পেটেন্ট হলো উদ্ভাবনের একচ্ছত্র অধিকার, যা পেটেন্ট আইন কর্তৃক মঞ্জুরকৃত বা নিবন্ধিত।
ISO-এর পূর্ণ রূপ হলো International Organization for Standardization, যার অর্থ হলো আন্তর্জাতিক মান সংস্থা।
আইএসও এমন একটি সংস্থা, যা বিভিন্ন মান সংস্থা বা মান সংস্থার সাথে পণ্য মান নির্ধারণ, সংরক্ষণ ও সরবরাহ সম্পর্কে বিভিন্ন বিষয় মীমাংসা করে। পণ্য বা সেবা বা প্রতিষ্ঠানের একটি আদর্শমান নির্ধারণ করে তার সাথে পণ্যের গুণাগুণ বজায় রাখতে আইএসও ব্যবসায়কে উৎসাহিত করে।
উদ্দীপকে জনাব রাকিবের ভাই ট্রেডমার্কের কথা বলেছিলেন। কোনো উদ্যেল্লা বা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবাকে অন্যদের উৎপাদিত গণ্য হতে পৃথক করার জন্য যে মার্ক ব্যবহার করা হয়, তাই ট্রেডমার্ক।
উদ্দীপকটিতে জনাব রাকিবের ভাই সব বিষয় বিচার বিশ্লেষণ করেই কোনো স্বনামধন্য কোমল পানীয় কোম্পানির নামে রাকিবের আবিষ্কৃত কোমল পানির নাম দিতে নিষেধ করেছেন। জনাব রাকিব কোনো নাম নকল করলে একদিকে স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অপরাধে তিনি দন্ড পেতেন।
তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাকিবের ভাই ট্রেডমার্কের কথা বলেছিলেন।
'এ থেকে তো আমার ব্যবসায়ও উপকৃত হবে।'- উক্তিটি যথার্থ। জনাব রাকিব যখন একটি কোমল পানীয় আবিষ্কার করেছেন তখন সেই আবিষ্কার বা পেটেন্টের মালিক অবশ্যই তিনি। আর তিনি যখন কোনো স্বনামধন্য বিশ্ববিখ্যাত কোমল পানীয় ব্র্যান্ডের সাথে নাম মিলিয়ে রাখতে চাচ্ছিলেন তখন তিনি তার পানীয় আবিষ্কারের স্বতুটি হারাতেন এবং আইনগতভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতেন না। এমনকি তার পানি বাজারে ক্রেতার সন্তুষ্টি অর্জন করলেও তার সুবিধা থেকে তিনি বঞ্চিত হতেন।
উদ্দীপকটিতে মি. রাকিব তার ভাইয়ের পরামর্শে বুঝতে পেরেছেন যে, তার আবিষ্কৃত পণ্য তার দেওয়া নামেই বাজারজাত করা হলে তিনি বেশি উপকৃত হবেন। যে কারণে তিনি বলেছেন যে, এ থেকে তো আমার ব্যবসায়ও উপকৃত হবে। কেননা তার পণ্যের আবিষ্কারের সুবিধাসহ ঐ পণ্যের যাবতীয় স্বত্বাধিকারিত্ব তিনি ভোগ করতে পারবেন যদি তিনি দেশের প্রচলিত আইন অনুসারে সেটাকে নিবন্ধন করান।
সুতরাং বলা যায়, 'এ থেকে-তো আমার ব্যবসায়ও উপকৃত হবে।'- উক্তিটি যথার্থ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!