যে সরকারব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে এককেন্দ্রিক সরকার বলে।
গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। এতে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের সরকার রয়েছে।
উদ্দীপকে জনাব রহমান জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি স্থানীয় সরকারের প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের প্রধান হিসেবে কাজ করেন।
স্থানীয় সরকারব্যবস্থার প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। দেশে বর্তমানে ৪,৫৭১টি ইউনিয়ন পরিষদ আছে। ১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ড থেকে ৯ জন সদস্য ও সংরক্ষিত আসনে তিনজন মহিলা সদস্য। এই মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। গ্রামীণ সমস্যা দূরীকরণ ও স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশে বিভিন্ন কাজ করে এ . পরিষদ - উন্নয়নমূলক কাজ, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রাথমিক চিকিৎসা, ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ, খাজনা আদায়, শান্তিশৃঙ্খলা রক্ষা, সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতামূলক কাজ, এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা প্রভৃতি। উদ্দীপকে উল্লিখিত রহমান সাহেব জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি নিরক্ষরতা দূরীকরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, যৌতুক প্রথা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যা ইউনিয়ন পরিষদের কর্মকান্ডের বহিঃপ্রকাশ।
তাই বলা যায়, জনাব রহমানের কাজগুলো ইউনিয়ন পরিষদের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় তিনি স্থানীয় সরকারের প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব আরমান সাহেব সরকারের বিচার বিভাগে কর্মরত রয়েছেন।
সংবিধান ও আইন অনুযায়ী বিচার করে জীবনকে সুন্দর ও সহজ করে তোলার জন্য আকরাম সাহেবের বিভাগ তথা বিচার বিভাগের ভূমিকা অপরিসীম। সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন' অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের বিচারকদের নিয়ে এ বিভাগ গঠিত। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। যার প্রধানকে 'বাংলাদেশের প্রধান বিচারপতি' হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দেন। এছাড়াও অন্যান্য বিচারকবৃন্দকেও রাষ্ট্রপতি নিয়োগ দেন।
বিচারবিভাগের সদস্য হয়ে আরমান সাহেব যেসকল কাজ করেন, তা নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখে। যেমন-
- আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করেন;
- অপরাধীর শাস্তি নিশ্চিত করেন;
- দেওয়ানি ও ফৌজদারি মামলা মকদ্দমায় মীমাংসামূলক রায় দেয়;
- সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দেয়;
- সর্বোপরি সংবিধান ও নাগরিক অধিকার রক্ষায় বিভিন্ন ধরনের তদন্ত কাজ করে।
তাই বলা যায়, আরমান সাহেবের এসকল কাজ নাগরিক জীবনকে সুন্দর ও সহজ করে তোলার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে।
Related Question
View Allসরকার রাষ্ট্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এটি রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য এবং সকল কাজ সরকারের মাধ্যমে সম্পন্ন হয়। ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা অপরিসীম।
সরকারব্যবস্থার পরিবর্তন যুগে যুগে ঘটেছে। রাষ্ট্রের শুরু থেকেই সরকারের ধরন ও ধারণায় পরিবর্তন এসেছে। বর্তমান যুগে সরকার বিভিন্ন নীতি ও কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। এ কারণে সরকারের শ্রেণিবিভাগও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।
সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস এবং তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। অন্যদিকে, একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা দলের শাসন চলে এবং জনগণের মতামতের কোনো পুরুত্ব থাকে না।
গণতন্ত্র হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং জনগণের কল্যাণে কাজ করে। এটি পৃথিবীর অধিকাংশ দেশে প্রচলিত।
একনায়কতন্ত্র হলো এক ব্যক্তির বা এক দলের শাসনব্যবস্থা। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। শাসকের ইচ্ছাই আইন হিসেবে কার্যকর হয়। এটি গণতন্ত্রের বিপরীত একটি শাসনব্যবস্থা।
একনায়কতন্ত্রে, ক্ষমতা এক ব্যক্তির বা এক দলের হাতে কেন্দ্রীভূত থাকে। এতে জনগণের অধিকার ও মতামতের গুরুত্ব থাকে না। একনায়ক বা দল ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। এই শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!