জনাব রাজন পাটজাত দ্রব্য বিদেশে আমদানি ও রপ্তানি করেন। তিনি ভারতীয় ব্যবসায়ী মি, শেখরের নিকট কিছু পণ্য রপ্তানি করেন। জনাব রাজনের অনুকূলে মি. শেখরের ব্যাংক একধরনের প্রত্যয়পত্র ইস্যু করে। পরবর্তীতে জনাব রাজন উক্ত প্রত্যয়পত্রটি জামানত রেখে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির জন্য একটি নতুন প্রত্যয়পত্র সংগ্রহ করেন এবং অতঃপর পুনরায় পাটজাত দ্রব্য থাইল্যান্ডে রপ্তানি করেন। পণ্য রপ্তানির আগে ডলারের মূল্য বেশি থাকলেও পরবর্তীতে তা কমে যায়। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, আমদানি কমে যাওয়ায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। এতে জনাব রাজন আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হন। 

Updated: 10 months ago
উত্তরঃ

বিনিময় হার হলো দু'টো দেশের মুদ্রার বিনিময় অনুপাত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারককে প্রাপ্য বিলের বিপক্ষে স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়নের আধুনিক ব্যবস্থাকেই ফোরফেইটিং বলা হয়।

ফোরফেইটিং-এ আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যকার প্রস্তাবিত পুরো লেনদেনটিকেই বিবেচনায় আনা হয়। এ কারণে ফোরফেইটিং-এর পরিধি তুলনামূলকভাবে ব্যাপক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

জনাব রাজন কর্তৃক সংগৃহীত প্রত্যয়পত্রটি হলো একটি ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র।

এ ধরনের প্রত্যয়পত্রের মাধ্যমে প্রত্যয়পত্রের গ্রহীতা এর বিপক্ষে বা জামানতের ভিত্তিতে ব্যাংক থেকে প্রত্যয়পত্র সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে কোনো নগদ টাকা জমা রাখতে হয় না। তাই এ ধরনের প্রত্যয়পত্র বেশি জনপ্রিয়।

উদ্দীপকে জনাব রাজন পাটজাত দ্রব্য বিদেশে আমদানি-রপ্তানি করেন। তিনি ভারতে কিছু পাট রপ্তানি করে একটি প্রত্যয়পত্র সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করবেন। সেক্ষেত্রে নতুন একটি প্রত্যয়পত্র ইস্যু করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে রপ্তানির মাধ্যমে সংগৃহীত প্রত্যয়পত্রটিকে জামানত, রেখে এর বিপরীতে নতুন প্রত্যয়পত্র ইস্যু করেন। এটি ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বৈশিষ্ট্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রাজন ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র সংগ্রহ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে চাহিদা ও যোগানতত্ত্ব অনুযায়ী বৈদেশিক বিনিময় হার নির্ধারণ সঠিক হয়েছে বলে আমি মনে করি।

চাহিদা ও যোগানতত্ত্ব অনুযায়ী দুটি দেশের মুদ্রার বিনিময় হার তাদের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগান অনুযায়ী নির্ধারিত হয়। এ তত্ত্বকে বিনিময় হার নির্ধারণের আধুনিক তত্ত্ব বলা হয়।

উদ্দীপকে জনাব রাজন আমদানি-রপ্তানি বাণিজ্যে জড়িত। তিনি দেখেন, পণ্য রপ্তানির আগে ডলারের মূল্য বেশি থাকলেও পরবর্তীতে তা কমে যায়। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, আমদানি কমে যাওয়ায় ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। এতে তিনি আর্থিকভাবে কিছুটা ক্ষতির সম্মুখীন হন। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারিত হয়েছে। বৈদেশিক বিনিময় হার নির্ধারণের অন্যান্য পদ্ধতি হলো ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব ও স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। অন্যান্য পদ্ধতিতে বিভিন্ন অসুবিধার কারণে চাহিদা ও যোগান তত্ত্বটি বর্তমানে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। সুতরাং, উদ্দীপকে নির্দেশিত বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে চাহিদা ও যোগান পদ্ধতিটি যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
103

Related Question

View All
উত্তরঃ

বিদেশে কর্মরত শ্রমিক-কর্মী বিদেশ থেকে দেশে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
397
উত্তরঃ

কোনো প্রত্যয়পত্র জামানত হিসেবে জমা রেখে ব্যাংক যে নতুন প্রত্যয়পত্র ইস্যু করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলা হয়।

এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। এ ধরনের প্রত্যয়পত্রে গ্রহীতা জামানত হিসেবে আরেকটি প্রত্যয়পত্র জমা রাখে। তবে কোনো নগদ টাকা জমা রাখতে হয় না। এ ধরনের প্রত্যয়পত্র বেশি জনপ্রিয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
380
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত ব্যাংক দলিলযুক্ত প্রত্যয়পত্র ইস্যু করে।

যে প্রত্যয়পত্রে রপ্তানিকারককে মালের চালানি রসিদ, বহনপত্র, বিমাপত্র ইত্যাদি সংযুক্ত করে বিল উপস্থাপন করা হয় তা-ই দলিলযুক্ত প্রত্যয়পত্র। এসব দলিল যুক্ত না থাকলে বিলে স্বীকৃতি দেওয়া হয় না। এটি আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক ইস্যু করে থাকে।

উদ্দীপকে জনাব মামুন একজন রপ্তানিকারক। তিনি আমেরিকার একজন আমদানিকারকের কাছ থেকে ১,০০০ পিস শার্টের অর্ডার পেয়েছেন। ব্যাংক ক্রেতার পক্ষে ও মামুনের অনুকূলে একটি দলিল ইস্যু করে। দলিলের শর্ত ছিল বিল উপস্থাপনের সময় মালের চালানি রসিদ, বহনপত্র ও বিমাপত্র সংযুক্ত করতে হবে। উদ্দীপকে বর্ণিত দলিলটির সাথে 'দলিলযুক্ত প্রত্যয়পত্রের' বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের দলিলটি একটি দলিলযুক্ত প্রত্যয়পত্র ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
179
উত্তরঃ

পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্ব সমর্থন করা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।

বিনিময়ের হার নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। ক্রয়ক্ষমতার সমতা তত্ত্বে পণ্যের ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারণ করা হয়। আবার চাহিদা ও যোগান তত্ত্বে দুটি দেশের বিনিময় হার তাদের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে।

উদ্দীপকে জনাব মামুন আমেরিকার একজন ক্রেতার কাছ থেকে শার্টের ক্রয়াদেশ পান। তিনি ডলারের সাথে টাকার ক্রয়ক্ষমতার হ্রাস-বৃদ্ধির মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধকে পছন্দ করেন না। বরং মূল্য পরিশোধে মুদ্রার চাহিদা ও যোগানের পরিমাণ হিসাবের মাধ্যমে পণ্যের মূল্য গ্রহণে আগ্রহী। এক্ষেত্রে জনাব মামুন ক্রয়ক্ষমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্বকে বেশি প্রাধান্য দেন।

চাহিদা ও যোগান তত্ত্ব মুদ্রার বিনিময় হার নির্ধারণের সবচেয়ে আধুনিক তত্ত্ব। এ পদ্ধতিতে দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্যের আমদানি-রপ্তানিকে বিবেচনা করা হয়। ফলে লেনদেনে ভারসাম্য থাকে। তাছাড়া সারা বিশ্বে এটি বিনিময় হার নির্ধারণের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। তাই বলা যায়, পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
173
উত্তরঃ

যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
205
উত্তরঃ

বিশ্বায়নের ফলে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার হওয়ায় বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৈদেশিক বিনিময় বলতে এক দেশের সাথে অন্য দেশের অর্থ ও পণ্যের বিনিময়কে বোঝায়। বিশ্বায়নের ফলে পুরো পৃথিবী এখন হাতের মুঠোয় এসে পড়েছে। ফলে দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের অনেক প্রসার ঘটেছে। আর ব্যবসায় বাণিজ্যের এসব লেনদেন নিষ্পত্তিতে বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
181
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews