জনাব রাফি একজন রপ্তানিকারক। তার প্রতিষ্ঠানে তৈরিকৃত পণ্য আমেরিকায় রপ্তানি করা হয়। ব্যবসায়িক প্রয়োজনে অস্থাবর সম্পত্তি জামানত রেখে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। সম্প্রতি টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় তিনি খুব খুশি। 

Updated: 9 months ago
উত্তরঃ

যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

ঋণের ঝুঁকি পূর্বানুমান করে সহজে ঋণ অনুমোদন সিদ্ধান্ত নিতে ঋণ বিশ্লেষণ করা হয়।

ঋণ দেওয়ার আগে এ ধরনের বিশ্লেষণ করা হয়। সঠিকভাবে এ বিশ্লেষণ করা হলে ঋণ ফেরত পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এক্ষেত্রে ঋণগ্রহীতার আর্থিক সচ্ছলতা, ঋণ ফেরত দেওয়ার অভ্যাস ইত্যাদি বিবেচনা করা হয়। ঋণের ঝুঁকি নির্ধারণ, মূল্যায়ন ও পর্যবেক্ষণের মাধ্যমে ব্যাংক ঋণ বিশ্লেষণ করে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে জনাব রাফি নগদ ঋণ গ্রহণ করেছেন।

পণ্য বা অস্থাবর সম্পত্তি জামানত রেখে এ ঋণ দেওয়া হয়। এক্ষেত্রে ঋণের টাকা চলতি হিসাবের মাধ্যমে দেওয়া হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যাংক এ ধরনের ঋণ মঞ্জুর করে। এ ঋণের সুদের হার ধার অপেক্ষা বেশি, কিন্তু জমাতিরিক্ত ঋণ থেকে কম।

উদ্দীপকের জনাব রাফি তার প্রতিষ্ঠানের পণ্য আমেরিকায় রপ্তানি করেন। ব্যবসায়িক প্রয়োজনে তিনি ব্যাংক থেকেও ঋণ নেন। এক্ষেত্রে তিনি অস্থাবর সম্পত্তি জামানত রাখেন। নগদ ঋণের ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি জামানত রাখা হয়। এক্ষেত্রে শুধু ব্যবসায়ীদের এ ঋণ মঞ্জুর করা হয়। অর্থাৎ, নগদ ঋণের সাথে জনাব রাফির ঋণের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। তাই বলা যায়, জনাব রাফির ঋণটি একটি নগদ ঋণ ছিলো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

ডলারের মূল্য বেড়ে যাওয়ায় রপ্তানিকারক হিসেবে জনাব রাফি আর্থিকভাবে লাভবান হবেন বলে আমি মনে করি।

দেশের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে একেক দেশের মুদ্রার মান একেক রকম হয়। তাই বৈদেশিক বিনিময়ের জন্য দুই মধ্যে একটি নির্দিষ্ট বিনিময় হার নির্ধারণ করে দিতে হয়। বিভিন্ন কারণে এ বিনিময় হার ওঠানামা করে। সেই সাথে মুদ্রার মূল্যমানও বাড়ে-কমে।

উদ্দীপকের জনাব রাফি একজন রপ্তানিকারক। তিনি আমেরিকায় পণ্য রপ্তানি করে। সম্প্রতি টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে তিনি খুব খুশি। এখানে বিনিময় হার বৃদ্ধির ফলে ডলারের মূল্য বেড়ে গিয়েছে।
উদ্দীপকে জনাব রাফি এখন আগের তুলনায় বেশি টাকা পাবেন। কারণ ডলারের মূল্য বেড়ে যাওয়ায় টাকার সাথে ডলারের বিনিময় হার বেড়েছে। ফলে জনাব রাফি তার রপ্তানিকৃত পণ্যের মূল্য হিসেবে বেশি টাকা পাবেন। তাই বলা যায়, ডলারের মূল্য বাড়ায় জনাব রাফির আর্থিকভাবে লাভবান হওয়া যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
93
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বিদেশে কর্মরত শ্রমিক-কর্মী বিদেশ থেকে দেশে যে অর্থ পাঠায় তাকে রেমিটেন্স বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
334
উত্তরঃ

কোনো প্রত্যয়পত্র জামানত হিসেবে জমা রেখে ব্যাংক যে নতুন প্রত্যয়পত্র ইস্যু করে তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলা হয়।

এটি একটি হস্তান্তরযোগ্য দলিল। এ ধরনের প্রত্যয়পত্রে গ্রহীতা জামানত হিসেবে আরেকটি প্রত্যয়পত্র জমা রাখে। তবে কোনো নগদ টাকা জমা রাখতে হয় না। এ ধরনের প্রত্যয়পত্র বেশি জনপ্রিয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
336
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত ব্যাংক দলিলযুক্ত প্রত্যয়পত্র ইস্যু করে।

যে প্রত্যয়পত্রে রপ্তানিকারককে মালের চালানি রসিদ, বহনপত্র, বিমাপত্র ইত্যাদি সংযুক্ত করে বিল উপস্থাপন করা হয় তা-ই দলিলযুক্ত প্রত্যয়পত্র। এসব দলিল যুক্ত না থাকলে বিলে স্বীকৃতি দেওয়া হয় না। এটি আমদানিকারকের পক্ষে এবং রপ্তানিকারকের অনুকূলে ব্যাংক ইস্যু করে থাকে।

উদ্দীপকে জনাব মামুন একজন রপ্তানিকারক। তিনি আমেরিকার একজন আমদানিকারকের কাছ থেকে ১,০০০ পিস শার্টের অর্ডার পেয়েছেন। ব্যাংক ক্রেতার পক্ষে ও মামুনের অনুকূলে একটি দলিল ইস্যু করে। দলিলের শর্ত ছিল বিল উপস্থাপনের সময় মালের চালানি রসিদ, বহনপত্র ও বিমাপত্র সংযুক্ত করতে হবে। উদ্দীপকে বর্ণিত দলিলটির সাথে 'দলিলযুক্ত প্রত্যয়পত্রের' বৈশিষ্ট্য সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের দলিলটি একটি দলিলযুক্ত প্রত্যয়পত্র ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
147
উত্তরঃ

পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্ব সমর্থন করা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।

বিনিময়ের হার নির্ধারণের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। ক্রয়ক্ষমতার সমতা তত্ত্বে পণ্যের ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে বিনিময় হার নির্ধারণ করা হয়। আবার চাহিদা ও যোগান তত্ত্বে দুটি দেশের বিনিময় হার তাদের মুদ্রার পারস্পরিক চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে।

উদ্দীপকে জনাব মামুন আমেরিকার একজন ক্রেতার কাছ থেকে শার্টের ক্রয়াদেশ পান। তিনি ডলারের সাথে টাকার ক্রয়ক্ষমতার হ্রাস-বৃদ্ধির মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধকে পছন্দ করেন না। বরং মূল্য পরিশোধে মুদ্রার চাহিদা ও যোগানের পরিমাণ হিসাবের মাধ্যমে পণ্যের মূল্য গ্রহণে আগ্রহী। এক্ষেত্রে জনাব মামুন ক্রয়ক্ষমতা তত্ত্ব থেকে চাহিদা ও যোগান তত্ত্বকে বেশি প্রাধান্য দেন।

চাহিদা ও যোগান তত্ত্ব মুদ্রার বিনিময় হার নির্ধারণের সবচেয়ে আধুনিক তত্ত্ব। এ পদ্ধতিতে দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্যের আমদানি-রপ্তানিকে বিবেচনা করা হয়। ফলে লেনদেনে ভারসাম্য থাকে। তাছাড়া সারা বিশ্বে এটি বিনিময় হার নির্ধারণের সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। তাই বলা যায়, পণ্যের মূল্য গ্রহণে জনাব মামুনের সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
138
উত্তরঃ

যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয় তাকে প্রত্যয়পত্র বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
164
উত্তরঃ

বিশ্বায়নের ফলে ব্যবসায় বাণিজ্যের ব্যাপক প্রসার হওয়ায় বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৈদেশিক বিনিময় বলতে এক দেশের সাথে অন্য দেশের অর্থ ও পণ্যের বিনিময়কে বোঝায়। বিশ্বায়নের ফলে পুরো পৃথিবী এখন হাতের মুঠোয় এসে পড়েছে। ফলে দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্যের অনেক প্রসার ঘটেছে। আর ব্যবসায় বাণিজ্যের এসব লেনদেন নিষ্পত্তিতে বৈদেশিক বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
157
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews