বা ব্যবহারের লক্ষ্যে সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়।

উদ্দীপকে আম ব্যবসায়ী জনাব মেহের আলী দেশের বিভিন্ন অনল থেকে আম সংগ্রহ করে ঢাকার মতিঝিলে নিজস্ব দোকানের মাধ্যমে বিক্রয় করেন। তিনি আমে কোনোরকম কেমিক্যাল ব্যবহার করেন না। ফলে অনেক আম পচে যায়। এতে মেহের আলী অনেক ক্ষতির সম্মুখীন হন। বর্তমানে তিনি ব্যাংক ঋণ গ্রহণ করে একটি কোল্ডস্টোরেজ নির্মাণের কথা ভাবছেন। এর ফলে কোল্ডস্টোরেজে আম সংরক্ষণ করে মৌসুম ছাড়া সময়েও ক্রেতা-ভোক্তাদের নিকট আম সরবরাহ করে বাড়তি উপযোগ সৃষ্টি করা যাবে, যা সময়গত উপযোগ হিসেবে বিবেচিত। অর্থাৎ তিনি কোল্ডস্টোরেজ নির্মাণের মাধ্যমে গুদামজাতকরণের ব্যবস্থা করতে চাচ্ছেন। এর ফলে কেমিক্যাল ব্যবহার না করেও দীর্ঘদিন আম সংরক্ষণ করা যাবে। এতে চাহিদা ও যোগানে সমতা রক্ষা পাবে এবং যোগানের স্থিতিশীলতা বজায় থাকবে। এছাড়া পরিকল্পিত উপায়ে আম সংরক্ষণের ফলে এর সাথে জড়িত প্রায় সকল ঝুঁকিই সর্বনিম্ন পর্যায়ে আনা

সম্ভব হবে। সর্বোপরি গুদামজাতকরণ মানসম্মত পণ্য, সঠিক সময়ে পণ্যপ্রাপ্তি, মূল্যের স্থিতিশীলতা ইত্যাদি বিষয় বজায় রেখে ভোক্তাদের প্রত্যাশা পূরণের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জনে সহায়তা করে।
পরিশেষে বলা যায়, কোল্ডস্টোরেজ তথা গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণের ফলে উৎপাদিত পণ্য সঠিক সময়ে ভোক্তাদের নিকট পৌঁছানো সম্ভব হবে এবং ব্যবসায়িক সফলতা অর্জন সহজ হবে। সুতরাং জনাব মেহের আলী কোল্ডস্টোরেজ স্থাপনে ব্যাংক ঋণ গ্রহণ তথা | গুদামজাতকরণের উদ্যোগ গ্রহণ ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে অধিক ! যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

155

Related Question

View All
উত্তরঃ

কভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যকে বিপণন কার্যাবলি বলে।

250
উত্তরঃ

"উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক"- উক্তিটি সঠিক ও যথার্থ।
সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।

591
উত্তরঃ

মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন।
পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্নভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই গুণাগুণ বা বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যকে পৃথক পৃথক শ্রেণিতে ভাগ করা হয়।

উদ্দীপকে মি. জমির ২০ বিঘা জমিতে উৎপাদিত বাঁধাকপি ঢাকার কাওরান বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন আকারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করেন। পণ্যকে এরূপ আলাদা আলাদা ভাগ করে বিক্রয় করা বিপণনের পর্যায়িতকরণ কাজের অন্তর্গত। তাই বলা যায়, মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের পর্যায়িতকরণের কাজটি সম্পাদন করেন

202
উত্তরঃ

উদ্দীপকে শপিং সেন্টারের জন্য মি. জমিরের গৃহীত মোড়কীকরণের পদক্ষেপটি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।

পণ্যকে নষ্ট হওয়া বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যে বিশেষ বস্তু বা আবরণ দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হয় তাকে মোড়কীকরণ বলে। সঠিক মোড়কীকরণের ফলে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে এবং ক্রয়-বিক্রয় কাজ সহজ হয়।
উদ্দীপকের মি. জমির নিজস্ব জমিতে বাঁধাকপি উৎপাদন করে ঢাকার কাওরান বাজারসহ বিভিন্ন অভিজাত এলাকার শপিং সেন্টারগুলোতেও বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি কাওরান বাজারে বাঁধাকপি আলাদা আলাদা ভাগ করে বিক্রি করলেও শপিং সেন্টারগুলোতে মোটা কাগজের আবরণে আবদ্ধ করে বিক্রয় করেন। অর্থাৎ শপিং সেন্টারে বিক্রয়ের সময় বাঁধাকপিকে তিনি মোড়কীকরণের ব্যবস্থা করেন। এতে বাঁধাকপির মান যেমন অটুট থাকে তেমনি এর অধিক মূল্যও পেয়ে থাকেন। এভাবে বিক্রির ফলে মি. জমির সহজেই ব্যবসায়িক সাফল্য ও সুখ্যাতি অর্জন করেন।
সুতরাং বলা যায়, মি. জমির কর্তৃক শপিং সেন্টারের জন্য গৃহীত সিদ্ধান্তটি তার ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক হয়েছে

226
উত্তরঃ

নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা অর্জনের জন্য ক্রেতা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে ঐ পণ্যের মূল্য বলে।

243
উত্তরঃ

বিপণন মিশ্রণ হলো কতকগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উপাদানের সমষ্টি; যথা: পণ্য, মূল্য, স্থান এবং প্রসার।
বিপণন মতবাদ অনুযায়ী ভোক্তা এবং তাদের প্রয়োজনকে অধিক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তারা আছে বলেই বিপণন কার্যের প্রয়োজনীয়তা রয়েছে। ভোক্তাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন ও বিপণন করা হয়ে থাকে। এজন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। চিত্রে বিষয়টি উপস্থাপন করা হ

430
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews