যেসব নিয়মকানুন, রীতিনীতি, অনুশাসন দ্বারা ব্যবসায়-বাণিজ্য গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকে ব্যবসায়ের নৈতিকতা বলে।
অবশ্য করণীয় কর্তব্যের বাইরে কর্পোরেট বা বড় কোম্পানিসমূহ সমাজ ও সমাজসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি যে সকল দায়িত্ব রয়েছে বলে মনে করে তাকেই কর্পোরেট সামাজিক দায়িত্ব বলে।
বড় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠার পিছনে সমাজসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অবদান থাকে। এ সকল প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য বেশি থাকায় তারা সমাজের বিভিন্ন পক্ষের প্রতি নানানভাবে দায়িত্ব পালন করতে পারে। যার সবই কর্পোরেট সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।
উদ্দীপকে রবি সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করছে।
ক্রেতা বা ভোক্তা বলতে গেলে ব্যবসায়ের প্রাণস্বরূপ। এই ক্রেতা বা ভোক্তারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল। তাই ব্যবসায়ীদের ক্রেতা ও ভোক্তাদের প্রতি বেশকিছু দায়িত্ব রয়েছে। পণ্যের বাজার স্থিতিশীল রাখা, ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করা চাহিদামতো পণ্যসামগ্রী সহজ শর্তে প্রাপ্তি নিশ্চিত করা প্রভৃতি ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্বের আওতাভুক্ত।
উদ্দীপকের জনাব রবি একজন পেঁয়াজ আমদানিকারক। গত রমজানের একমাস আগে ৬০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলেও যথাসময়ে তা সরবরাহ করেনি। তিনি ন্যায্যমূল্যে ক্রেতা ও ভোক্তাদেরকে চাহিদামতো সময়ে পেঁয়াজ সরবরাহ না করে অর্থাৎ পণ্যের কৃত্রিম সংকট তথা মজুদদারির মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করছে।
নৈতিকতার মানদণ্ডে রবির কর্মকাণ্ড অনৈতিক।
নৈতিকতা বলতে মানুষের আচার-আচরণ ও রীতি-নীতি সম্পর্কিত ব্যবহারকে বোঝায়। ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ী যে সততা, ন্যায়নীতি, আইন-কানুন ইত্যাদি মেনে চলে, তাকে ব্যবসায়িক নৈতিকতা বলে। কোনো ব্যবসায়ী যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে দেশ বা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীকে নৈতিকতাসম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন।
উদ্দীপকের জনাব রবি একজন পেঁয়াজ আমদানিকারক। গত রমজানের একমাস আগে ৬০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলেও যথাসময়ে তা সরবরাহ করেনি। রমজানে বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ার ফলে তিনি প্রচুর মুনাফা অর্জন করেন। আর পণ্যের মজুদদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বৃদ্ধির ফলে জন দুর্ভোগ বৃদ্ধি পায়। তাই মজুদদারির মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বৃদ্ধি করা অনৈতিক কর্মকাণ্ডের আওতাভুক্ত যা উদ্দীপকের রবি করেছে।
সুতরাং বলা যায়, নৈতিকতার মানদণ্ডে রবির কর্মকাণ্ড অনৈতিক।
Related Question
View Allযে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!