জনাব রশীদ ও জনাব ইমন যথাক্রমে ডরিন লি. ও> আলিফ লি. এর স্বত্বাধিকারী। জনাব রশীদের উদাসীনতার সুযোগে সক ডরিন লি. এর ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ নিজেদের খেয়ালখুশিমতো কার্য পরিচালনা করেন। ফলে উক্ত প্রতিষ্ঠানটির সাফল্য দিন দিন হ্রাস *পাচ্ছে। পক্ষান্তরে, জনাব ইমন তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করায় আলিফ লি. এর সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Updated: 1 year ago
উত্তরঃ

সিদ্ধান্ত গ্রহণে যেখানে কর্মীদের মতামত গ্রহণ করা হয় তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে।

উত্তরঃ

পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় সংগঠনকে লক্ষ্যের দিকে পরিচালনা করাকে নির্দেশনা বলে। নির্দেশনা দ্বারা কোন কর্মী কোন কাজ কখন, কী পদ্ধতিতে সম্পাদন করবে সে বিষয়ে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ বা পরামর্শ প্রদানও তত্ত্বাবধান করা হয়। এটি হলো সংগঠনের চালিকাশক্তি। ব্যবস্থাপনায়ও লক্ষ্যার্জনে প্রয়োজনীয় উপায়-উপকরণকে সংহত করে একে সচল করতে নির্দেশনা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তাই কার্যকর নির্দেশনা ছাড়া ব্যবস্থাপনার সকল আয়োজন সফল হতে বাধ্য। এজন্যই নির্দেশনাকে প্রশাসনের হৃদপিণ্ড বলা হয়।

উত্তরঃ

ডরিন লি. এ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান। যে নেতৃত্ব ব্যবস্থায় কর্মবিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তন বা অধস্তনদের ওপর সর্বতোভাবে নির্ভর করেন তাকে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বের ক্ষেত্রে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দেয় কিন্তু লক্ষ্য বাস্তবায়নে তার কোনো ভূমিকা থাকে না। উদ্দীপকে ডরিন লি. এর ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ নিজেদের খেয়ালখুশিমতো কার্য পরিচালনা করেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব রশীদ লক্ষ্য নির্ধারণ করে দিয়ে তিনি উদাসীন থাকে। যা লাগামহীন নেতৃত্বের সাথে সংগতিপূর্ণ। সুতরাং ডরিন লি. এ মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।

উত্তরঃ

উদ্দীপকে পরামর্শমূলক নির্দেশনার যথাযথ অনুসরণই রেড টিউলিপ প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ। নির্দেশ দেওয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করা হলে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এতে কর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়া হয় এবং তারা কাজে উৎসাহী হয়। রেড টিউলিপ প্রতিষ্ঠানের কর্ণধার জনাব রউফ কর্মীদের পরমার্শমূলক নির্দেশনার মাধ্যমে তার প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ নির্দেশনার আওতায় তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেন। উদ্দীপকে আলিফ লি. লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় কর্মীরা আগে থেকেই জানতে পারে তাদের করণীয় কী। নিজেদের মতামত দিতে পেরে কাজের প্রতি কর্মীদের উৎসাহ বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাবের সৃষ্টি হয়। এছাড়া জনাব ইমন শ্রমিক-কর্মীদের বিদ্যমান সমস্যা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এভাবেই পরামর্শমূলক নির্দেশনা অনুসরণের ফলে জনাব ইমনের প্রতিষ্ঠানে দিন দিন সাফল্য বৃদ্ধি পাচ্ছে।

202

Related Question

View All
উত্তরঃ

অধস্তনদের আদেশ দান, উপদেশ ও পরামর্শ প্রদান, তত্ত্বাবধান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে।

367
উত্তরঃ

নির্দেশ দেওয়ার পূর্বে যারা তা বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক করা হলে তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় নেতা ও কর্মীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠের মতামত গ্রহণ ও বাস্তবায়নে সচেষ্ট থাকে। পরামর্শমূলক নির্দেশনায় যারা নির্দেশ বাস্তবায়ন করবে তাদের সাথে পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু ঠিক ও বাস্তবায়ন করা হয় বিধায় এরূপ নির্দেশনা পদ্ধতি অনেকটা গণতান্ত্রিক।

385
উত্তরঃ

উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট। X তত্ত্বে ম্যাকগ্রেগর মানব প্রকৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। এক্ষেত্রে মনে করা হয়, কর্মীরা উত্তরাধিকারসূত্রে কাজ অপছন্দ করে, সুযোগ থাকলে কাজে ফাঁকি দেয়। তাই তাদের নিকট থেকে কাজ আদায়ে ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ ও প্রয়োজনে শান্তি দিতে হয়। উদ্দীপকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ে যচেষ্ট হন। সকল সিদ্ধান্ত নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। এখানে ম্যাকগ্রেগরের X তত্ত্বের মতো চাপ প্রয়োগ করে কাজ আদায় করতে চায়। সুতরাং উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট।

353
উত্তরঃ

'স্বৈরাচারী নিদের্শনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে'- উক্তিটি যথার্থ। যে নির্দেশনার ক্ষেত্রে ঊর্ধ্বতন নিজস্ব কর্তৃত্ব ও ক্ষমতার বলে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অধস্তনদের ওপর চাপ সৃষ্টি বা ভয়-ভীতি প্রদর্শন করে কাজ আদায়ে সচেষ্ট হন তাকে স্বৈরাচারী নির্দেশনা বলে। এক্ষেত্রে ঊর্ধ্বতন নির্দেশ প্রদানের ক্ষেত্রে অধস্তনদের মতামত বা চিন্তা- ভাবনাকে কোনো বিবেচনায় আনেন না; বরং অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশ করেন। অধস্তনরা ঊর্ধ্বতনকে ভয় পায় এবং ইচ্ছায় বা অনিচ্ছায় হোক কাজ সম্পাদনে চেষ্টা করে। উদ্দীপকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ে সচেষ্ট হন। সকল সিদ্ধান্ত নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। কিন্তু কর্মীরা বসের নেতৃত্বকে ভালোভাবে নেয় না। তারা মানসিক কষ্ট নিয়ে কাজ করতে থাকে। এক পর্যায়ে কর্মীরা দুই- একজন করে চাকরি ছেড়ে দিতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি সংকটাবস্থায়। মূলত স্বৈরাচারী নির্দেশনার কারণে কর্মীরা চাকরি ছেড়ে চলে যাওয়ায় প্রতিষ্ঠাটি ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, 'স্বৈরাচারী নিদের্শনায় উদ্দীপকের প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে।'

321
উত্তরঃ

কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে যিনি বা যারা নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার প্রয়াস চালায় তাকে বা তাদেরকে নেতা বলে।

630
উত্তরঃ

গণতান্ত্রিক নেতৃত্বে সকলের অংশগ্রহণ বা মতামত প্রতিফলিত হয় এবং প্রতিষ্ঠানের অগ্রগতি ত্বরান্বিত হয়। তাই গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম। যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং প্রশ্নের উত্তর দেন। ফলে কর্মীরা নেতার প্রতি আস্থাশীল হয় এবং নেতা কর্মীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ করেন। এ নেতৃত্বে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে গণতান্ত্রিক নেতৃত্বকে উত্তম নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয়।

700
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews